এক নজরে আফদ্বলুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা ছানিয়াহ আলাইহাস সালাম উনার সম্মানিত পরিচিতি মুবারক
| আফদ্বলুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত রুক্বইয়্যাহ আলাইহাস সালাম উনার সবচেয়ে বড় পরিচয় মুবারক হচ্ছেন, তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লখতে জিগার, মহাসম্মানিতা বানাত (মেয়ে)। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিতা হযরত বানাত (মেয়ে) আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে তিনি হচ্ছেন ‘ছানিয়াহ তথা দ্বিতীয়া।’ সুবহানাল্লাহ! তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া সমস্ত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের অধিকারী। সুবহানাল্লাহ! উনার সম্মানিত মুহব্বত মুবারকই হচ্ছেন ঈমান। নি¤েœ এক নজরে উনার সম্মানিত পরিচিতি মুবারক তুলে ধরা হলো, সম্মানিত নাম মুবারক: সাইয়্যিদাতুনা হযরত রুক্বইয়্যাহ আলাইহাস সালাম। সম্মানিত লক্বব মুবারক: বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিদ্ব‘আতুম মির রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আফদ্বলুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ছানিয়াহ, উম্মু আবীহা, যাতুল হিজরতাইনÑ এছাড়াও আরো অসংখ্য অগণিত। সুবহানাল্লাহ! যেই সম্মানিত লক্বব মুবারক-এ সম্মানিত পরিচিতি মুবারক গ্রহণ করেছেন: সাইয়্যিদাতুনা হযরত ছানিয়াহ আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! সম্মানিত কুনিয়াত মুবারক: উম্মু আব্দিল্লাহ আলাইহাস সালাম। সম্মানিত আব্বাজান ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ! মহাসম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াতী শান মুবারক প্রকাশের ৭ বছর পূর্বে ৩রা রবী‘উছ ছানী শরীফ ইয়াওমুল ইছনাইনিল ‘আযীম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করার সম্মানিত স্থান মুবারক: সম্মানিত মক্কা শরীফ। সম্মানিত অবস্থান মুবারক: সম্মানিত মক্কা শরীফ (প্রায় ১৩ বছর), সম্মানিত মদীনা শরীফ (প্রায় ১ বছর কয়েক মাস) এবং হাবশা (প্রায় ৭ বছর)। ভাই-বোন আলাইহিমুস সালাম ও আলাইহিন্নাস সালাম: চার ভাই এবং চার বোন। সুবহানাল্লাহ! সম্মানিত বোন উনাদের মধ্যে উনার অবস্থান মুবারক: ছানিয়াহ তথা দ্বিতীয়া। ভাই-বোন আলাইহিমুস সালাম ও আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে উনার সম্মানিত অবস্থান মুবারক: পঞ্চম। সম্মানিত ঈমান মুবারক প্রকাশ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত নুবুওওয়াতী শান মুবারক প্রকাশ পাওয়ার সাথে সাথে। সুবহানাল্লাহ! তখন উনার সম্মানিত বয়স মুবারক ছিলেন ৭ বছর। সম্মানিত যাওজুম মুকাররম: আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম। যুন নূরাইন আলাইহিস সালাম উনার সাথে পবিত্র নিছবতে আযীম শরীফ সম্পন্ন হওয়ার সময় উনার সম্মানিত বয়স মুবারক: ১০ বছর। সম্মানিত আওলাদ: সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম। সম্মানিত হিজরত মুবারক: দুইবার। প্রথমবার হাবশায় এবং দ্বিতীয়বার সম্মানিত মদীনা শরীফ। সুবহানাল্লাহ! তাই উনার একখানা বিশেষ লক্বব মুবারক হচ্ছে যাতুল হিজরতাইন তথা সম্মানিত দুই হিজরত মুবারক উনাদের মালিকাহ। সুবহানাল্লাহ! হাবশায় হিজরত মুবারক করার সময় উনার সম্মানিত বয়স মুবারক: ১১ বছর প্রায় সাড়ে ৩ মাস । হাবশায় অবস্থান মুবারক: প্রায় ৭ বছর। সম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ: ২য় হিজরী সনের ১৮ রমাদ্বান শরীফ। সম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করার স্থান মুবারক: সম্মানিত মদীনা শরীফ। দুনিয়ার যমীনে অবস্থান মুবারক: ২১ বছর ৫ মাস ১৫ দিন। সম্মানিত রওযা শরীফ: পবিত্র জান্নাতুল বাক্বী’ শরীফ। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন