বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত ছানিয়াহ আলাইহাস সালাম’ বলে সম্বোধন করাই আদব
| মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, وَ لِلّٰهِ الْاَسْـمَاءُ الْـحُسْنٰـى فَادْعُوْهُ بِـهَا অর্থ: “মহান আল্লাহ পাক উনার অনেক সুন্দর সুন্দর সম্মানিত নাম তথা লক্বব মুবারক রয়েছে, তোমরা উনাকে সেই সম্মানিত নাম তথা লক্বব মুবারক দ্বারা আহ্বান করো।” সুবহানাল্লাহ! (সম্মানিত সূরা আ’রাফ শরীফ: সম্মানিত আয়াত শরীফ ১৮০) এই সম্মানিত আয়াত শরীফ উনার তাফসীরে বা ব্যাখ্যায় বর্ণিত রয়েছে, وَلِلرَّسُوْلِ الْاَسْـمَاءُ الْـحُسْنٰـى فَادْعُوْهُ بِـهَا অর্থ: “এবং যিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারও অনেক সুন্দর সুন্দর সম্মানিত নাম তথা লক্বব মুবারক রয়েছে, তোমরা উনাকে সেই সম্মানিত নাম তথা লক্বব মুবারক দ্বারা সম্বোধন করো।” সুবহানাল্লাহ! এবং ঠিক একইভাবে وَلِاَهْلِ بَيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْاَسْـمَاءُ الْـحُسْنٰـى فَادْعُوْهُ بِـهَا. অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যাঁরা মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরও অনেক সুন্দর সুন্দর সম্মানিত নাম তথা লক্বব মুবারক রয়েছে, তোমরা উনাদেরকে সেই সম্মানিত নাম তথা লক্বব দ্বারা সম্বোধন করো।” সুবহানাল্লাহ! এই সম্মানিত আয়াত শরীফ, সম্মানিত হাদীছ শরীফ এবং ব্যাখ্যা-বিশ্লেষণের দ্বারা প্রমাণিত যে, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে, আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদেরকে এবং বিশেষভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদেরকে, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে, মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে উনাদের সম্মানিত লক্বব মুবারক দিয়ে সম্বোধন করাটাই উত্তম, শ্রেষ্ঠ, আদব এবং ফযীলত ও সুন্নত। তবে মাঝে মাঝে উনাদের নাম মুবারক উচ্চারণ করা যেতে পারে উনাদেরকে স্পষ্ট করে বুঝানোর জন্য। সুবহানাল্লাহ! তাই আবনাউ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আবনা (ছেলে) আলাইহিমুস সালাম উনাদেরকে এবং বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা নূরে মুজাসসাম হাবীবুল্লাহু হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিতা বানাত আলাইহিন্নাস সালাম উনাদেরকে উনাদের সম্মানিত লক্বব মুবারক দ্বারা সম্বোধন করার ক্ষেত্রে মুজাদ্দিদে আ’যম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়াস সালাম তিনি এক অভূতপূর্ব বেমেছাল মহাসম্মানিত তাজদীদ মুবারক প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ! তিনি ইরশাদ মুবারক করেছেন যে, “সাইয়্যিদুনা হযরত ক্বাসিম আলাইহিস সালাম উনাকে ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আউওয়াল আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত ত্বইয়্যিব আলাইহিস সালাম উনাকে ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ছানী আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত ত্বাহির আলাইহিস সালাম উনাকে ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ছালিছ আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত ইবরাহীম আলাইহিস সালাম উনাকে ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত রাবি’ আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতুনা হযরত যাইনাব আলাইহাস সালাম উনাকে বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত ঊলা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত রুক্বইয়্যাহ আলাইহাস সালাম উনাকে বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত ছানিয়াহ আলাইহাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মু কুলছূম আলাইহাস সালাম উনাকে বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত ছালিছাহ আলাইহাস সালাম এবং বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত ফাত্বিমাতুয যাহরা আলাইহাস সালাম উনাকে সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম বলে সম্বোধন করতে হবে। সুবহানাল্লাহ! এটাই আফযল বা উত্তম, শ্রেষ্ঠ, আদব এবং ফযীলত ও সম্মানিত সুন্নত উনার কারণ।” সুবহানাল্লাহ! অতএব সাইয়্যিদাতুনা হযরত রুক্বইয়্যাহ আলাইহাস সালাম উনাকে বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত ছানিয়াহ আলাইহাস সালাম (বা সংক্ষেপে সাইয়্যিদাতুনা হযরত ছানিয়াহ আলাইহাস সালাম) বলে সম্বোধন করতে হবে। এটাই আদব, সুন্নত এবং রেযামন্দি-সন্তুষ্টি মুবারক লাভের কারণ। সুবহানাল্লাহ! আর এই কারণেই অত্র কিতাব মুবারক-এ উনাকে বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত ছানিয়াহ আলাইহাস সালাম (বা সাইয়্যিদাতুনা হযরত ছানিয়াহ আলাইহাস সালাম) বলে সম্বোধন করা হয়েছে। সুবহানাল্লাহ! |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন