বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

ইমামুল আউওয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ পবিত্র কা’বা শরীফ অভ্যন্তরে; যা উনার বিশেষ মর্যাদার বহিঃপ্রকাশ

ইমামুল আউওয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ পবিত্র কা’বা শরীফ অভ্যন্তরে; যা উনার বিশেষ মর্যাদার বহিঃপ্রকাশ


আরবী সপ্তম মাস রজবুল হারাম। এ মাস হযরত আহলে বাইত আলাইহিমুস সালাম উনাদের অন্যতম সদস্য এবং ইমামতী ধারার প্রথম ইমাম, হযরত খুলাফায়ে রাশিদা উনাদের চতুর্থ খলীফা, জান্নাত উনার সুসংবাদপ্রাপ্ত, বাবুল ইলম, আসাদুল্লাহিল গালিব সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার মাস। বর্ণিত রয়েছে, তিনি ২৩ হিজরী পূর্বাব্দের ১৩ রজব জুমুয়ার দিন পবিত্র কা’বা ঘর উনার অভ্যন্তরে বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। বর্ণিত আছে, পবিত্র কা’বা ঘর উনার পাশ দিয়ে যাওয়ার সময় হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার আম্মা আলাইহাস সালাম উনার প্রসব বেদনা শুরু হলে তিনি সেখানেই বসে পড়েন এবং মহান আল্লাহ পাক উনার কাছে প্রার্থনা করতে থাকেন। হযরত আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ওই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পান কুদরতিভাবে পবিত্র কা’বা শরীফ উনার দেয়াল ফাঁক হয়ে গেছে। হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার আম্মা সেই ফাঁক দিয়ে পবিত্র কা’বা শরীফ উনার অভ্যন্তরে প্রবেশ করেন। তারপর সেই ফাঁক বন্ধ হয়ে যায়। এই আশ্চর্য ঘটনা দেখে হযরত আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এবং উনার সাথের লোকজন অবাক হয়ে যান। উনারা দৌড়ে এসে পবিত্র কা’বা ঘর উনার দরজা মুবারক খোলার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই দরজা মুবারক খুলতে পারলেন না। এই অলৌকিক ঘটনার খবর সবখানে ছড়িয়ে পড়ে। পবিত্র কা’বা ঘর উনার ভিতরে হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বিলাদত শরীফ গ্রহণ করলেন। শিশু সাইয়্যিদুনা হযরত আলী আলাইহিস সালাম উনাকে নিয়ে উনার মা পবিত্র কা’বা ঘর উনার বাইরে এসে প্রথমেই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখতে পান। নবজাতক শিশু উনাকে কোল মুবারক-এ নেয়ার জন্যে তিনি হাসি মুখে দাঁড়িয়ে আছেন। তিনি দু’হাত মুবারক বাড়িয়ে শিশু আলাইহিস সালাম উনাকে বুকে তুলে নেন। শিশু সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি চোখ খুলেই আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সালাম জানালেন ‘আসসালামু আলাইকা ইয়া রসূলাল্লাহ’। তা শুনে সকলেই অবাক হয়ে যান। পবিত্র কা’বা শরীফ উনার অভ্যন্তরে হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বিলাদত শরীফ এক অনন্য সাধারণ ঘটনা। পৃথিবীর ইতিহাসে আর কোনো মানুষের বিলাদত শরীফ কা’বা শরীফ উনার অভ্যন্তরে হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন