মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মকবুল মুনাজাত শরীফ উনার বেমেছাল রূহানীয়ত সমৃদ্ধ রোব মুবারক উনার ফলেই খোদায়ী গযবে পর্যুদস্ত বিশ্বের সকল কাফির-মুশরিকের দেশ

মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মকবুল মুনাজাত শরীফ উনার বেমেছাল রূহানীয়ত সমৃদ্ধ রোব মুবারক উনার ফলেই খোদায়ী গযবে পর্যুদস্ত বিশ্বের সকল কাফির-মুশরিকের দেশ

খাদ্যঝুঁকিতে নেপালের ১০ লক্ষাধিক মানুষ ভূমিকম্প বিধ্বস্ত নেপালের ১০ লাখেরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন বলে জানিয়েছে জাতিসংঘ। এসব মানুষের জন্য জরুরী ত্রাণ সাহায্যের আবেদন জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ফাও নেপালের ঝুঁকিপূর্ণ এ জনগোষ্ঠীর জন্য দুই কোটি ৩০ লাখ ডলারের জরুরী সাহায্য চেয়েছে। ফাও’র মুখপাত্র স্টিফেন ডুজারিচ বলেছে, ভূমিকম্প কবলিত নেপালের ছয়টি অঞ্চলের জনগোষ্ঠীর জন্য এ সাহায্য প্রয়োজন। এসব অঞ্চলের শতকরা প্রায় ৫০ ভাগ মজুদ খাদ্যশস্য নষ্ট হয়ে গেছে। এসব খাদ্যশস্যেরর মধ্যে রয়েছে ধান, গম, যব ও ভুট্টা। গত ২৫ এপ্রিল-২০১৫ নেপালে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির অসংখ্য লোক নিহত হয়। গৃহহীন হয়ে পড়ে প্রায় এক লাখ বাসিন্দা। ফাও-এর নেপাল প্রতিনিধি সোমসাক পিপোপিনিয়ো বলেছে, দেশটির দুই-তৃতীয়াংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল হওয়ার কারণে এসব মানুষ খাদ্য সঙ্কটের মুখে পড়েছে। জাতিসংঘের পক্ষ থেকে যে অর্থসাহায্য চাওয়া হয়েছে তার বেশিরভাগই সেচ ও সারসহ অন্যান্য কৃষিপণ্যে ভর্তুকি দেয়ার কাজে ব্যবহার করা হবে । (সূত্র: ইন্টারনেট) ডেইরি শিল্পে মন্দা সঙ্কটে নিউজিল্যান্ডের অর্থনীতি বিশ্বে দুগ্ধজাত পণ্যের সবচেয়ে বড় সরবরাহকারী নিউজিল্যান্ডের দুধের বাজারে মন্দা দেখা দেয়ায় ধুঁকছে দেশটির সমগ্র অর্থনীতি। এ পরিস্থিতিতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটি প্রথমবারের মতো তাদের সুদের হার কমাতে বাধ্য হয়েছে। খবর ফিন্যান্সিয়াল টাইমস। সম্প্রতি সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছে রিজার্ভ ব্যাংক। ফলে ডলারের বিপরীতে কিউইদের মুদ্রার মান কমেছে ২ দশমিক ৬ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোয় নিউজিল্যান্ড ডেইরি শিল্প থেকে আয় করে ১৮০ বিলিয়ন ডলার, যা দেশটির বার্ষিক মোট আয়ের ৩ শতাংশ। নিউজিল্যান্ডের মোট রফতানীর এক-তৃতীয়াংশই আসে ডেইরি শিল্প থেকে। তবে বর্তমানে দুগ্ধজাত পণ্যের রফতানীর ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মতোই ধুঁকছে দেশটি। কিউইদের উৎপাদিত ডেইরি পণ্যের অন্যতম বাজার হলো চীন। সর্বাপেক্ষা জনবহুল এশীয় দেশটির আইসক্রিম, শিশুখাদ্যসহ দুগ্ধজাত পণ্যের বেশির ভাগ চাহিদা মেটানো হয় নিউজিল্যান্ড থেকে আমদানির মাধ্যমে। তবে সাম্প্রতিক অর্থনৈতিক মন্দায় ভোগ্যপণ্যের চাহিদা অনেক কমে গেছে সে দেশে। নিউজিল্যান্ডে ডেইরি পণ্যের চাহিদা কমে যাওয়ায় দেশটিতে গবাদিপশুর বিক্রিতেও চলছে মন্দা। ডেইরি শিল্পে বিপর্যয়ের নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে এ শিল্পের জায়ান্ট প্রতিষ্ঠান ফনটেরা আগামী আগস্টের মধ্যেই ১৬ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। (সূত্র- সিএনএন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন