পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশ রাতে জাগ্রত থেকে ইবাদত-বন্দেগী করা খাছ সুন্নত মুবারক
পবিত্র রমাদ্বান শরীফ প্রায় শেষের দিকে। আর মাত্র কয়েকদিন বাকি। পবিত্র হাদীছ শরীফ উনার মাঝে বর্ণিত আছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশ রাত্র জাগ্রত থাকতেন এবং মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সকলকে জাগ্রত রাখতেন। সুবহানাল্লাহ! আরো ইরশাদ মুবারক হয়েছে- পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশ দিন আসলে নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইবাদত-বন্দেগী মুবারকে আরো দৃঢ় থেকে দৃঢ়তর শান মুবারক জাহির করতেন। সুবহানাল্লাহ। তাই আমাদের সকল মুসলমানদেরই উচিত পবিত্র খাছ সুন্নাত মুবারক উনার লক্ষ্যে পবিত্র রমাদ্বান শরীফ উনার এই শেষ দশদিন নিজেও জাগ্রত থাকা এবং নিজের পরিবারের সকলকে জাগ্রত রেখে ইবাদত-বন্দেগীতে মশগুল রাখা। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে কবুল করুন। আমীন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন