রবিবার, ২৬ জুন, ২০১৬

মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মকবুল মুনাজাত শরীফ উনার বেমেছাল রূহানীয়ত সমৃদ্ধ রোব মুবারক উনার ফলেই খোদায়ী গযবে পর্যুদস্ত বিশ্বের সকল কাফির-মুশরিকের দেশ

মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মকবুল মুনাজাত শরীফ উনার বেমেছাল রূহানীয়ত সমৃদ্ধ রোব মুবারক উনার ফলেই খোদায়ী গযবে পর্যুদস্ত বিশ্বের সকল কাফির-মুশরিকের দেশ

টানা ছয় মাস নিম্নমুখী ভারতের রফতানী টানা ছয় মাসব্যাপী নিম্নমুখী রয়েছে ভারতের রফতানী। এশিয়ার অন্য যেকোনো দেশের তুলনায় এ সময় ভারতের রফতানী হ্রাসের গতি ছিল সবচেয়ে দ্রুত। এ অবস্থা সৃষ্টির পেছনে তেলের দরপতন, দেশটির বৃহত্তম রফতানী বাজার যুক্তরাষ্ট্রসহ অন্য উন্নত অর্থনীতির দেশগুলোয় চাহিদা কমে যাওয়াকেই দায়ী করা হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে রফতানিনির্ভর পুনরুদ্ধারের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গ। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, মে মাসে ভারতের রফতানী ২০ দশমিক ১৯ শতাংশ কমে ২২ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এপ্রিলে রফতানি সংকুচিত হয়েছিল ১৩ দশমিক ৯৬ শতাংশ। গত মাসে ভারতে রফতানীর পাশাপাশি আমদানিও কমেছে। এ সময় আমদানি ১৬ দশমিক ৫২ শতাংশ কমে হয়েছে ৩২ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় দেশটির তেল আমদানি ব্যয় ৪০ দশমিক ৯৭ শতাংশ হ্রাস এক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে। (সূত্র: ইন্টারনেট) নিলামে উঠলো দেউলিয়া হওয়া মার্কিন অস্ত্র নির্মাতা কোম্পানি অস্ত্র নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান কোল্ট সম্প্রতি দেউলিয়াত্ব থেকে সুরক্ষার আবেদন জানিয়েছে। পাশাপাশি বর্তমান মালিকের পক্ষ থেকে একটি খোলা প্রস্তাবসহ কোম্পানিটি নিজেকেই নিলামে তুলেছে, যা গতানুগতিক ধারার সঙ্গে মেলে না। আদালতে দাখিল করা নথিপত্রে দেখা গেছে, ইকুইটি প্রতিষ্ঠান সিয়েন্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটি শাখা ১০৫ মিলিয়ন ডলারের দায়সহ কোল্ট ডিফেন্সকে কেনার প্রস্তাব দিয়েছে। এসব দায়ের মধ্যে ২০ মিলিয়ন ডলারের নতুন ও পুরনো ঋণ রয়েছে। তবে কোম্পানির ২৫০ মিলিয়ন ডলারের বন্ডের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ফলে বোঝা যাচ্ছে কোল্ট বন্ডগুলো নিজের হাতেই রাখবে। সাধারণত কোল্টের মতো গভীর সংকটগ্রস্ত কোনো কোম্পানি যখন বন্ডের দায়গুলো থেকে মুক্ত হতে চায়, তখন এর মালিকরা বিনিয়োগ হারায়। ডেলাওয়ারে মার্কিন দেউলিয়া আদালতে উত্থাপিত এক প্রস্তাবে বন্ডের অর্ধেক ঋণ মওকুফের বিনিময়ে কোল্টের মালিকানা দেয়ার দাবি জানায় বন্ডহোল্ডাররা। কোল্ট এ প্রস্তাবকে খুবই ঝুঁকিপূর্ণ বিবেচনায় তা বাতিল করে। কোল্টের আশঙ্কা, বন্ডহোল্ডাররা কোম্পানির মালিকানা পেলে ক্রেতাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। এ অবস্থায় কোম্পানিটি বিক্রি হয়ে যাওয়াই ব্যবসা বন্ধ এড়ানোর একমাত্র পথ বলে মনে করে এর শীর্ষ কর্মকর্তাদের একজন কেইথ মাইব। (সূত্র: রয়টার্স)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন