উম্মুল মু’মিনীন ত্বহিরাহ, ত্বইয়্যিবাহ হযরত কুবরা আলাইহাস সালাম উনার বিশেষ কিছু লক্বব মুবারক
| নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা প্রথমা আহলিয়া উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম উনার মুবারক মর্যাদা সম্পর্কে অসংখ্য পবিত্র হাদীছ শরীফ বর্ণিত রয়েছে। যেমন একখানা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “পূর্ববর্তী উম্মতগণের মধ্যে শ্রেষ্ঠা মহিলা হচ্ছেন হযরত মারইয়াম বিনতে ইমরান আলাইহাস সালাম আর পরবর্তী উম্মতগণ উনাদের মধ্যে শ্রেষ্ঠা নারী হচ্ছেন উম্মুল মুমিনীন হযরত খাদীজা বিনতে খুওয়াইলিদ আলাইহাস সালাম।” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ) উনার অগণিত লক্বব মুবারক থেকে বরকতময় বিশেষ কিছু লক্বব মুবারকের বর্ণনা এখানে উল্লেখ করা হলো। ১) ইমরাআতুন নাবিইয়ি- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা আহলিয়া। ২) আউওয়ালু তাছদীক্বিন নবুওওয়াতী- নবুওওয়াত উনার প্রথম সত্যায়নকারিণী। ৩) ওয়াযীরাতু ছিদক্বীন- সঠিক পরামর্শদানকারিণী। ৪) আউওয়ালু খলক্বিল্লাহি আসলামা- সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীণী। ৫) সাবিক্বাতু নিসায়িল আলামীনা- সমস্ত মহিলা উনাদের মধ্যে অগ্রগামী। ৬) ছাহিবু সালামিম মিনাল্লাহি- মহান আল্লাহ পাক উনার তরফ থেকে সালাম প্রাপ্তা। ৭) মুতামাওওয়ালাতুন- প্রচুর সম্পদশালিনী। (তথ্যসূত্র: কিতাবুল আলক্বাব ২য় খণ্ড) |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন