শুক্রবার, ২৪ জুন, ২০১৬

পবিত্র ই’তিকাফ: নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গুরুত্বপূর্ণ একটি মুবারক আমল (১)

পবিত্র ই’তিকাফ: নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গুরুত্বপূর্ণ একটি মুবারক আমল (১)


মহান মহান আল্লাহ পাক তাবারাকা ওয়া তা’আলা অত্যন্ত দয়া ও ইহসান করে আমাদেরকে দান করেছেন রহমত, বরকত, সাকীনা ও ছওয়াবেপূর্ণ ও দিন-রাত, নিয়ামত ও রহমতের মাস পবিত্র পবিত্র ‘রামাযানুল মুবারক’। নেকীতে ভরা এ সম্মানিত ও পবিত্র মাসকে যদি আমরা সঠিকভাবে ইবাদত-বন্দেগীর মাধ্যমে ইখলাছের সাথে কাটিয়ে দিতে পারি তাহলে অল্প সাধনা তথা সামান্য আমল দ্বারা প্রভূতকল্যণ লাভ করতে সক্ষম হব। পবিত্র রহমত, মাগফিরাত ও নাজাত লাভের মহা সুবর্ণ মাস তথা সুযোগ হচ্ছেন মাহে রামাযানুল মুবারক। এ মাসে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন অসংখ্য গুনাহগার বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করেন। পুরো পবিত্র রমাদ্বান শরীফ উনার অপরিসীম গুরুত্ব রয়েছে, বিশেষ করে শেষ দশ দিনের মধ্যে পবিত্র ই’তিকাফ ও লাইলাতুল কদর প্রবিষ্ট হওয়ার কারণে গুরুত্ব আরো সীমাহীভাবে বৃদ্ধি পেয়েছে। নিম্নে পবিত্র ই’তিকাফ উনার গুরুত্ব ও মাসায়িল সর্ম্পকে সামান্য হলো। পবিত্র ই’তিকাফ উনার পরিচিতি: ইতিকাফ শব্দের শাব্দিক অথর্: হচ্ছে স্থির থাকা, আবদ্ব থাকা, অবস্থান করা। সম্মানিত ইসলামী শরীয়ত উনার পরিভাষায়: পবিত্র মাহে রমাদ্বান শরীফ উনার শেষ দশদিন বা যে কোনো দিন দুনিয়াবী সকল কাজ-কর্ম তথা ঝায়-ঝামেলা, পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে বা ঘরের পবিত্র স্থানে পবিত্র ই’তিকাফ উনার নিয়তে থাকাকে পবিত্র ই’তিকাফ বলে। বিশ রমাদ্বান শরীফ উনার সুর্যাস্তের পূর্ব থেকে মসজিদে ই’তিকাফ শুরু করতে হবে এবং উনত্রিশ বা ত্রিশ রমাদ্বান শরীফ চাঁদ দেখার পরে ই’তিকাফকারীরা মসজিদ থেকে বের হতে পারবে। পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশদিন মহল্লার জামে মসজিদে ই’তিকাফ করা অত্র এলাকাবাসিদের জন্য সুন্নতে মুআক্বাদায়ে কিফায়া। তাই এলাকাবাসীর কেউ যদি পবিত্র ই’তিকাফ না করে তাহলে পবিত্র সুন্নত মুবারক ছেড়ে দেয়ার কারণে ওয়াজিব তরকের গুনাহের শাস্তি এলাকাবাসী সকলকেই ভোগ করতে হবে। উল্লেখ্য যে, পুরুষ মানুষ মসজিদে পবিত্র ই’তিকাফ করবে। মহিলা মানুষ ঘরের ভিতরে যে স্থান নামায পড়ার জন্য নির্ধারিত সেই পবিত্র স্থানে পবিত্র ই’তিকাফ করবে। পবিত্র ই’তিকাফ উনার শর্তাবলী: পবিত্র ই’তিকাফ উনার জন্য কিছু শর্ত রয়েছে, ১. পুরুষ লোক জামে মসজিদে পবিত্র ই’তিকাফ করতে হবে। ২. পবিত্র ই’তিকাফ উনার নিয়ত করতে হবে। ৩. সর্বদা হদসে আকবর থেকে পাক-পবিত্র থাকতে হবে। ৪. পবিত্র ই’তিকাফকারী রোযাদার হতে হবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন