সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতিপয় বেমেছাল খুছূছিয়াত বা বৈশিষ্ট্য মুবারক
| সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে অধিক সাদৃশ্যপূর্ণ: এই সম্পর্কে সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, عَنْ حَضْرَتْ اَنَسٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ لَـمْ يَكُنْ اَحَدٌ اَشْبَهَ بِالنَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ حَضْرَتْ اَلْـحَسَنِ بْنِ حَضْرَتْ عَلِـىٍّ عَلَيْهِمَا السَّلَامُ. অর্থ: “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদুনা হযরত ইমামুুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চেয়ে অধিক বেশি সাদৃশ্যপূর্ণ আর কেউ ছিলেন না।” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, ছহীহ ইবনে হিব্বান ১৫/৪৩০, আল মুন্তাখব মিন মুসনাদে আব্দ ইবনে হুমাইদ ১/৩৫১, শরহুস সুন্নাহ ১৪/১৩৩, শুয়াবুল ঈমান ১৩/৩৮৩ ইত্যাদি) সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, عَنْ حَضْرَتْ اَنَسٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ كَانَ اَشْبَهَهُمْ بِرَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَضْرَتْ اَلْـحَسَنُ بْنُ حَضْرَتْ عَلِـىٍّ عَلَيْهِمَا السَّلَامُ. অর্থ: “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুনা হযরত ইমামুুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সকলের থেকে নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ ছিলেন।” সুবহানাল্লাহ! (আল মু’জামুল কাবীর ৩/৪২, মা’রিফাতুছ ছাহাবাহ রদ্বিয়াল্লাহু আনহুম লি আবী নাঈম ৫/২৮৪, জামিউল আহাদীছ ৩৩/২১২) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদুনা হযরত ইমামুুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জিহ্বা মুবারক চুষতেন : সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, عَنْ حَضْرَتْ اَبِـىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قال رَأَيْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يـَمُصُّ لِسَانَ حَضْرَتْ اَلْـحَسَنِ عَلَيْهِ السَّلَامُ كَمَا يَـمُصُّ الرَّجُلُ التَّمْرَةَ. অর্থ: “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সাইয়্যিদুনা হযরত ইমামুুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত জিহ্বা মুবারক এমনভাবে চুষতে দেখেছি যেমনিভাবে একজন লোক খেজুর চুষে থাকে।” সুবহানাল্লাহ! (ইবনে আসাকির ১৩/২২৩, ইফরাদ, জামিউল আহাদীছ ৩৯/২৩৪) হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার থেকে বরকত ও নিয়ামত মুবারক হাছিল করতেন : عَنْ عُمَيْرِ بْنِ إِسْحَاقَ قَالَ رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ لَقِيَ الْحَسَنَ بْنَ حَضْرَتْ عَلِيٍّ عَلَيْهِمَا السَّلَامُ فَقَالَ اكْشِفْ لِي عَنْ بَطْنِكَ حَيْثُ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ مِنْهُ قَالَ فَكَشَفَ لَهُ عَنْ بَطْنِهِ فَقَبَّلَه. অর্থ: “হযরত উমাইর ইবনে ইসহাক্ব উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদা দেখলাম ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার সাথে হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জিয়ারত হলো। তখন হযরত আবূ হুরায়ারা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনাকে লক্ষ্য করে বলেন, দয়া করে আপনি আমার জন্য আপনার পেট মুবারক উন্মুক্ত করুন (আপনার জন্য আমার পিতা কুরবান হোক।) যেখানে আমি নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বুছা মুবারক দিতে দেখেছি। (রাবী) বলেন, অতঃপর ইমামুছ ছানী আলাইহিস সালাম তিনি হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জন্য উনার পেট মুবারক উন্মুক্ত করে দিলেন আর হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সেই স্থানে বুছা দিলেন।” সুবহানাল্লাহ! (মুসনাদে আহমদ ১৬/২১৯, সুবুলুল হুদা ওয়ার রশাদ ৯/৪০২) -আল্লামা মুহম্মদ আল আমীন। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন