বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

উম্মুল মু’মীনিন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার বেমেছাল খুছূছিয়ত মুবারক -

উম্মুল মু’মীনিন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার বেমেছাল খুছূছিয়ত মুবারক
-

মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ্ শরীফ উনার পবিত্র সূরা শূরা শরীফ উনার ২৩ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি আপনার উম্মত তথা জিন- ইনসানসহ কুল কায়িনাতের সকলকে জানিয়ে দিন, বলে দিন যে, তাদের নিকট কোন প্রতিদান চাওয়া হচ্ছে না, বিনিময় চাওয়া হচ্ছে না। আর তাদের পক্ষে সেটা দেওয়াও সম্ভব না। বরং চিন্তা করাটাও কুফরীর অন্তর্ভুক্ত। কিন্তু তারা যদি মুহব্বত-মা’রিফাত, সন্তুষ্টি-রিযামন্দি মুবারক হাছিল করতে চায় তাহলে তাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালামগণ উনাদের যথাযথ তা’যীম-তাকরীম মুবারক ও খিদমত মুবারক উনার আঞ্জাম দেয়া। প্রকাশ থাকে যে, উপরোক্ত পবিত্র আয়াত শরীফখানা নাযিল হয়েছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালামগণ উনাদের শান মুবারকে। আর প্রথম শ্রেণীর হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হচ্ছেন নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত হযরত ওয়ালিদাইন আলাইহিমাস সালাম উনারা। অত:পর দ্বিতীয় শ্রেণীতেই রয়েছেন হযরত উম্মাহাতুল মু’মীনিন আলাইহিন্নাস সালামগণ উনারা। সুবাহানাল্লাহ! অতএব বলার অপেক্ষা রাখে না যে, উম্মুল মু’মীনিন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনিসহ সমস্ত হযরত উম্মাহাতুল মু’মীনিন আলাইহিন্নাস সালাম উনারা প্রত্যেকেই উপরোক্ত পবিত্র আয়াত শরীফ উনার পরিপূর্ণ মিছদাক্ব। সুবাহানাল্লাহ! এছাড়াও হযরত উম্মাহাতুল মু’মীনিন আলাইহিন্নাস সালাম উনাদের শান মুবারকে সরাসরি ইরশাদ মুবরক হয়েছে, “হে নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত হযরত আহলিয়া (উম্মাহাতুল মু’মীনিন) আলাইহিন্নাস সালামগণ! আপনারা অন্য কোন মহিলাদের মত নন।” সুবাহানাল্লাহ! এ আয়াত শরীফ থেকে এ বিষয়টি অত্যন্ত স্পষ্ট যে, উম্মুল মু’মীনিন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনিসহ উম্মাহাতুল মু’মীনিন আলাইহিন্নাস সালাম উনারা সকলেই কুল কায়িনাতের মাঝে বেমেছাল মাক্বামে অনন্যা। অর্থাৎ উনাদের সমকক্ষ কেউই নেই। উনারা নিজেরাই স্বয়ং উনাদের মেছাল। সুবাহানাল্লাহ! আর উম্মাহাতুল মু’মীনিন আলাইহিন্নাস সালাম উনাদের বিশেষ সদস্য মুবারক উম্মুল মু’মীনিন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার বেমেছাল শান-মান, মর্যাদা-মর্তবা, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান, ইজ্জত-হুরমত মুবারক সম্পর্কে বলার তো কোন অপেক্ষাই রাখেনা। স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মীনিন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার ছানা-ছিফত সম্বলিত বহু পবিত্র হাদিস শরীফ বর্ণনা করে উনার বেমেছাল খুছূছিয়ত মুবারক উনার বহি:প্রকাশ ঘটিয়েছেন। সুবাহানাল্লাহ! কাজেই কুল কায়িনাতের কারো পক্ষেই উনার বুযূর্গীয়ত মুবারক বলে লিখে শেষ করা সম্ভব নয়। তারপরও মহান আল্লাহ্ পাক তিনি যে উম্মুল মু’মীনিন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে কত বেমেছাল মর্যাদা মুবারক হাদিয়া করেছেন এবং স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কত বেমেছাল মুহব্বত মুবারক করতেন উনাকে সে বিষয়টি বুঝানোর জন্য কয়েকটি উদাহরণ আপাতত আমি দিচ্ছি। ১. উম্মুল মু’মীনিন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি পানির পেয়ালা মুবারক উনার যে অংশে মুখ মুবারক লাগিয়ে পানি মুবারক পান করতেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও ঠিক সেই জায়গাতে মুখ মুবারক লাগিয়েই পানি পান করতেন। সুবহানাল্লাহ! ২. নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উম্মুল মু’মীনিন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনারা একই চাদর মুবারক উনার মধ্যে অবস্থানকালীন সময়ে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি সম্মানিত ওহী মুবারক নাযিল হয়েছে। সুবাহানাল্লাহ! যেটা অন্য কোন উম্মাহাতুল মু’মীনিন আলাইহিন্নাস সালাম উনাদের ক্ষেত্রে দেখা যায়নি। ৩. উম্মুল মু’মীনিন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি যে মেসওয়াক মুবারক উনাকে চিবিয়ে দিতেন সেই মেসওয়াক মুবারক দ্বারা নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মেসওয়াক মুবারক করতেন। সুবহানাল্লাহ! ৪. নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মীনিন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার হুজরা শরীফে উনারই পবিত্র কোল মুবারক উনার উপর মাথা মুবারক রেখে সম্মানিত বিছালী শান মুবারক উনাকে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ! ৫. নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সম্মানিত মারিদ্বী শান মুবারক গ্রহণকালে উম্মুল মু’মীনিন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার হুজরা শরীফেই বেশি অবস্থান মুবারক করেছেন। সুবহানাল্লাহ! ৬. নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মীনিন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে মুহাব্বত মুবারক করে হুমায়রা লক্বব মুবাররক হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ! অতএব উপরোক্ত পবিত্র কুরআন শরীফ, সুন্নাহ শরীফ ভিত্তিক আলোচনা মুবারক দ্বারা প্রমাণিত হয় যে, উম্মুল মু’মীনিন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রদত্ত মর্যাদা মুবারক উনার দ্বারাই সারা কায়িনাতের মাঝে বেমেছাল খুছূছিয়ত মুবারক উনার অধিকারী। সুবাহানাল্লাহ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন