পবিত্র ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে সর্বপ্রকার গান-বাজনা করা ও শোনা হারাম ও কবীরাহ গুনাহ
| পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “গান-বাজনা অন্তরে নিফাকী পয়দা করে।” পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে একাধিক পবিত্র আয়াত শরীফ রয়েছে এবং অসংখ্য পবিত্র হাদীছ শরীফ বর্ণিত রয়েছে- যদ্দারা প্রমাণিত হয় যে, সর্বপ্রকার গান-বাজনাই হারাম। কেউ কেউ বলে ইসলামী গান যেমন কাওয়ালী, জারী, লালনগীতি, ভক্তিমূলক গান ইত্যাদি জায়িয। নাঊযুবিল্লাহ! মূলত, তাদের এ বক্তব্য ও দাবি সম্পূর্ণই মিথ্যা ও দলীলবিহীন। যদি তারা সত্যবাদী হয়ে থাকে, তবে দলীল পেশ করুক- কোন পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে উল্লেখিত গানকে জায়িয বলা হয়েছে? মূলত, তারা ক্বিয়ামত পর্যন্ত তা প্রমাণ করতে পারবে না। তাই প্রত্যেক মুসলমানের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে- সর্বপ্রকার গান-বাজনা শোনা, গাওয়া থেকে বিরত থাকা। নচেৎ মুনাফিক হয়ে মৃত্যুবরণ করা ছাড়া কোনোই গতি থাকবে না। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন