সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনাকে যারা মুহব্বত ও অনুসরণ করবে, তারা অবশ্যই নাজাত পাবে
| পবিত্র শা’বান শরীফ মাস উনার ১৫ তারিখে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত নাওয়াসা, বেহেশতী যুবক উনাদের সাইয়্যিদ, সাইয়্যিদুশ শুহাদা, ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম। যিনি হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম। উনাকে যারা মুহব্বত ও অনুসরণ করবে, তারা অবশ্য অবশ্যই নাজাত পাবে। কেননা মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “আমার আওলাদ (সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম) উনারা হযরত নূহ আলাইহিস সালাম উনার কিশতীর ন্যায়। যারা তাতে প্রবেশ করবে অর্থাৎ উনাদেরকে মুহব্বত ও অনুসরণ-অনুকরণ করবে তারা অবশ্যই নাজাত পাবে।” সুবহানাল্লাহ! তাই প্রত্যেকের উচিত সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যথাযথ মুহব্বত, তা’যীম, তাকরীম ও অনুসরণ-অনুকরণ করা। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন