সোমবার, ২৭ জুন, ২০১৬

পবিত্র ই’তিকাফ উনার ফাযায়িল-ফযীলত ও হুকুম-আহকাম

পবিত্র ই’তিকাফ উনার ফাযায়িল-ফযীলত ও হুকুম-আহকাম

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “যে ব্যক্তি পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশ দিন ই’তিকাফ করবে, মহান আল্লাহ পাক তিনি উনাকে দুটি হজ্জ ও দুটি ওমরাহ করার সমতুল্য ছাওয়াব দান করবেন।” (মিশকাত শরীফ) আরো বর্ণিত রয়েছে যে, “মহান আল্লাহ পাক তার (ই’তিকাফকারীর) পিছনের সমস্ত গুনাহ-খতা ক্ষমা করে দেন।” আরো বর্ণিত আছে, “যে ব্যক্তি একদিন ই’তিকাফ করবে, মহান আল্লাহ তায়ালা তিনি উনাকে জাহান্নাম থেকে তিন খন্দক দূরে রাখবেন। প্রতি খন্দকের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা।” (মিশকাত শরীফ) হুকুম-আহকাম: ই’তিকাফ উনার অর্থ হলো- গুনাহ হতে বেঁচে থাকা, অবস্থান করা, নিজেকে কোনো স্থানে আবদ্ধ রাখা, কোণায় অবস্থান করা ইত্যাদি। পবিত্র ইসলামী শরীয়ত উনার পরিভাষায়- পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশদিন দুনিয়াবী যাবতীয় কার্যকলাপ ও পরিবার-পরিজন হতে আলাদা হয়ে পুরুষের জন্য জামে’ মসজিদে ও মহিলাদের জন্য ঘরে ইবাদত-বন্দেগীতে মশগুল থাকাকে ই’তিকাফ বলে। এক দিন, তিন দিন, পাঁচ দিন এবং সাত দিন ই’তিকাফ করলে সুন্নতে মুয়াক্কাদায়ে ক্বিফায়াহ আদায় হবে না। অর্থাৎ ৩০শে পবিত্র রমাদ্বান শরীফ উনার ১০ দিন কিংবা ২৯ দিনে রমাদ্বান শরীফ মাস হলে ৯ দিনের এক মিনিট কম হলেও সুন্নতে মুয়াক্কাদায়ে ক্বিফায়াহ আদায় হবে না। ই’তিকাফ তিন প্রকার- ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদাহ ও নফল। যিনি ই’তিকাফ করেন উনাকে মু’তাকিফ বলা হয়। প্রত্যেক মসজিদে এলাকার তরফ হতে একজন মু’তাকিফ হলেই সকলের পক্ষ থেকে হক্ব আদায় হয়ে যাবে। আর যদি কেউই ই’তিকাফ না করে, তাহলে সকলেরই সুন্নতে মুয়াক্কাদাহ তরকের কারণে ওয়াজিব তরকের গুনাহে গুনাহগার হবে। ই’তিকাফকারীর জন্য নিষিদ্ধ কাজ: ই’তিকাফ অবস্থায় জাগতিক ফায়দাজনক কাজ করা অবস্থাভেদে হারাম ও মাকরূহ তাহরীমী হবে। মু’তাকিফ ব্যক্তি মসজিদে এসে কোনো বেহুদা কথা বা কাজ করবে না বা চুপ করে বসে থাকবে না। বরং ঘুম ব্যতীত বাকি সময় ইবাদত-বন্দেগীতে মশগুল থাকতে হবে। যেমন- নফল নামায, কুরআন শরীফ তিলাওয়াত, যিক্র-ফিক্র করা, ইল্ম অর্জন করা ইত্যাদি। ই’তিকাফকারী বিনা প্রয়োজনে এক মুহূর্তের জন্য মসজিদের বাইরে অবস্থান করলে ই’তিকাফ ভঙ্গ হয়ে যাবে। নির্জনবাস করা যাবে না। অন্যান্য অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকা। যেমন: অযথা গল্প-গুজব, কথা বার্তা না বলা ইত্যাদি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন