শুক্রবার, ২৪ জুন, ২০১৬

সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার কতিপয় খুছুছিয়ত মুবারক

সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার কতিপয় খুছুছিয়ত মুবারক


* সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! * সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদরের দুলাল, লখতে জিগার নাওয়াসা। সুবহানাল্লাহ! * চতুর্থ খলীফা আসাদুল্লাহিল গালিব ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার এবং উম্মু আবীহা সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনাদের আদরের দুলাল, লখতে জিগার বড় আবনাউ। সুবহানাল্লাহ! * তিনি সাইয়্যিদুনা হযরত ইমামুল ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বড় ভাই। সুবহানাল্লাহ! * তিনি ত্রিশ বছরের খাছ খিলাফতের পঞ্চম খলীফাহ। তিনি উনার পিতা ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার পর ৬ মাস সম্মানিত খিলাফত পরিচালনা করেন। সুবহানাল্লাহ! * উনাকে উনার অজান্তেই ইহুদী-মুশরিক খ্রিস্টান ও মুনাফিকরা চক্রান্তমূলকভাবে হিরকচূর্ণ বিষ পানের মাধ্যমে শহীদ করে। নাউযুবিল্লাহ! * তিনি এবং উনার ছোট ভাই উনারা দু’জনেই সম্মানিত জান্নাতী যুবক উনাদের সাইয়্যিদ। সুবহানাল্লাহ! এই মহান ইমাম সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সুমহান বরকতয় ১৫ই শা’বান শরীফ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন