সোমবার, ২৭ জুন, ২০১৬

মুসলমানগণ কখনো এক ভুল বারবার করে না

মুসলমানগণ কখনো এক ভুল বারবার করে না


পবিত্র বদরের জিহাদে আব্দুল উজ্জা নামক এক মুনাফিক ধরা পড়লো। এ মুনাফিকের কাজ ছিলো সারা দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান উনার মানহানী করে কুৎসা রটনা করা এবং সেগুলো দিয়ে গান-বাজনা বানিয়ে প্রচার করা। নাউযুবিল্লাহ! মুনাফিক আব্দুল উজ্জাকে যখন গ্রেফতার করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে নিয়ে আসা হলো, তখন মুনাফিকটি ক্ষমা চেয়ে খুব কাকুতি-মিনতি করে পায়ে পড়ে কান্নাকাটি শুরু করলো এবং বলতে লাগলো, সে জীবনে আর কখনো এ কাজ করবে না। তার কাকুতি-মিনতি ও কান্নাকাটি দেখে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সুপারিশ করলেন, এবং আরজু করলেন এবারের মতো তাকে ক্ষমা করে দেয়া হোক। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদের সুপারিশের কারণে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেবারের মতো মুনাফিক আব্দুল উজ্জাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ! কিন্তু দেখা গেলো উহুদ যুদ্ধের সময় আব্দুল উজ্জা নামক মুনাফিকটি আবার একই কাজে ধরা পড়লো। তাকে যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে নিয়ে আসা হলো, তখন সে ফের ক্ষমা চেয়ে খুব কাকুতি-মিনতি করে পায়ে পড়ে কান্নাকাটি শুরু করলো এবং বলতে লাগলো, সে জীবনে আর কখনো এ কাজ করবে না। এ কথা শুনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন- মু’মীনগণ কখনো এক গর্তে দুইবার ধোঁকা খায় না। অর্থাৎ তার মতো মুনাফিককে ফির ক্ষমা করা হবে না, কারণ তাকে ক্ষমা করলে সে আবারো মুনাফিকী করবে এবং মানুষের ঈমান নষ্ট করবে। তাই তৎক্ষণাৎ তার গর্দান কেটে মৃত্যুদ- কার্যকর করা হলো । সুবহানাল্লাহ! এ পবিত্র ঘটনা থেকে মুসলমানগণ উনাদের জন্য অনেক ইবরত নছীহত আছে। বর্তমানে দেখা যায় মুসলমানগণ বারবার কাফির-মুশরিকদের দ্বারা প্রতারিত হয়, তাদের দ্বারা নির্যাতিত হয়। কিন্তু তারপরও মুসলমানদের শিক্ষা হয় না, আবারো কাফির-মুশরিকদের সাথে মুহব্বত স্থাপন করে, তাদের অনুসরণ করে। নাউযুবিল্লাহ! তার মানে বর্তমান মুসলমানরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না, এবং এই কারণে তারা একই গর্তে বারবার পতিত হচ্ছে, কাফিরদের দ্বারা বারবার প্রতারিত ও নির্যাতিত হচ্ছে। তাই প্রত্যেক মুসলমানের উচিত- মুনাফিক আব্দুল উজ্জার মৃত্যুদ- কার্যকরের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা এবং সে অনুসারে জীবন পরিচালিত করা অর্থাৎ একই ভুল বারবার না করা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন