চীনের কমিউনিস্ট সরকার মুসলমানদের উপর নির্মম যুলুম- নির্যাতন করছে।
মুসলিম সংখ্যা গরিষ্ঠ জিনজিয়াং প্রদেশের আয়তন প্রায় ৬৩৫৮০০ বর্গমাইল। এই আয়তনটি বাংলাদেশের আয়তনের বারোগুণ। জিনজিয়াং প্রদেশ চীনের সর্ববৃহৎ প্রদেশ যা চীনের আয়তনে চীনের প্রায় এক-ষষ্ঠাংশ। জিনজিয়াং চীনের প্রধান ফসল উৎপাদন অঞ্চল। এখানে বিপুল পরিমাণ খনিজ ও তেলসম্পদ মজুদ রয়েছে। চীনের যালিম কমিউনিস্ট সরকারের ভয় হচ্ছে মুসলিম সংখ্যা গরিষ্ঠ জিনজিয়াং প্রদেশের মুসলমানরা স্বাধীনতা ঘোষণা করে কিনা? আর এজন্যই চীনের যালিম কমিউনিস্ট সরকার যুগ-যুগ ধরে জিনজিয়াং প্রদেশের মুসলমানদের নির্মম যুলুম-নির্যাতন করে যাচ্ছে। মুসলমানদের পবিত্র দ¦ীন ইসলাম উনার শিয়ার হিজাব পরা, দাড়ি রাখাকে বলা হচ্ছে চরমপন্থা। মুসলমানরা ইসলামী পোশাক পরিধান করলে গ্রেফতার করে জেল-জরিমানা করা হচ্ছে করা হচ্ছে। মুসলিম ব্যবসায়ীরা ধর্মীয় কারণে মদ ও সিগারেট বিক্রয় করতে অস্বীকৃতি জানালে জেল-জরিমানার ভয় দেখানো হচ্ছে। হাজার হাজার মুসলমানকে গ্রেফতার করা হয়েছে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য। সেখানে মুসলিম শিশুদের ইসলাম শিক্ষা দেয়ার উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। রেস্টুরেন্টগুলোতে মদ ও শূকরের গোস্ত বিক্রি করাতে বাধ্যতামূলক আদেশ জারি করা হয়েছে। পবিত্র তারাবী নামাযের উপর আরোপ করা হয়েছে বিধিনিষেধ। দাড়ি রাখা ও হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুসলমানদের ব্যবসায় প্রতিষ্ঠান, তাদের ঘরবাড়ি বহুবার ধ্বংসস্তুপে পরিণত করা হয়েছে। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নির্দেশে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা চীনে সম্মানিত দ্বীন ইসলাম উনাকে আবাদ করেছেন। আর সেইজন্য যালিম কমিউনিস্ট সরকারের এত যুলুম নির্যাতনের শিকার হওয়ার পরেও মুসলমানরা কোনোভাবেই তাদের জন্মভূমি পরিত্যাগ করতে রাজি নয়। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন: সমস্ত পৃথিবীর মসুলমানরা একটি দেহের ন্যায়, যেমন দেহের কোনো স্থানে আঘাত পেলে সমস্ত দেহে সেই আঘাত অনূভুত হয়, তদ্রƒপ কোনো মুসলমান পৃথিবীর যেকোনো স্থানে কোনো সমস্যায় পড়লে অন্য মসুলমানদের সেই সমস্য সমাধানের চেষ্টায় সাধ্যমত শামিল হতে হবে। মূলত, চীনের অস্তিত্ব টিকে আছে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের দেশগুলিতে তাদের পণ্য বিত্রিু করে। আর তাই বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান দেশ গুলির সরকারদের জন্য ফরয হচ্ছে চীনে মুসলমানদের উপর থেকে পবিত্র রমযান শরীফ উনার ফরয রোযা রাখার নিষেধাজ্ঞা বাতিল করাসহ চীনের মসুলমানদের উপর সর্বপ্রকার যুলুম নির্যাতন বন্ধ করতে চীন সরকার কঠিনভাবে চাপ প্রয়োগ করা এবং প্রয়োজনে তাদের চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নসহ সর্বপ্রকার কার্যকর পদক্ষেপ গ্রহন করা যাতে চীনের যালিম কমিউনিস্ট সরকার মুসলমানদের উপর থেকে পবিত্র রমযান শরীফ উনার ফরয রোযা রাখার নিষেধাজ্ঞা বাতিল করা সহ চীনের মসুলমানদের উপর সর্বপ্রকার যুলুম নির্যাতন বন্ধ করতে বাধ্য হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন