মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মকবুল মুনাজাত শরীফ উনার বেমেছাল রূহানীয়ত সমৃদ্ধ রোব মুবারক উনার ফলেই খোদায়ী গযবে পর্যুদস্ত বিশ্বের সকল কাফির-মুশরিকের দেশ
| গ্রিসের সঙ্কট ঘনীভূত: ব্যাংক থেকে ইউরো তোলার হিড়িক ঋণ পরিশোধের ব্যাপারে গ্রিক সরকারের সাথে আন্তর্জাতিক দাতাদের বৈঠক ব্যর্থ হওয়ার খবরে দেশটির গ্রাহকরা ব্যাংক থেকে কোটি কোটি ইউরো তুলে নিয়েছে গত সপ্তাহে। এর ফলে ব্যাংকগুলোতে পর্যাপ্ত পরিমাণে নগদ অর্থ আছে কিনা সেটা নিয়ে দেশটিতে আতঙ্ক তৈরি হয়েছে। গ্রিসে ঋণ সঙ্কট সমাধানের সময় পেরিয়ে আসছে দেখে সঞ্চয়কারীরা ব্যাংক থেকে তাদের অর্থ তুলে নিচ্ছে। এই পরিস্থিতিতে ব্যাংকগুলোকে আরো কিছু জরুরি অর্থ ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ঋণ পরিশোধের জন্য আর মাত্র দু’সপ্তাহের মতো সময় আছে গ্রিসের হাতে। সমাধানে পৌঁছাতে ব্যর্থ হলে দেশটিকে ইউরোজোন এবং সম্ভবত ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও বেরিয়ে যেতে হবে। আইএমএফ, ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশটিতে সংস্কার না হলে তারা ঋণের অর্থ ছাড় করবে না। তারা বলছে, গ্রিক সরকারকে তাদের বাজেট ঘাটতি পূরণের জন্যে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমস্যা সমাধানের সর্বশেষ চেষ্টা ব্যর্থ হওয়ার পর আগামীকাল জরুরী বৈঠক ডাকা হয়েছে। এতে ইউরোপের ১৯টি দেশের নেতারা উপস্থিত থাকবে। (সূত্র: ইন্টারনেট) |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন