বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার আহলিয়া বা স্ত্রীর কাছে উত্তম

মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার আহলিয়া বা স্ত্রীর কাছে উত্তম

তিরমিযী শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার আহলিয়া বা স্ত্রীর নিকট উত্তম। আর নিশ্চয়ই আমি আমার হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের নিকট উত্তম। সুবহানাল্লাহ! এ পবিত্র হাদীছ শরীফ উনার বাস্তব উদাহরণ ছিলেন উম্মুল মু’মিন হযরত কুবরা আলাইহাস সালাম তিনিসহ সমস্ত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম। এ বিষয়ে বহু বর্ণনা রয়েছে উনাদের থেকে, সেসব বর্ণনা থেকে একটি মাত্র বর্ণনা এখানে উল্লেখ করা হলো। একবার এক কুরাইশ মহিলা উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম উনাকে উদ্দেশ্য করে বলল, আপনি নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কাছে রাখার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু আপনার সমস্ত চেষ্টা বৃথা গেল। আরো বলল, উনাকে আপনি সমস্ত ধন-সম্পদ হাদিয়া করেছেন এবং অক্লান্ত খিদমত করছেন অথচ তিনি আপনাকে ভুলে থাকেন। আপনি হয়ত জানেন না যে, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আপনাকে ছেড়ে গুহায় থাকেন, কারণ আপনি বৃদ্ধা হয়ে গেছেন। আপনার প্রতি উনার আর আকর্ষণ নেই। নাঊযুবিল্লাহ! উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি উক্ত মহিলার কথা শুনে হেসে উত্তর দিয়ে বললেন, তোমরা হয়ত নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে চিনতে পার নাই। তাই এরূপ মন্তব্য করছ। কিন্তু আমি উনাকে ঠিকই চিনতে পেরেছি। বিবাহের পূর্ব থেকেই আমি উনার মুবারক চরিত্র সম্পর্কে অবগত ছিলাম। বিবাহের পর উনাকে আমি আরো উত্তমরূপে চিনতে পেরেছি। তিনি যে দীর্ঘ ছয়/সাত বছর যাবৎ গুহায় কাটাচ্ছেন উনার রহস্য দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমি জানি। তিনি হয়ত অচিরেই উনার কাঙ্খিত বিষয় প্রকাশ করবেন। উক্ত মহিলা উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম উনার এরূপ উত্তর শুনে যারপর নেই লজ্জিত হয়ে চলে গেল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন