সোমবার, ২৭ জুন, ২০১৬

অনন্তকালব্যাপী পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালনের লক্ষ্যে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম আদর্শ মুবারক আলোচনা ও অনুসরণ: সাইয়্যিদে মুজাদিদ্দে আ’যম আলাইহিস সালাম উনার সতর্ক ও সাবধান বাণী। পবিত্র যাকাত উনার কাপড়ের নামে সিন্ডিকেট এবং নাম কামানো ও লোক-দেখানো বাণিজ্য প্রসঙ্গে।

অনন্তকালব্যাপী পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালনের লক্ষ্যে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম আদর্শ মুবারক আলোচনা ও অনুসরণ: সাইয়্যিদে মুজাদিদ্দে আ’যম আলাইহিস সালাম উনার সতর্ক ও সাবধান বাণী। পবিত্র যাকাত উনার কাপড়ের নামে সিন্ডিকেট এবং নাম কামানো ও লোক-দেখানো বাণিজ্য প্রসঙ্গে।

সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক। প্রতি পবিত্র রমাদ্বান শরীফের শুরুতেই কাপড়ের দোকানের সামনে একটা অভিনব ব্যানার লক্ষ্য করা যায়, যেখানে লেখা থাকে- ‘এখানে যাকাতের কাপড় পাওয়া যায়।’ এভাবে আলাদা করে লেখার কারণ জানতে চাইলে দোকানি বলে, ‘যাকাতের কাপড় কম দামে এবং সংখ্যায় বেশি। ‘গরিব-অসহায় মানুষ পবিত্র ঈদ উনার আগে নতুন শাড়ি লুঙ্গি পেলে খুবই খুশি হন। তাই যাকাতদাতারা বেশি মানুষকে খুশি করার জন্য বেশি বেশি শাড়ি-লুঙ্গি কিনে। যাকাতদাতারা এখন মূলত নাম কামাইয়ের জন্য যাকাত দেয়। এতে করে যাকাত গ্রহীতারা কত নি¤œমানের কাপড় পেল অথবা এ নি¤œমানের কাপড় সংগ্রহ করতে গিয়ে কতজন মারা গেল সেদিকে তাদের আদৌ ভ্রƒক্ষেপ নেই। নাঊযুবিল্লাহ! গত পবিত্র রমাদ্বান শরীফে ময়মনসিংহে পবিত্র যাকাত নিতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে ২৭ জনের মৃত্যু হয়। শুধু এটাই নয় প্রতি বছর এরকম যাকাত নিতে গিয়ে মৃত্যুর খবর আছে আরো আরো অনেক। কিন্তু এর অবসানে সরকারের কোনো তৎপরতা এযাবত লক্ষ করা যাচ্ছেনা। নিম্নমানের সুতা ও দুর্বল রং আর অদক্ষ কারিগরের তৈরি এসব কাপড়ের মান এতটাই খারাপ যে, এক ধোয়ার পর আর পরা যায় না তথা পরার উপযুক্ত থাকে না এসব কাপড়। জালের মতো ফাঁকা হয়ে যায় সুতাগুলো। রঙিন কাপড় থেকে রং আর মাড় উঠে ফ্যাকাশে হয়ে যায়। দেখলে মনে হয় ঘর মোছার ন্যাকড়া। মূলত, পবিত্র যাকাত নিয়েও মুনাফাখোররা অতি মুনাফাখোরী করছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছর একটি অসৎ চক্র শুধু পবিত্র যাকাত উনার নামে অতি নিম্নমানের কাপড় বিক্রি করে কমপক্ষে ৫শ’ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, মুনাফাখোর অসৎ চক্রটি নিম্নমানের এসব কাপড় তৈরি করে কাপড়ের গায়ে বিভিন্ন দামি দামি ব্যান্ডের স্টিকার লাগিয়েও প্রতারণা করছে! ১১ থেকে ১২ হাত দৈর্ঘ্যরে একটি শাড়ি কাপড় ৭৫ টাকার মধ্যে তারা বানাচ্ছে। এতে করে একদিকে নিম্নমানের সুতা, অপরদিকে সুতার ব্যবহারও ৫০ শতাংশ কমিয়ে দিতে হয়। একটি ভালো শাড়ি তৈরি করতে যে পরিমাণ সুতা ব্যবহার করা হয় তার অর্ধেক সুতা ব্যবহার করা হয় না এসব কাপড়ে। এ কারণে ধোয়ার পর সুতাগুলো ফাঁকা হয়ে যায়। পবিত্র যাকাত উনার নামে কাপড় বানানোর পর মাড় দিয়ে ও ডায়িং করে সুতার ফাঁকা স্থান বন্ধ করে দেয়া হয়। কিন্তু কাপড় ধোয়ার পর যখন মাড় আর রং উঠে যায় তখন সব ফাঁকফোকর বেরিয়ে আসে। একই অবস্থা পুরুষদের লুঙ্গি নিয়েও চলছে। নিম্নমানের ওইসব লুঙ্গিও এক মাসের বেশি পরার উপযুক্ত থাকে না। বিক্রেতারা জানিয়েছে, প্রতিবারের মতো এবারও পবিত্র যাকাত উনার কাপড় ক্রেতাদের তালিকায় প্রবীণ রাজনীতিবিদদের পাশাপাশি কিছু নবীন রাজনৈতিক নেতাকেও দেখা গেছে। একই সঙ্গে বর্তমান সরকারের মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী-এমপি থেকে শুরু করে মামলা-মোকদ্দমার আসামি তালিকায় থাকা রাজনৈতিক নেতা ও কোটিপতি ব্যবসায়ীরাও পবিত্র যাকাত উনার নামে অতি নিম্নমানের কাপড় কিনে বিতরণ করছে নামধাম কামাতে লোক-দেখানো আড়ম্বরতায়। উল্লেখ্য, আমাদের মনে রাখা উচিত- পবিত্র যাকাত মানে কাউকে অনুগ্রহ দান করা বুঝায় না। বরং পবিত্র যাকাত গ্রহণ করার মাধ্যমে গ্রহীতা সম্পদের অধিকারী মানুষটিকে অনুগ্রহ করেন। এজন্য যার পবিত্র যাকাত পাওয়ার হক আছে তাকে পবিত্র যাকাত উনার টাকার হকটা পৌঁছিয়ে দেয়াই মুসলমানদের কর্তব্য। কিন্তু পবিত্র দ্বীন ইসলাম উনার আলোকে সঠিক যাকাতব্যবস্থা আমাদের দেশে-সমাজে সরকারিভাবে প্রচলিত না থাকায়- এ সম্পর্কে রয়েছে আমাদের মাঝে নানা ভুল ধারণা। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ পবিত্র যাকাত প্রদানের নামে লোক-দেখানোর কিছু কাজ করে গরিব মানুষের ভোগান্তি বাড়ায়। আর এতে করে পবিত্র যাকাত সম্পর্কেই তৈরি হয়েছে ভুল ধারণা। এছাড়াও পবিত্র দ্বীন ইসলাম উনার সম্পর্কে জানার প্রতি উন্নাসিকতাও এজন্য দায়ী। পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে এ প্রসঙ্গে বলা হয়েছে- “তাদের (বিত্তবানদের) সম্পদে প্রার্থী ও বঞ্চিতের রয়েছে অধিকার।” (পবিত্র সূরা যারিয়াত শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৯) পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “তোমরা কখনোই নেকী ও কল্যাণ হাছিল করতে পারবে না, যে পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বা পছন্দনীয় বস্তু দান করবে। এবং তোমরা যা কিছু দান করো সে সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি অবশ্যই পূর্ণ খবর রাখেন।” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৯২) আর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক তিনি পবিত্র বা উৎকৃষ্ট ব্যতীত কোনো কিছুই কবুল করেন না। (বুখারী শরীফ) প্রসঙ্গত উল্লেখ্য, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম রাজারবাগ শরীফ উনার মামদূহ সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, শরীয়ত তথা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের ফতওয়া হলো- যেটা সবচেয়ে ভালো, পছন্দনীয় ও মূল্যবান সেটাই দান করতে হবে। আর যেটা খারাপ, নিম্নমানের ও নিম্নমূল্যের সেটা দান করা যাবে না। অর্থাৎ পবিত্র যাকাত তথা দান-ছদকার বস্তু যেমন হালাল হওয়া শর্ত, তেমনি তা উৎকৃষ্ট ও সবচেয়ে মূল্যবান হওয়াও শর্ত। অন্যথায় তা মহান আল্লাহ পাক উনার নিকট আদৌ কবুলযোগ্য নয়। কাজেই দান-ছদক্বা, যাকাত-ফিতরা সবকিছু করতে হবে একমাত্র মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি হাছিলের উদ্দেশ্যে। গইরুল্লাহর জন্য কোনো আমল করা যাবে না। মানুষ দানশীল বলবে, দানবীর বলবে, দাতা বলবে, মানুষ জানবে, চিনবে, সমাজে নামধাম হবে, প্রচার-প্রসার ঘটবে, পরিচিতি হবে, যশ-খ্যাতি অর্জিত হবে, সমাজের অধিপতি হওয়া যাবে, নেতা-নেত্রী হওয়া যাবে, মসজিদের সেক্রেটারী, সভাপতি হওয়া যাবে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী-মিনিস্টার হওয়া যাবে ইত্যাদি সবই হলো গাইরুল্লাহ। এই গাইরুল্লাহর উদ্দেশ্য থাকার কারণে দেখা যায়, বেশি লোককে পবিত্র যাকাত দেয়ার জন্য তারা কম দামের খদ্দরের পাতলা লুঙ্গি ও পাতলা শাড়ি দিয়ে থাকে যা সাধারণভাবে পড়ার উপযুক্ত নয়। কারণ সে লুঙ্গি ও শাড়ি পবিত্র যাকাত দানকারী ও দানকারিণী পরিধান করতে কখনোই রাজি হবে না বা পছন্দ করবে না। যদি তাই হয়, যেটা পবিত্র যাকাত দানকারী ও দানকারিণী নিজেরা গ্রহণ করতে রাজি নয়; সেটা মহান আল্লাহ পাক তিনি কী করে গ্রহণ করবেন? মূলত সে দান আদৌ মহান আল্লাহ পাক উনার নিকট কবুলযোগ্য হবে না। মূলত, এসব দায়িত্ববোধ আসে সম্মানিত ইসলামী অনুভূতি ও প্রজ্ঞা থেকে। আর তার জন্য চাই নেক ছোহবত মুবারক তথা ফয়েজ-তাওয়াজ্জুহ মুবারক। যামানার ইমাম ও মুজতাহিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার ছোহবত মুবারক লাভেই কেবলমাত্র সে মহান ও অমূল্য নিয়ামত হাছিল সম্ভব। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন