দেখুন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কি চমৎকার হিকমত মুবারক!!!
একদিন সমস্ত উম্মাহাতুল মু’মীনিন আলাইহিন্নাস সালাম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে হাজির হয়ে উনার ছোহবত মুবারক ইখতিয়ার করছিলেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা-বার্তা মুবারক বলছিলেন। এক পর্যায়ে উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা মুবারক করলেন যে, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি আমাদের মধ্য হতে কাকে সর্বাধিক মুহাব্বত মুবারক করেন? তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, ‘আপনাদের এ প্রশ্ন মুবারক উনার জওয়াব মুবারক আমি একদিন পর দিবো। সেই রাতেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পর্যায়ক্রমে সমস্ত উম্মাহাতুল মু’মীনিন আলাইহিন্নাস সালাম উনাদের হুজরা শরীফে গমন করেন এবং উনাদের প্রত্যেককেই দুটি করে খেজুর মুবারক হাদিয়া করেন এবং বলেন ‘আমি যে আপনাকে হাদিয়া করলাম সে কথাটি আপনি কাউকে বলবেন না।’ এভাবে প্রত্যেকজন উনাদের ক্ষেত্রেই এরূপ করলেন। পরের দিন উনারা সবাই যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারকে হাজির হলেন তখন পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়া রসূলাল্লাহ্, ইয়া হাবীবাল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমাদের প্রশ্ন মুবারক উনার জওয়াবটা---? তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, ‘গত রাতে আমি যাকে দু’টি খেজুর মুবারক হাদিয়া করেছি উনাকে সবচেয়ে বেশি মুহাব্বত করি।’ সুবাহানাল্লাহ! দেখলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কি চমৎকার হিকমত মুবারক? তিনি উনাদের প্রত্যেককেই সমানভাবে খুশি মুবারক করে দিলেন। সুবাহানাল্লাহ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন