ইমামুল আউওয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ
পবিত্র তাফসীরে তাবারী শরীফ উনার মধ্যে উল্লেখ আছে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নুবুওওয়াত প্রকাশের দশ বছর পূর্বে হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদত শরীফ গ্রহণ করেন। উনার পবিত্র বিলাদত শরীফ উনার পর স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেন। একদা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এবং হযরত কুবরা আলাইহাস সালাম উনাদেরকে নামায পড়তে দেখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কি করছেন? উত্তরে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, এটা মহান আল্লাহ পাক উনার পবিত্র দ্বীন। হযরত কুবরা আলাইহাস সালাম তিনি বললেন, আপনাকেও আমরা সেই দায়িত্ব দিচ্ছি। তখনই তিনি পবিত্র দ্বীন ইসলাম উনার প্রতি উদ্বুদ্ধ হয়ে পবিত্র কালিমা শরীফ পাঠ করেন। পবিত্র দ্বীন ইসলাম গ্রহণকালে উনার বয়স মুবারক দশ বছর ছিল। তিনি হলেন সর্বসম্মতিক্রমে বালক উনাদের মধ্যে সর্বপ্রথম পবিত্র দ্বীন ইসলাম কবুলকারী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন