সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে গরীব বলা কুফরী
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উপলক্ষ করে কায়িনাতের সবকিছু সৃষ্টি করেছেন। তাহলে তিনি কি করে গরীব বা অভাবী হতে পারেন? আর তিনি গরীব অভাবী না হলে উনার যিনি আদরের দুলালী, নয়নের পুত্তলী, উনার পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি গরীব বা অভাবী হন কি করে? মূলত, উনাকে গরীব বা অভাবী বলা বা মনে করা উনার পবিত্র শান ও মর্যাদা মুবারক উনার খিলাফ এবং পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের বিরোধী যা সুস্পষ্ট ও কাট্টা কুফরী। মূলকথা হলো, মহান আল্লাহ পাক তিনি যেমন ধনী ও অত্যধিক দানশীল, তদ্রƒপ মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও ধনী ও অত্যধিক দানশীল এবং একইভাবে হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতমা সদস্য সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম তিনিও ধনী এবং অত্যধিক দানশীলা। সুবহানাল্লাহ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন