শানে সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি
| শত বছরের শুরুতে আসেন ধরার বুকে মুজাদ্দিদ, বিদয়াত বেশরাকে মিটিয়ে দিয়ে দ্বীন ইসলামে করেন তাজদীদ। আছছলাতু আসসালামু আলাইকুম- ইয়া মাহবুবে সুবহানী আছছলাতু আসসালামু আলাইকুম- ইয়া কুতুবে রব্বানী। ছিরতে ছুরতে মেছালে নবী ইলম আমলে আছে সবি, বড়পীর দস্তগীর জিলানী মহান আল্লাহ পাক মহান রসূল পাক উনাদের রশ্মি মহান আল্লাহ পাক উনাকে চিনান মহান রসূল পাক উনাকে চিনান ভেঙ্গে দেন সবার নিঁদ। সাইয়্যিদুল আউলিয়া লক্বব নিয়ে করেন ধরায় আগমন ফাতিহায়ে ইয়াযদাহম শিরোনামে উনার স্মরণ জনম জনম ক্বদরিয়া ত্বরীকার ইমাম তিনি মহান আল্লাহ পাক উনার মহান রসূল পাক উনাদের হলেন ক্বরীব। ইহুদী নাছারা কাফিরদের দেন উনি চুপসে নূরী তাজদীদ উনার নূরী ছোঁয়ায় কুফরী শিরক যায় ধসে জারি করেন পবিত্র সুন্নাহ শরীফ জারি করেন পবিত্র কুরআন মাজীদ। ৬ষ্ঠ হিজরী শতকের মুজাদ্দিদ হয়ে উলামায়ে ছু’দের দেন গুড়িয়ে সত্য সঠিক করেন জারি পবিত্র কুরআন শরীফ পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলো দিয়ে মহান আল্লাহ পাক মহান রসূল পাক উনাদের মা’রিফত দিয়ে ইবলিসকে করেন বায়িদ। ওলী উনাদের ওলী, সালিকের প্রাণ উনার শান মান মোদের জানান মামদূহ নামে হন আগুয়ান জ্ঞানে গুণে হন মহীয়ান ছিরতে নবী নকশায় নবী মুজাদ্দিদদের মুজাদ্দিদ। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন