ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আউওয়াল আলাইহিস সালাম উনার সম্মানিত লক্বব মুবারক
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, وَلِلّٰهِ الْاَسْـمَاءُ الْـحُسْنٰـى فَادْعُوْهُ بِـهَا অর্থ: “মহান আল্লাহ পাক উনার অনেক সুন্দর সুন্দর সম্মানিত নাম মুবারক তথা সম্মানিত লক্বব মুবারক রয়েছে। তোমরা উনাকে সেই সম্মানিত নাম মুবারক তথা সম্মানিত লক্বব মুবারক দ্বারা আহ্বান করো।” সুবহানাল্লাহ! (সম্মানিত সূরা আ’রাফ শরীফ: সম্মানিত আয়াত শরীফ ১৮০) মহান আল্লাহ পাক তিনি যেমন অসীম, ঠিক তেমনিভাবে উনার সম্মানিত লক্বব মুবারক উনার সংখ্যাও অসীম। সুবহানাল্লাহ! অনুরূপভাবে মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত লক্বব মুবারক উনার সংখ্যাও অসংখ্য-অগণিত, অসীম। সুবহানাল্লাহ! এক কথায় তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন; এছাড়া সমস্ত লক্বব মুবারক উনার অধিকারী। সুবহানাল্লাহ! ঠিক একইভাবে ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আউওয়াল আলাইহিস সালাম তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া যত সম্মানিত লক্বব মুবারক রয়েছেন, সমস্ত সম্মানিত লক্বব মুবারক উনাদের অধিকারী হচ্ছেন তিনি। সুবহানাল্লাহ! উনার সেই অসংখ্য-অগণিত সম্মানিত লক্বব মুবারক উনাদের থেকে মাত্র কয়েকখানা সম্মানিত লক্বব মুবারক নিম্নে উল্লেখ করা হলো, اِبْنُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)- নূরে মুজাসসামহাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আবনা’ (ছেলে)। সুবহানাল্লাহ! اَهْلُ بَيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (আহলু বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)- নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আহলু বাইত শরীফ। সুবহানাল্লাহ! بِضْعَةٌ مِّنْ رَّسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (বিদ্ব‘আতুম মির রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) - নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত জিসম মুবারক উনার সম্মানিত গোশত মুবারক উনার একখানা টুকরো মুবারক, লখতে জিগর মুবারক। সুবহানাল্লাহ! اَلْـحَافِظُ (আল হাফিয)- হিফাযতকারী, اَلْـحَامِدُ (আল হামিদ)- প্রশংসাকারী, حَبِيْبُ اللهِ (হাবীবুল্লাহ)- মহান আল্লাহ পাক উনার হাবীব, اَلْـحَلِيْمُ (আল হালীম)- পরম ধৈর্যশীল, মহাসহনশীল, اَلْـخَالِصُ (আল খ¦ালিছ)- খালিছ, পূত-পবিত্র, اَلْـخَبِيْرُ (আল খ¦বীর)- মহাবিজ্ঞ, মহাবিচক্ষণ, اَلْـخَلِيْلُ (আল খ¦লীল)- আখাচ্ছুল খাছ প্রিয়, আখাচ্ছুল খাছ মাহবূব, خَلِيْلُ الرَّحْـمٰنِ (খ¦লীলুর রহমান)- মহান আল্লাহ উনার আখাচ্ছুল খাছ প্রিয়, মাহবূব, ذُو السَّكِيْنَةِ (যুস সাকীনাহ)- সাকীনাহ, শান্তি, প্রশান্তি, ইতমিনান ইত্যাদির মালিক, اُسْوَةٌ حَسَنَةٌ (উসওয়াতুন হাসানাহ্)- সর্বোত্তম আদর্শ মুবারক, ذُو الـصِّـرَاطِ الْمُسْتَقِيْمِ (যুছ ছি¦রাত্বিল মুস্তাক্বীম)- ছিরাতুল মুস্তাক্বীম উনার মালিক। ذُو الْعِزَّةِ (যুল ‘ইঝ্ঝাহ)- সম্মানিত ইজ্জত মুবারক উনার মালিক, ذُو الْفَضْلِ (যুল ফাদ্বল)- সম্মানিত ফযল মুবারক উনার মালিক, ذُو الْكَرَامَةِ (যুল কারামাতি)- সম্মানিত কারামত মুবারক উনার মালিক, ذُو الْوَسِيْلَةِ (যুল ওয়াসীলাহ)- সম্মানিত ওসীলাহ মুবারক উনার মালিক। اَلرَّاضِىْ (আর রাদ্বী)- আখাচ্ছুল খাছ সন্তুষ্টি মুবারক প্রাপ্ত, اَلرَّافِعُ (আর রাফি’)- সুউচ্চ মর্যাদা-মর্তবা মুবারক উনার অধিকারী এবং সুউচ্চ মর্যাদা-মর্তবা মুবারক দানকারী, رَحْـمَةُ الْاُمَّةِ (রহমাতুল উম্মাহ)- সমস্ত উম্মতের জন্য রহমত মুবারক, رَحْـمَةٌلِّـلْـعَـالَـمِيْنَ (রহমাতুল্লিল ‘আলামীন)- সমস্ত আলম তথা কায়িনাতের জন্য রহমত মুবারক, اَلرَّشِيْدُ (আর রশীদ)- সৎপথপ্রাপ্ত, সৎপথ প্রদর্শনকারী, ন্যায়পরায়ণ, বিচক্ষণ, اَلـزَّكِـىُّ (আঝ ঝাকি)- পূত-পবিত্র, বিচক্ষণ, اَلسَّابِقُ بِالْـخَيْرَاتِ (আস সাবিকু বিল খইরাত)- খইর, কল্যাণ, ভালাই ইত্যাদি সর্ববিষয়ে অগ্রগামী, اَلسَّخِىُّ (আস সাখি¦)- মহাদানশীল, سَـيِّـدُ الْكَوْنَيْنِ (সাইয়্যিদুল কাওনাঈন)- দুই জগতের সাইয়্যিদ, اَلشَّافِعُ (আশ শাফি’)- সুপারিশকারী, শাফায়েতকারী, اَلشَّاكِرُ (আশ শাকির)- যথাযথ বিনিময় প্রদানকারী, যথার্থ পুরস্কারদাতা, যথাযথ শুকরিয়াকারী, ইত্যাদি ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আউওয়াল আলাইহিস সালাম উনার বিশেষ সম্মানিত লক্বব মুবারক উনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন