বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

পবিত্র দ্বীন ইসলাম উনার কোনো যুগেই ছিলো না- পবিত্র তারাবীহ নামায উনার রাকায়াত সংখ্যা নিয়ে নব্য জিহালতী!

পবিত্র দ্বীন ইসলাম উনার কোনো যুগেই ছিলো না- পবিত্র তারাবীহ নামায উনার রাকায়াত সংখ্যা নিয়ে নব্য জিহালতী!



বর্তমানে দেশে-বিদেশে কতিপয় মুসলমান নামধারী ব্যক্তি প্রতিষ্ঠান পবিত্র রমাদ্বান শরীফ উনার ২০ রাকায়াত সুন্নতে মুয়াক্কাদা তারাবীহ নামায নিয়ে এলোমেলো বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছে। তারা পবিত্র তারাবীহ নামায ৮ রাকায়াত, ১১ রাকায়াত ইত্যাদি বলে সাধারণ মুসল্লীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আসল কথা হলো, পবিত্র তারাবীহ নামায উনার রাকায়াত নিয়ে এমন জিহালতী পবিত্র দ্বীন ইসলাম উনার ইতিহাসে মুসলমানদের কোনো যুগে কখনোই ছিলো না। বিগত শতাব্দীতে আরবে ইহুদীদের মদদে সউদী রাজকীয় ওহাবী সরকার ক্ষমতায় আসার পর হতে তারা পবিত্র দ্বীন ইসলাম উনার বিভিন্ন বিষয় নিয়ে সমাজে বিভ্রান্তিমূলক ফতওয়া দিয়ে আসছে এবং সেগুলো অনেক টাকার বিনিময়ে তারা সারা বিশ্বে প্রচার করে যাচ্ছে। নাঊযুবিল্লাহ! অথচ ছহীহ পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে পরিস্কারভাবে উল্লেখ আছে, পবিত্র তারাবীহ নামায ২০ রাকায়াতই। আর ওহাবী মওদুদীরা যে দলীলের দ্বারা ১১ রাকায়াত, ৮ রাকায়াত বলতে চায়, সেটা মূলত রাতের বেলা পবিত্র তাহাজ্জুদ নামায উনারই দলীল। কারণ গায়ের রমাদ্বান বা রমাদ্বান শরীফ উনার বাহিরে অন্য মাসে তো তারাবীহ নামায বলতে কিছুই নেই। বরং সারা বছর যা পড়তে হয় তা হলো তাহাজ্জুদ নামায। অতএব, হক্বপন্থী মুসলমানদেরকে বিষয়টি বুঝে সমাজে তা প্রচার প্রসারের ব্যবস্থা করতে হবে এবং ২০ রাকায়াত তারাবীহ নামাযের উপর দায়িম-কায়িম থাকতে হবে। যাতে করে ওহাবী মওদূদীদের দ্বারা ঈমানদার মুসল্লীরা বিভ্রান্ত না হয় সে বিষয়েও সতর্ক থাকতে হবে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন