বুধবার, ৮ জুন, ২০১৬

সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম উনার কাছ থেকে বিশ্বের সকল মু’মিনা মহিলাদের জন্য হাক্বীক্বী পর্দা পালন শিক্ষা করতে হবে

সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম উনার কাছ থেকে বিশ্বের সকল মু’মিনা মহিলাদের জন্য হাক্বীক্বী পর্দা পালন শিক্ষা করতে হবে


সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম তিনি পর্দার পবিত্র আয়াত শরীফ নাযিল হওয়ার পূর্ব থেকেই পর্দা করতেন। সুবহানাল্লাহ! কোনো জরুরত ব্যতীত তিনি কোথাও বের হতেন না এবং কারো সামনে তিনি যেতেন না। এ বিষয়ে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, একদিন স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে বসে হযরত যাহরা আলাইহাস সালাম তিনি আলোচনা করতেছিলেন, এমতাবস্থায় হঠাৎ হযরত যাহরা আলাইহাস সালাম তিনি উঠে ভিতরের কামরায় গিয়ে কিছুক্ষণ পর আবার আসলেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তো সব জানেনই। কিন্তু উম্মতদেরকে শিক্ষা দিতে হবে, বান্দা-বান্দীদেরকে শিক্ষা দিতে হবে বিধায় তিনি যখন ফিরে আসলেন তখন স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন যে, আপনি উঠে চলে গেলেন কেন? তিনি তখন বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এখানে তো হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এসেছিলেন আর সেজন্যই উনাকে দেখে আমি চলে গেছি। এ বিষয়টাকে স্পষ্ট করার জন্য নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন কেন? তিনি তো আপনাকে দেখতেন না, যেভাবে অন্য মানুষ দেখে থাকে। কারণ অন্যান্য মানুষের যে দৃষ্টিশক্তি রয়েছে সেই দৃষ্টিশক্তি তো উনার মধ্যে নেই। যার ফলে তিনি তো আপনাকে দেখতে পেতেন না। তখন উনি বললেন, তিনি আমাকে না দেখলেও আমি তো উনাকে দেখতাম! আর সেজন্যই আমি উঠে চলে গেছি। সুবহানাল্লাহ! আর তাই উনার এ রকম আরও যতো ঘটনা রয়েছে সেগুলো জানা ও জেনে সে মুতাবিক আমল করার লক্ষ্যে উম্মুল খায়ের, উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম ও ত্বহিরা, ত্বইয়্যিবা হযরত শাহযাদী ক্বিবলাদ্বয় আলাইহিন্নাস সালাম উনাদের মুবারক নেক ছোহবতে আসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন