সম্মানিত ৮ নূর মুবারক
| কুল মাখলূক্বাতের সম্মানিত নবী ও রসূল সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনন্য শান ও বৈশিষ্ট্য মুবারক তিনি হচ্ছেন নূরে মুজাসসাম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ উনার পবিত্র জিসিম বা দেহ মুবারক সম্মানিত নূর মুবারক উনার দ্বারা গঠিত। আর উনার সম্মানিত পূত-পবিত্র ও নূরানী দেহ মুবারক উনার সম্মানিত অংশ বা টুকরা মুবারক হচ্ছেন উনার সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনারা অর্থাৎ সম্মানিত আবনাউ হাবীবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা এবং সম্মানিত বানাতু হাবীবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা। আর হযরত আবনা আলাইহিমুস সালাম উনারা ৪ জন এবং হযরত বানাত আলাইহিন্নাস সালাম উনারাও ৪ জন। সর্বমোট উনারা ৮ জন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেহেতু সম্মানিত নূর মুবারক উনার সৃষ্টি তাই উনার সম্মানিত অংশ বা টুকরা মুবারক উনার যারা অধিকারী ও অধিকারিণী উনারাও সম্মানিত নূর মুবারক উনারই সৃষ্টি। সুবহানাল্লাহ! ফলশ্রুতিতে উনাদের সম্মানিত শান বা বৈশিষ্ট্য মুবারক যথাক্রমে সম্মানিত হযরত আবনা আলাইহিমুস সালাম উনাদের ক্ষেত্রে - النور الاول عليه السلام আননূরুল আউওয়াল আলাইহিস সালাম। النور الثانى عليه السلام আননূরুছ ছানী আলাইহিস সালাম। النور الثالث عليه السلام আননূরুছ ছালিছ আলাইহিস সালাম। النور الرابع عليه السلام আননূরুর রাবি’ আলাইহিস সালাম। অতঃপর হযরত বানাত আলাইহিন্নাস সালাম উনাদের ক্ষেত্রে যথাক্রমে- النور الاولى عليها السلام আননূরুল ঊলা আলাইহাস সালাম। النور الثانية عليها السلام আননূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম। النور الثالثة عليها السلام আননূরুছ ছালিছাহ আলাইহাস সালাম। النور الرابعة عليها السلام আননূরুর রাবি‘আহ আলাইহিস সালাম। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন