বুধবার, ১৫ জুন, ২০১৬

একাদশতম খলীফা সুমহান খলীফাতুল উমাম আল মানছূর আলাইহিস সালাম তিনি বর্তমান প্রতিগতিবাদীদের শিরক ও কুফরকে নাস্তানাবুদ করার জন্যই পৃথিবীর যমীনে উনার তাশরীফ মুবারক পবিত্র ৯ই রমাদ্বান শরীফ

একাদশতম খলীফা সুমহান খলীফাতুল উমাম আল মানছূর আলাইহিস সালাম তিনি বর্তমান প্রতিগতিবাদীদের শিরক ও কুফরকে নাস্তানাবুদ করার জন্যই পৃথিবীর যমীনে উনার তাশরীফ মুবারক পবিত্র ৯ই রমাদ্বান শরীফ
-মুহম্মদ আবু মুবাশশির।

পনের শতক হিজরী সনের বিশ্ব আজ ইবলিসের হিংস্র নষ্টামীতে জর্জরিত। মানবতার গৌরব হচ্ছে ভুলুণ্ঠিত, মানবতার কৃষ্টি আজ ধুলায় ধুসরিত। মানবতার সুশৃঙ্খল জিন্দেগী আজ উত্তাল সাগরে হাবুডুবু খাচ্ছে। মানবতার নিয়ম-নীতি হচ্ছে উপেক্ষিত। বিশেষ করে মনুষত্বকে স্বকীয়তায় ফিরিয়ে আনে যে দ্বীন, সেই পবিত্র দ্বীন ইসলামও আজ হাজারো মতের বিষাক্ত তীরের আঘাতে মুমূর্ষ। কাফির, মুশরিক, ইহুদী, নাছারা, বৌদ্ধ, হিন্দুসহ তামাম মুলহিদ, মুজরিম, মুরতাদ ও দুনিয়ালোভী ধর্মব্যবসায়ী কুখ্যাত উলামায়ে সূ’ এরা এক যোগে এবং অত্যন্ত জোরালোভাবে পবিত্র দ্বীন ইসলামের উপর একের পর এক আঘাত করেই যাচ্ছে। আক্বীদা, আমল ও ঈমানের উপর মুহুর্মুহু হামলা হচ্ছে। মুসলমান হারিয়ে ফেলছে ঈমান, আক্বীদা ও আমল। সাহসা বহুধা বিভক্তে ছড়িয়ে পরে। পর্যায়ক্রমে দ্রুতগতিতে ইসলামের মূল থেকে সরে পড়ছে। হায় এই কঠিন নাজুক সময়ে কে ধরবেন ইসলামের হাল? কার ইমামতে ফিরে পাবে মুসলমান তাদের পূর্ব গৌরব? কার মুবারক ছোহবতে ফিরে আসবে মানবতার স্নিগ্ধ আদর্শ? মহান আল্লাহ পাক তিনি দয়া করে উনার লক্ষ্যস্থল, আওলাদে রসূল, সুমহান মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, ইমামে আ’যম খলীফায়ে আস সাফফাহ ঢাকা রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনাকে ইসলামের দশমতম খলীফা করে পৃথিবীতে প্রেরণ করেন। সুবহানাল্লাহ! উনারই লখতে জিগার কলিজার টুকরা মুবারক, যিনি ছানিয়ে মুজাদ্দিদে আ’যম, মাহবুবে ইলাহী, খলীফাতুল উমাম, আল মানছুর হযরত শাহযাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম। মহান আল্লাহ পাক উনাকে ইসলামের একাদশতম খলীফা করে যমীনে প্রেরণ করেন। সুবহানাল্লাহ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন