বুধবার, ১৫ জুন, ২০১৬

সুমহান পবিত্র ৯ই রমাদ্বান শরীফ





সুমহান পবিত্র ৯ই রমাদ্বান শরীফ
নিয়ামতপূর্ণ, বরকতপূর্ণ, সাকীনাপূর্ণ, মাগফিরাত ও নাজাতপূর্ণ
ঈদ বা খুশির দিন


পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যাঁরা ওলীআল্লাহ হন উনাদেরকে তোমরা মুহব্বত করো, কেননা উনারা মহান আল্লাহ পাক উনার নিকট মকবুল।”
বর্তমান যামানার মহান মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সুযোগ্য আওলাদ, মাদারযাদ ওলী, মাহিউল বিদয়াত, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি পবিত্র ৯ই রমাদ্বান শরীফ পৃথিবীর বুকে মুবারক তাশরীফ মুবারক এনেছেন। সুবহানাল্লাহ!
ইমামুল হুমাম, মুজাদ্দিদে আ’যম ছানী সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আখাছছুল খাছ আওলাদ এবং মাহবুব শ্রেণীর ওলীআল্লাহ। তাই পবিত্র ৯ই রমাদ্বান শরীফ উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ উনার কারণে বান্দাদের জন্য খুশির দিন তথা ঈদ উনার দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন