মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

সুমহান পহেলা রমাদ্বান শরীফ: গাউছুল আ’যম, মুহিউদ্দীন, দস্তগীর সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি আজিমুশ শান পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন সুমহান পহেলা রমাদ্বান শরীফ:

সুমহান পহেলা রমাদ্বান শরীফ: গাউছুল আ’যম, মুহিউদ্দীন, দস্তগীর সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি আজিমুশ শান পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন সুমহান পহেলা রমাদ্বান শরীফ:
-

তদানীন্তন সময়ে মুসলিম আওয়াম ছিলো মজলুম। প্রশাসন কর্তা ছিলো যালিম। বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পুরো মুসলিমগণ ছিলেন জাহিলিয়াতের কষাঘাতে জর্জরিত। বিদয়াত, বেশরায় এবং জালিমের দাপট ছিলো লক্ষণীয়। সে সময়ে পবিত্র দ্বীন ইসলাম উনার স্বকীয়তা হারিয়ে ফেলতে ছিলেন। অত্যন্ত দুর্বল ও নাজুকী অবস্থায় করছে গুজরান। নাহক্ব ফিরক্বায় ছিলো জর্জরিত। যেমন: রাফিজী, খারিজী, শিয়া, মুতাজিলা ইত্যাদি। আযীমুশ শান পবিত্র সুন্নাহ শরীফ ছিলো মুসলিম মাঝে কোনঠাসা। প্রশাসনসহ ধনী শ্রেণীতে স্বেচ্ছারিতা ও অহঙ্কার ছিলো অগ্রগণ্য। হক্বানী-রব্বানী আলিম উলামা, আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা ছিলেন ভীষণ বেকায়দায়। যালিম প্রশাসন কর্তৃক ছিলেন নির্যাতিত, নিপীড়িত। তোষণ পক্ষরা অর্থাৎ উলামায়ে ‘সূ’ ধর্মব্যবসায়ী মালানারা খুবই শান-শওক্বতে ছিলো। এদের তোষামদীতে এদের মিথ্যা ও স্বার্থবাদী মতগুলো পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে প্রবেশ করার অপপ্রয়াস চালায়। এরা পবিত্র দ্বীন ইসলাম উনাকে এবং বিশেষ করে পবিত্র সুন্নাহ শরীফ উনাকে অবজ্ঞা করার জোর চেষ্টা চালায়। ইবলিসের তর্জ-তরীক্বা মুসলিম সমাজে প্রতিষ্ঠিত করতে তদানীন্তন উলামায়ে ‘সূ’রা অত্যন্ত নিকৃষ্টতম গর্হিত পন্থা অবলম্বন করে। এরা ছলচাতুরী ও তোয়াজ করে প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তা, কর্মচারী তথা খলীফা, আমীর, সেনাপতিদের সহজেই ঘায়েল করে দেয়। হায় সেই করুণ ও নাজুক পরিস্থিতিতে মুসলমান উনাদের পবিত্র ঈমান, আমল, আক্বীদাকে দুরস্ত করার লক্ষ্যে, পবিত্র দ্বীন ইসলাম উনাকে শক্তিশালী তথা পুনর্জীবন দানের জন্যে মহান খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার লক্ষ্যস্থল এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আখাছছুল খাছ আওলাদ ও খলীফা, জগৎ বিখ্যাত ওলীকুল শিরোমণি, মুজাদ্দিদে যামান, ছিদ্দীক্বে আ’যম, ফারূক্বে আ’যম, মুজতাহিদে আ’যম, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত, দস্তগীর, গাউছুল আ’যম, শায়েখ সাইয়্যিদ মুহিউদ্দিন আব্দুল ক্বাদীর জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি তাশরীফ মুবারক গ্রহণ করেন। উনার মুবারক উসীলায় মুসলমান ফিরে পান মুসলমানিত্ব, পবিত্র দ্বীন ইসলাম হয় পুনর্জীবিত সেই সুমহান জবরদস্ত ইমামুল মুসলিমীন, গাউছুল আ’যম, দস্তগীর রহমতুল্লাহি আলাইহি উনার আযীমুশ শান পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার দিবস হচ্ছে, মুবারক পহেলা রমাদ্বান শরীফ। মুসলমান উনাদের উচিত এই পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার দিবস পালন করা। মহান আল্লাহ পাক তিনি আমাদের তাওফীক দিন। আমীন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন