বুধবার, ৮ জুন, ২০১৬

আজ সুমহান পবিত্র ৩রা রমাদ্বান শরীফ সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি ইয়াওমিল ক্বিয়ামাতি, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মুল ইমামাইনিল হুমামাইন, আহাব্বুন নাসি ইলান নাবিইয়ি, সাইয়্যিদাহ, ত্বাহিরাহ, যাহরাহ, যাকিয়াহ, রদ্বিয়াহ, মারদ্বিয়াহ, বতূল, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র বিছাল শরীফ দিবস।

আজ সুমহান পবিত্র ৩রা রমাদ্বান শরীফ সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি ইয়াওমিল ক্বিয়ামাতি, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মুল ইমামাইনিল হুমামাইন, আহাব্বুন নাসি ইলান নাবিইয়ি, সাইয়্যিদাহ, ত্বাহিরাহ, যাহরাহ, যাকিয়াহ, রদ্বিয়াহ, মারদ্বিয়াহ, বতূল, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র বিছাল শরীফ দিবস।

সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ মুবারক ও সালাম মুবারক। আজ মহিমান্বিত ৩রা রমাদ্বানুল মুবারক। লখতে জিগারে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম; উম্মু আবিহা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম উনার সুমহান বিছালী শান মুবারক প্রকাশ দিবস। উল্লেখ্য, এই বিছালী শান মুবারক প্রকাশ উনার সুসংবাদ ছয় মাস পূর্বে স্বীয় বিছালী শান মুবারক প্রকাশ মুহূর্তে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং উনাকে দিয়েছিলেন। সত্যি উনিই সর্বোত্তম স্বীয় আব্বাজান সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সর্বপ্রথম মিলিত হওয়ার সবচেয়ে বড় সৌভাগ্য নিয়েছিলেন। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিছালী শান মুবারক প্রকাশের পর উনি সারাক্ষণ পবিত্র রওজা শরীফ উনার মধ্যে স্বীয় আব্বাজান সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত মুবারকে বিভোর থাকতেন, সরাসরি জিয়ারত ও দিদার মুবারক উনার আকাঙ্খায় আকুল থাকতেন। উল্লেখ্য, উম্মু আবিহা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি যেমন সর্বপ্রথম সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মিলিত হয়েছেন; তেমনি সর্বপ্রথম তিনিই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে জান্নাতে প্রবেশ করবেন। উম্মু আবিহা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি মূলত সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অংশ বা কলিজা মুবারক উনার টুকরা মুবারক। উভয়ের অবস্থান আলাদা। তবে মর্যাদায় পরিপূর্ণ ক্বায়িম-মাক্বাম। পার্থক্য উম্মু আবিহা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি শুধু সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি নন। আর বাকী সব মর্যাদা, মর্তবা এবং ফযীলত ও নিয়ামতের অধিকারী। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! স্বয়ং মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে অনেক পবিত্র আয়াত শরীফ উনাদের মধ্যে এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বহুবার বহু বিষয়ে উনার বেমেছাল ছানা-ছিফত মুবারক বর্ণনা করেছেন। সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার ফাযায়িল-ফযীলত মুবারক সম্পর্কে বলা হয়েছে, “সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি পূতঃপবিত্র।” “উনার কথা মুবারক সত্য এবং উনার দোয়া মুবারক মক্ববুল।” “উনার মুহব্বতই পবিত্র ঈমান।” “উনার উপর দুরূদ শরীফ পড়া ওয়াজিব।” “উনার উপর মহান আল্লাহ পাক উনার সালাম।” “উনার মুহব্বত মুবারকই ক্বিয়ামতে মুক্তির উসীলা।” “উনার উপর হিংসা-বিদ্বেষকারীরা জাহান্নামী।” “তিনি উম্মতে হাবীবী উনাদের মহান কা-ারী।” “উনার অনুসারীগণ মহান আল্লাহ পাক উনার ক্ষমাপ্রাপ্ত।” “উনার ত্যাগের শিক্ষাই অনুসারীগণের ইবরত।” “উনার মুবারক বংশধরগণ মহান আল্লাহ পাক উনার মনোনীত।” “উনার মাধ্যমে মুবারক পূত-পবিত্র বংশধারা প্রবাহিত।” “উনার যিকির মুবারকই মহান আল্লাহ পাক উনার যিকির।” “তিনিই পবিত্র দ্বীন ইসলাম উনার সত্যতার অনন্য দলীল।” “তিনিই নিয়ামত সমতুল্য অনুসরণীয় আদর্শ।” “তিনি হিদায়েত মুবারক উনার আলোকবর্তিকা।” এছাড়া পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার ফাযায়িল-ফযীলত মুবারক সম্পর্কে বলা হয়েছে, “সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার মুবারক উপস্থিতিতে হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনার অন্য বিবাহ হারাম।” “উনার সাথে শত্রুতা করা কুফরী।” “উনার সাথে মুহব্বতকারীরা ক্বিয়ামতের দিন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে একত্রিত হবেন।” “উনার সাথে সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার অবস্থান।” “হাশর দিবসে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গুম্বুজের নিচে সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার স্থান।” ক্বিয়ামত দিবসে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনিও সুপারিশকারী।” “সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার অনুসরণই মুক্তির উসীলা।” “সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার অনুসারীগণ বেহেশতী।” এছাড়া আরও অনেক পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার ফাযায়িল-ফযীলত মুবারক সম্পর্কে বর্ণিত রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, উনার মহিমান্বিত বিছালী শান মুবারক প্রকাশ উনার বেমেছাল মর্যাদা, মর্তবার বহিঃপ্রকাশ ঘটেছে। উনি নিজেই পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ উনার পূর্বে গোসল মুবারক সেরে নেন, পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ উনার পূর্বে দাফন মুবারক উনার কাপড় মুবারক পরে নেন এবং এ কাপড় মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দাফন মুবারক উনার কাপড়েরই অবশিষ্টাংশ যা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে হাদিয়া মুবারক করেছিলেন। বিশেষভাবে উল্লেখ্য যে, পর্দার চরম উদাহরণ হিসেবে উম্মু আবিহা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি হযরত আযরাইল আলাইহিস সালাম উনাকেও দেখা করতে অনুমতি দেননি। স্বয়ং মহান আল্লাহ পাক তিনি কুদরতীভাবে উনার রূহ মুবারক নিয়ে যান। প্রণিধানযোগ্য যে, উম্মু আবিহা হযরত যাহরা আলাইহাস সালাম উনার সারাটি জীবন ব্যয় করেছেন উম্মতী হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের কল্যাণ ও ক্ষমা কামনায়। একই লক্ষ্যে উনার প্রাণাধিক প্রিয় হযরত আওলাদদ্বয় আলাইহিমাস সালাম উনাদের পর্যন্ত কুরবানী মুবারক করেছেন। এমনকি উনার পবিত্র বিছালী শান মুবারক উনার পূর্বে শেষ বাক্য মুবারকও ছিল উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের জন্য ক্ষমা প্রার্থনা। সুবহানাল্লাহ! কিন্তু চরম-পরম পরিতাপ, গভীর দুঃখ ও আফসুসের বিষয় যে; সে বেমেছাল মমতাময়ী মা উম্মু আবিহা হযরত যাহরা আলাইহাস সালাম উনার সন্তান- আমরা উনার কোন অবদানেরই বিন্দুমাত্র শোকরিয়া জ্ঞাপন করছিনা। শতকরা ৯৮ ভাগ মুসলমানের দেশ, রাষ্ট্রদ্বীন ইসলাম উনার দেশ বাংলাদেশ সরকারও কিছু করছেনা। অথচ মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা যারা আমার নিয়ামতের শোকরিয়া আদায় করবেনা, জেনে রাখ! আমার আযাব অনেক কঠিন।” বলার অপেক্ষা রাখেনা, আজ আমাদের দেশে এবং সারাবিশ্বে যে আসমানী বালা এবং যমীনী বালা বিদ্যমান তার থেকে রক্ষা পেতে হলে সাইয়্যিদাতু নিসায়িল আহলিল জান্নাহ, উম্মু আবিহা হযরত যাহরা আলাইহাস সালাম উনার মূল্যায়ন ব্যতিরেকে দ্বিতীয় কোন বিকল্প নেই। উল্লেখ্য, যমীনে তখনই শান্তি আসবে যখন উম্মু আবীহা, সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার শান-মান মুবারক, ফাযায়িল-ফযীলত মুবারক নিয়ে দেশে যথাযথভাবে আলোচনা মুবারক হবে। মূলত, এসব অনুভূতি ও দায়িত্ববোধ আসে পবিত্র ঈমান ও পবিত্র দ্বীন ইসলাম উনাদের অনুভূতি ও প্রজ্ঞা মুবারক থেকে। আর তার জন্য চাই নেক ছোহবত মুবারক তথা ফয়েজ-তাওয়াজ্জুহ মুবারক। যামানার ইমাম ও মুজতাহিদ, যামানার মুজাদ্দিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ সে মহান ও অমূল্য নিয়ামত হাছিল সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদের তা নছীব করুন। (আমীন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন