লোক দেখানো দানশীল ব্যক্তির জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ!
| কিছু সংখ্যক ধনী ব্যক্তি আছে তারা পছন্দ করে যে, দলে দলে ভিক্ষুক কাতারবন্দি হয়ে তাদের দরজায় এসে সমাবেত হোক। তখন তারা একসাথে জাঁকজমক সহকারে দান খয়রাত করবে, যাতে তাদের এই কথা শহরের সর্বত্র ছড়িয়ে পড়ে। আবার কোনো কোনো ধনী ব্যক্তি এরূপও আছে যে, বাকপটু ভিক্ষুক ব্যতীত নীরব সহজ-সরল ভিক্ষুককে দান খয়রাত মোটেই করে না। কেননা বাকপটু ভিক্ষুককে ভিক্ষা দিলে সে দেশে-বিদেশে দাতার প্রশংসা ও সুখ্যাতি করে বেড়াবে। কিন্তু নীরব ভিক্ষুককে দান করলে তার দ্বারা দাতার নাম প্রচারের উদ্দেশ্য সফল হবে না। এই শ্রেণীর দাতাদের নিজ প্রশংসা অন্যের মুখ থেকে শুনতে খুবই ভালো লাগে এবং আগ্রহ হয়। নাউযুবিল্লাহ! অথচ ‘মুসলিম শরীফ’ উনার মধ্যে বর্ণিত হাদীছ শরীফ উনার বর্ণনায় রয়েছে যে, “যেসব দানকারী মানুষকে দেখানোর জন্য, দাতা সাজার জন্য দান করবে, তাকে রোজ ক্বিয়ামতে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা মহান আল্লাহ পাক উনার নির্দেশে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন।” নাউযুবিল্লাহ! |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন