শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

মুজাদ্দিদে আ’যম হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম-উনার ক্বওল শরীফ

মুজাদ্দিদে আ’যম হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম-উনার ক্বওল শরীফ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘দাইয়্যূছ কখনো জান্নাতে প্রবেশ করবে না।’

মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে ‘যে ব্যক্তি পর্দা করে না ও অধীনস্থদের পর্দায় রাখে না, সে দাইয়্যূছ।’

টিভি চ্যানেল, ছবি, সিনেমা, নাটক, ফ্যাশন শো, সৌন্দর্যের প্রতিযোগিতা, ইউটিউব, ইন্টারনেট ফেইসবুক, সেলফি, গান-বাজনা, খেলাধুলা এসবগুলো মুসলমান উনাদেরকে ‘দাইয়্যূছ’ বানানোর অর্থাৎ বেপর্দা-বেহায়া করার বিধর্মীয় বা বিজাতীয় সূক্ষ্ম ষড়যন্ত্র।

অর্থাৎ এগুলোর মাধ্যমে কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনগুলো মুসলমানগণ উনাদেরকে বেপর্দা করে ‘দাইয়্যূছ’ বানিয়ে জাহান্নামী করতে চাচ্ছে। নাউযুবিল্লাহ!

তাই প্রত্যেক মুসলমান উনাদের জন্য ফরয হচ্ছে- উল্লিখিত হারাম বিষয়গুলো হতে বিরত থাকা ও শরয়ী পর্দা পালন করা এবং কাফির-মুশরিকদের সর্বপ্রকার ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন