বুধবার, ২৭ জুলাই, ২০১৬

সুমহান পবিত্র ২২শে শাওওয়াল শরীফ আওলাদে রসূল, মুহতারামা হযরত নাক্বীবাতুল উমাম শাহযাদী উলা আলাইহাস সালাম উনার পবিত্র আজিমুশ শান নূরী শাদী বা নিসবাতুল আযীম মুবারক দিবস

সুমহান পবিত্র ২২শে শাওওয়াল শরীফ আওলাদে রসূল, মুহতারামা হযরত নাক্বীবাতুল উমাম শাহযাদী উলা আলাইহাস সালাম উনার পবিত্র আজিমুশ শান নূরী শাদী বা নিসবাতুল আযীম মুবারক দিবস


মুবারক হো পবিত্র ২২শে শাওওয়াল শরীফ। নব উদ্দীপনায় জেগে উঠলো পৃথিবী। নও সাজে সজ্জিত হয়, হচ্ছে পৃথিবীর প্রতি দিগন্ত। বৈচিত্র্য আলোয় আলোকিত হল পৃথিবীসহ আসমান। থোকায় থোকায় তারকারাজী যেন তাদের জ্যোতিকে নবায়ন করে নিল। অনবরত মিটিমিটি মুচকি হাসি জমেই রয়েছে। আজ যমীন ও আসমানবাসী যেন উনার ইস্তিকবাল অনুষ্ঠানে অধীর আগ্রহে অপেক্ষমান। প্রকৃতি তার নিজ দেহকে বিচিত্র নও সাজের ঝলকে উদ্ভাসিত করে রাখছে। আজ পবিত্র আরশ ও পবিত্র জান্নাতী দুয়ার মুবারকগুলো যেন উন্মুক্ত সৌরভিত। শুনা যায়, কিসের যেন মুবারক খুশির আয়োজন। অসংখ্য ফিরিস্তা সেই বার্তাই পৌঁছে দিচ্ছেন জগতের প্রতি বিন্যাসে। নব স্বকীয়তায় কেঁপে উঠে পবিত্র জান্নাত উনার প্রতি পরত। হুর গিলমানদের রূপের বাহারে যেন ঘনঘন পরিবর্তনের জোশ বয়ে চলছে। আসমানের প্রতি গ্রহ-নক্ষত্র, ছায়াপথসহ সৌরজগতে নব ঈদের হিল্লোল বইছে। সেথাকার অধিবাসীরাও যেন কার উৎসবের আয়োজনে শরীক থাকতে ব্যস্ত। পৃথিবীর স্থলভাগ ও পানীয় ভাগের প্রত্যেক শাখায় আজ খুশির প্রবল ঝড় বিরাজমান। সাগর-মহাসাগরসহ এর অভ্যন্তরীণ সৃষ্টিরাজী আজ কিসের আনন্দে মাতোয়ারা। ঘনঘন উচ্ছ্বাস হিল্লোলে কাকে যেন সম্বর্ধনা জ্ঞাপন করেই চলছে। স্থলবাসী পাহাড় পর্বত বৃক্ষরাজীসহ লক্ষ-কোটি প্রকারের প্রাণী উৎফুল্ল। সমুদ্রে খুশির আমেজে প্রবল ঢেউ স্বচ্ছ হয়ে উঠেছে। এ কিসের খুশি? এটা কার সম্বর্ধনা? কার ইস্তিক্ববাল? কার জন্য এতো আয়োজন, প্রয়োজন? হে বিশ্ববাসী মানবকুল! তোমরা তা জান কী? আমি বলে দেই, তিনিই হচ্ছেন যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামে আ’যম, ছিদ্দীক্বে আ’যম, ফারূকে আ’যম, গনিয়ে আ’যম, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, আমিরুশ শরীয়ত ওয়াত তরীক্বত, আওলাদে রসূল ছহিবে ক্বাসিম, ছহিবে রহমত, আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার মহান সম্মানিত হযরত মুহতারাম মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার লখতে জিগার, কলিজা মুবারক উনার টুকরা মুবারক, নয়নের মণি, সাইয়্যিদু নিসায়ি আলামীন, উম্মু আবীহা, আত ত্বাহিরা, আয যাকিয়া, আর রদ্বিয়াহ, আহলুস সিফরী, উলুল আলবাবী, আহলুল বাইত, কামিলাতুম মিনান নিসায়ী, আল আক্বিলা, আল জামিলা, আ’লামুন নিসায়ি, সাইয়্যিদাতুনা হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম। সুমহান পবিত্র ২২শে শাওওয়াল শরীফ উনার মুবারক শাদী বা নিসবাতুল আযীম দিবস। তাই পুরো আলম জুড়েই পালিত হচ্ছে মহোৎসব। সুবহানাল্লাহ!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন