রবিবার, ২৪ জুলাই, ২০১৬

মুবারক হো ১৯শে শাওয়াল শরীফ। মহিমান্বিত নিছবতে আযীম শরীফ তথা নিকাহিল আযীম। মু’মিন মাত্রই মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম ও উম্মুল উমাম আলাইহাস সালাম উনাদের দৃশ্যমান ফযীলতের পাশাপাশি অদৃশ্য মান-মর্যাদা, শান-শওকত সম্পর্কে ইলম হাছিল এবং তদসংশ্লিষ্ট ফযীলত, রহমত, বরকত হাছিলে নিবেদিত ও প্রচেষ্ট হতে হবে।

মুবারক হো ১৯শে শাওয়াল শরীফ। মহিমান্বিত নিছবতে আযীম শরীফ তথা নিকাহিল আযীম। মু’মিন মাত্রই মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম ও উম্মুল উমাম আলাইহাস সালাম উনাদের দৃশ্যমান ফযীলতের পাশাপাশি অদৃশ্য মান-মর্যাদা, শান-শওকত সম্পর্কে ইলম হাছিল এবং তদসংশ্লিষ্ট ফযীলত, রহমত, বরকত হাছিলে নিবেদিত ও প্রচেষ্ট হতে হবে।
 

সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক। মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “হে মানুষ সকল! তোমরা তোমাদের রব তায়ালা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সম্মানিত এক ব্যক্তিত্ব (সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম) উনার থেকে। অতঃপর মহান আল্লাহ পাক তিনি উনার থেকে উনার সহধর্মিনী (সাইয়্যিদুনা উম্মুল বাশার হযরত হাওয়া আলাইহাস সালাম উনাকে) সৃষ্টি করেছেন। অতঃপর উনাদের উভয়ের থেকে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য অগণিত পুরুষ ও মহিলাকে। কাজেই তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে যাচনা করে থাকো। আর ভয় করো রক্ত-সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে। নিশ্চয় মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে পর্যবেক্ষণকারী।” (পবিত্র সূরা নিসা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১) স্বামী-স্ত্রী সম্পর্ক প্রতিষ্ঠিত হয় বিবাহের মাধ্যমে। বিবাহের আরবী শব্দ হলো নিকাহ। নিকাহ উনার শাব্দিক অর্থ হলো: একত্রিত হওয়া, নারী পুরুষ মিলিত হওয়া। মূলত, নিকাহ পাত্র-পাত্রী, বাবা-মা, আত্মীয়-স্বজন সবার কাছেই এক আনন্দঘন বিষয়। সাধারণ মানুষের বিয়ে সাধারণত সামাজিক আনন্দের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার পুতঃপবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নিছবাতুল আযীম শরীফ শুধু যে জমিন ও আসমানেই হয় তা নয়; বরং উনাদের নিছবাতুল আযীম শরীফে বেমেছাল খুশি প্রকাশ করেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ও হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালামগণ উনারা তথা হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালামগণ উনারা। সুবহানাল্লাহ! এ বিষয়ে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক ফরমান- মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত দিবস মুবারকগুলোকে স্মরণ করিয়ে দিন সমন্ত কায়িনাতকে। নিশ্চয়ই এর মধ্যে ধৈর্যশীল ও শোকরগোজার বান্দা-বান্দীদের জন্য ইবরত ও নছীহত রয়েছে।” (পবিত্র সূরা ইবরাহীম শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫) প্রসঙ্গত, আজ আযীমুশ শান ১৯শে শাওওয়াল শরীফ। ১৪০৮ হিজরী সনের এই দিনে পবিত্র রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ উনার মধ্যে অগণিত হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহি, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের মুবারক উপস্থিতিতে; বিশেষত স্বয়ং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল বরকতপূর্ণ রূহানী তাশরীফ মুবারকে যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, আওলাদে রসূল, যামানার ইমাম ও মুজতাহিদ, যামানার মহান মুজাদ্দিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার আযীমুশ শান নিছবাতুল আযীম শরীফ বেমেছাল মান-মর্যাদা, শান-শওকত ও অব্যক্ত জওক-শওকের সাথে সুসম্পন্ন হয়। মূলত, যাহিরীভাবে এ নিছবাতুল আযীম শরীফ অনুষ্ঠিত হওয়ার অনেক পূর্বেই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং রূহানীভাবে এই নিছবাতুল আযীম শরীফ পড়িয়ে দিয়েছিলেন। যেমনটি উনার সাওয়ানেহ উমরী মুবারক উনার মধ্যেই হয়েছিলো। উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম, উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালামসহ অন্যান্য উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালামগণ উনাদের মুবারক নিছবতে আযীম শরীফ উনার আগেই ওহী সদৃশ স্বপ্নসহ মহান আল্লাহ পাক উনার নির্দেশে হযরত ফেরেশতা আলাইহিমুস সালামগণ উনাদের আগমন ও বর্ণনাসহ অনেক মুবারক ঘটনার অবতারণা হয়েছিল। অপরদিকে ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন, উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার ক্ষেত্রেও ঘটেছিল বেশ কিছু বেমেছাল ফযীলপূর্ণ ঘটনা। সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ইমামুছ ছিদ্দীক্বাত, বাহরুল উলূম, নূরে মদীনা, গুলে মুবীনা, উম্মুল খইর, আফযালুন নিসা, ফক্বীহাতুন নিসা, ত্বাহিরাতুন নিসা, হামীদাতুন নিসা, মাজীদাতুন নিসা, রাহনুমায়ে দ্বীন, আত্বায়ে রসূল, ওলীয়ে মাদারযাদ, ছিদ্দীক্বায়ে কুবরা, ছাহিবাতুল ইলম ওয়াল হিকাম, মিছদাক্বে কুরআন ওয়াল হাদীছ, ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন, আওলাদে রসূল, হাবীবাতুল্লাহ, হাদীয়ে যামান, মাহবুবায়ে ইলাহী, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি তখন শিশু। তিনি উনার সম্মানিত পিতা উনার কোল মুবারক-এ রয়েছেন। এমন সময় উনার সম্মানিত পিতার কাছে এক শ্রদ্ধাভাজন বুযূর্গ তিনি কোনো এক প্রয়োজনে সেখানে উপস্থিত হলেন। সালাম বিনিময়ের পর আগন্তুক বুযুর্গ বললেন: “হে মাওলানা রুকনুদ্দীন ছাহিব! আপনার এ কন্যা সন্তান খালিছ ওলীআল্লাহ হবেন। তিনি হবেন একজন বেমেছাল মর্যাদাসম্পন্না ওলীআল্লাহ। তিনি হবেন সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার ছাহিবাতুল মুকাররমা। অন্য কারো সঙ্গেই উনার নিছবাতুল আযীম শরীফ সংঘটিত হবে না। উনার নেক আল-আওলাদ উনারা সকলেই হবেন লক্ষ্যস্থল খালিছ ওলীআল্লাহ। বিশেষত, তিনি হবেন বেমেছাল ওলীআল্লাহ উনার বুযুর্গ পুত্র পঞ্চদশ হিজরী শতকের মহান মুজাদ্দিদ তথা সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার ক্বায়িম-মাক্বাম, ছানিয়ে মুজাদ্দিদে আ’যম, খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার সম্মানিতা মমতাময়ী মাতা।” অতঃপর উক্ত বুযুর্গ ব্যক্তি আরো বললেন: “এমন মুবারক কন্যা সন্তান উনার পিতা হয়ে আপনি তুলনাহীন সম্মান ও মর্যাদার অধিকারী হয়েছেন।” মূলত, মানুষের ছূরতে আগন্তুক ব্যক্তি ছিলেন হযরত ফেরেশতা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! প্রসঙ্গত উল্লেখ্য, পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার মধ্যে প্রথমেই মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই ঈমানদাররা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেন।” মূলত, যামানার ইমাম ও মুজতাহিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার এবং ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাদের সংশ্লিষ্ট বিষয়গুলোর ফযীলত যতটা না দৃশ্যমান তার চেয়ে লক্ষ-কোটি বেশি অদৃশ্যমান। কাজেই মু’মিন মাত্রই উচিত যে, অদৃশ্যমান মর্যাদা-মর্তবা সম্পর্কে ইলম হাছিল করা এবং তদসংশ্লিষ্ট বেমেছাল ফযীলত, রহমত, বরকত তথা ফায়দা হাছিলে নিবেদিত হওয়া। প্রসঙ্গত, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি বর্তমান যামানায় গোটা নারী জাতির জন্য অনন্ত ফায়দার উৎস মুবারক। তিনি দেহ সৌন্দর্য প্রদর্শনকারী পুঁজিবাদী অর্থনীতির বলি থেকে রক্ষা করে মহিলাদেরকে মানুষরূপে প্রতিফলিত করছেন। তিনি মহিলাদেরকে এমন গুণে গুণান্বিত করছেন, তাতে করে স্বামীরা এমন আকৃষ্ট হচ্ছে যে, মহিলারা স্বামীদের বাঁদীতে পরিণত না হয়ে উত্তম ভূষণে, দ্বীনের পথে উত্তম সহযাত্রী হিসেবে পরিগণিত হচ্ছে। পারিবারিক বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। ছেলে-মেয়েরা প্রকৃত মু’মিনে পরিণত হচ্ছে। তিনি এমন সব মা-বোন-মেয়ে তৈরি করছেন যারা নিকট ভবিষ্যতে উপহার দিতে পারবে একটা খালিছ দ্বীন ইসলাম সম্পৃক্ত জাতি তথা “খিলাফত আ’লা মিনহাজিন নুবুওওয়াহ” মুবারক বরদাশত করার মতো সহীহ আম জনতা। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি (উম্মতদেরকে) বলুন, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। (আর তোমাদের পক্ষে তা দেয়াও সম্ভব নয়) তবে যেহেতু তোমাদের ইহকাল ও পরকালে নাজাত লাভ করতে হবে, মুহব্বত-মারিফাত, রেযামন্দি মুবারক হাছিল করতে হবে সেহেতু তোমাদের দায়িত্ব-কর্তব্য হচ্ছে- আমার নিকটজন তথা হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ও আওলাদ আলাইহিমুস সালামগণ উনাদের প্রতি তোমরা সদাচরণ করবে।” (পবিত্র সূরা শূরা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৩) সঙ্গতকাণেই গোটা আম জনতার উচিত-সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার ও উম্মুল উমাম, সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাদের শান-মান সম্পর্কে অবগত হওয়া এবং উম্মাহর ক্ষেত্রে উনাদের অনবদ্য, অগনিত নেয়ামতরাজি উপলব্ধি করা ও শোকরিয়া করা। বলার অপেক্ষা রাখেনা, আজকের এ পবিত্র ঈদে আ’যম তথা সাইয়্যিদে নিকাহিল আযম উনার মুবারক পরিসর কেবল পবিত্র রাজারবাগ শরীফ অথবা রাজারবাগ শরীফ উনার সিলসিলাভুক্ত পরিমন্ডলেই পরিশেষ হবার নয়। বরং অনিবার্য কারণেই তথা নিজস্ব প্রয়োজনেই গোটা বিশ্বপরিসরেই এর পর্যালোচনা করতে হবে। গোটা বিশ্বব্যাপীই এই সুমহান সাইয়্যিদে নিকাহীল আযীমে মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম ব্যাপক শান-শওকত ও জওক-শওক তথা যথাযোগ্য ভাবগাম্ভীর্য এবং সর্বশেষ প্রচেষ্টার প্রতিফলন ঘটিয়ে পালন করতে হবে এবং দিন দিন উত্তরোত্তর উনার ব্যাপকতা বিস্তর বিস্তার ঘটাতে হবে ইনশাআল্লাহ। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা আমাদেরকে তথা এ উম্মাহকে কবুল করুন এবং কামিয়াবী দান করুন। (আমীন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন