বুধবার, ২০ জুলাই, ২০১৬

ক্বাইয়্যূমে আউওয়াল হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার কোনো আলোচনা মুবারক মুসলিম দেশের পাঠ্যপুস্তকে নেই কেন?

ক্বাইয়্যূমে আউওয়াল হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার কোনো আলোচনা মুবারক মুসলিম দেশের পাঠ্যপুস্তকে নেই কেন?


হিজরী বর্ষের দশম মাস পবিত্র শাওওয়াল শরীফ মাস এলেই ইচ্ছা-অনিচ্ছায় যে মহান মুজাহিদ, রাহবার, মুজাদ্দিদ ও ইমাম উনার প্রসঙ্গ আনতেই হয় তিনি হলেন পাক-ভারত উপমহাদেশে পবিত্র দ্বীন ইসলাম উনাকে জিন্দাকারী, কুফরী-শিরকী, বিদয়াতের মূলোৎপাটনকারী আফযালুল আউলিয়া, কাইয়্যুমে আউওয়াল হযরত শায়েখ আহমদ ফারূক্বী হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ! যিনি একই সাথে ইলমে শরীয়ত উনার প্রচার-প্রসারের সাথে সাথে ইলমে তরীক্বতেরও সুন্দর সুবিন্যস্ত তাজদীদ মুবারক সম্পন্ন করেন। তিনি রাজকীয় ফিতনার উচ্ছেদ সাধনের মাধ্যমে পবিত্র দ্বীন ইসলাম উনাকে আবাদ করেন। মহান আল্লাহ পাক তিনি ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা রহম করে এ মহান ইমাম ও মুজাদ্দিদ উনার দ্বারা পবিত্র দ্বীন ইসলাম উনাকে গুমরাহ শাসক সম্রাট আকবর ও তার রাজকীয় চেলা উলামায়ে সূ’দের কবল থেকে হিফাযত করেন। তাই পবিত্র দ্বীন ইসলাম উনার ইতিহাসে শুধু নয়, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র নাম মুবারক দীপ্তমান সমুজ্জ্বল। মূলত, উনার উসীলায় শত শত বৎসর হতে শুরু করে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ নিজেদেরকে মুসলমান হিসেবে এবং নিজেদের দ্বীন হিসেবে পবিত্র দ্বীন ইসলাম উনাকে পরিচয় দিতে পারছে। মুসলিম শাসকরাও এর থেকে বাইরে নয়। তাহলে এরপরও কেন আজকের মুসলমানরা উনার পবিত্র নাম মুবারক জানা থেকে বঞ্চিত? কেন মুসলমানদের পাঠ্যপুস্তকে উনার জীবনী মুবারক আলোচিত হচ্ছে না? কেন উনার তাজদীদী জীবনী মুবারক বাদ দিয়ে কাফির-মুশরিক রাজা-বাদশাহ, কবি-সাহিত্যিক, নাট্য-বাদ্যবাজদের কুফরী জীবনী লিখা হচ্ছে, আলোচিত হচ্ছে আবার পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। যে জাতি তার প্রকৃত ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বেখবর, তারা কি করে উন্নতি লাভ করতে পারে, তারা কি করে জ্ঞানী গুণী হতে পারে। আমরা আশা করবো সরকার অবিলম্বে এ ব্যাপারে ত্বড়িৎ পদক্ষেপ গ্রহণ করবে। ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এ দেশে এটা আশা করাটা অস্বাভাবিক কিছু নয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন