বিধর্মীদের আন্তরিকভাবে মুহব্বত করা, তাদের দোকান থেকে জিনিসপত্র ক্রয় করা বা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা কোন মতেই জায়িয নেই বরং হারাম
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “হে ঈমানদারগণ! তোমরা আমার (মহান আল্লাহ পাক উনার) শত্রু এবং তোমাদের (মুসলমান উনাদের) শত্রু (কাফির, মুশরিক, ইহুদী, নাসারা ইত্যাদি) তাদেরকে বন্ধু হিসেবে গ্রহন করো না।” (পবিত্র সূরা মুমতাহিনাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ১) প্রসঙ্গত উল্লেখ্য যে, মুসলমানগণ যখন মাল-সামানা যেমন- চাল, ডাল, মাছ, গোশত, তেল, লবণ, মরিচ অথবা তৈরিকৃত খাদ্যদ্রব্য, যেমন মিষ্টি, ছানা, সন্দেশ ইত্যাদি অথবা অন্যান্য দ্রব্য-সামগ্রী (যা খাদ্যের অন্তর্ভুক্ত নয়) ক্রয় করবে, তখন তার দায়িত্ব হবে প্রথমেই সেটা কোনো মুসলমানের দোকান থেকে খরিদ করা। কারণ প্রত্যেক মুসলমানের জন্য হালাল খাওয়া ফরয। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক, “হে লোকসকল! তোমরা খাদ্য গ্রহণ কর যমীন হতে, যা হালাল ও পবিত্র। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।” (পবিত্র সূরা বাক্বারাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৬৮) আরো লক্ষণীয় যে, সম্মানিত শরীয়ত উনার দৃষ্টিতে মুসলমান উনাদের জন্য যে সকল খাদ্য-সামগ্রী খাওয়া জায়িয রয়েছে, সে সমস্ত খাদ্য-সামগ্রী যদি বিধর্মীদের মাধ্যমে তৈরি হয়। যেমন- মিষ্টি, ছানা, বিধি, দধি ইত্যাদি এবং তার মধ্যে যদি নাপাকী (যা মুসলমানদের জন্য খাওয়া জায়িয নেই। যেমন গোবর, চনা শুকরের চর্বি ইত্যাদি) থাকার সম্ভাবনা থাকে, তবে তা খাওয়া জায়িয নেই। আর যদি নাপাকী নাও থাকে, তথাপিও তা খাওয়া তাক্বওয়ার খিলাফ। জানা আবশ্যক যে, বিধর্মীদের সাথে লেনদেন তথা তাদের দোকানপাট থেকে পণ্য-দ্রব্য এবং নাপাকী মিশ্রিত ব্যতীত তৈরীকৃত খাদ্যসামগ্রী বেচা-কেনা জায়িয থাকলেও তাদের সাথে আন্তরিকভাবে মুহব্বত বা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা কোনো মতেই জায়িয নেই বরং হারাম। এ প্রসঙ্গে পবিত্র সূরা ইমরান শরীফ উনার ১১৮ নম্বর পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “হে ঈমানদারগণ! তোমরা মুসলমান ব্যতীত কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন