আজ মহিমান্বিত ২১শে শাওওয়াল শরীফ। উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম মুবারক সম্পন্নের বরকতময় সুমহান দিন। এ দিনের মর্যাদা অনুধাবন ও ফযীলত হাছিলে- মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম ও সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাদের মুবারক ছোহবত ব্যতীত উম্মাহর সামনে দোসরা কোনো পথ খোলা নেই।
| সব প্রশংসা মুবারক যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক। মহান আল্লাহ পাক তিনি উনার পবিত্র কালাম শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- “হে সম্মানিত নিছায়ে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম! নিশ্চয়ই আপনারা অন্য কোনো নারীদের মতো নন।” (পবিত্র সূরা আহযাব শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩২) আর আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “নারী জাতির উপর সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার মর্যাদা তেমন, যেমন খাদ্য সামগ্রীর উপর সারীদ উনার মর্যাদা।” সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সম্পর্কে পবিত্র ইরশাদ মুবারক করেন, “তোমরা দ্বীনি ইলম হুমায়রা অর্থাৎ উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার কাছ থেকে গ্রহণ করবে।” সুবহানাল্লাহ! বিশেষত, আযীমুশ শান ২১শে শাওওয়াল শরীফ উপলক্ষে এ নিবন্ধে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার মহিমান্বিত নিসবাতুল আযীম মুবারক সম্পর্কে আলোচনার অবকাশ। মূলত, মুজাদ্দিদে আ’যম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনারাই রূহানী মুবারক ফায়েয-তাওয়াজ্জুহ উনার এক বিচ্ছুরণ ব্যতীত কারো সাধ্য নেই এ মহিমান্বিত বিষয়ে আলোকপাতের কোনো প্রয়াস নেয়। উল্লেখ্য, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে ৬ বৎসর বয়স মুবারক-এ নিসবাতুল আযীম মুবারক বা আক্বদ মুবারক করেন এবং ৯ বৎসর বয়স মুবারক-এ ঘরে তুলে নেন। উনার নিসবাতুল আযীম মুবারক বা নিকাহ মুবারক-এ ৫০০ দিরহাম দেনমোহর ধার্য করা হয়। উনার সেই পবিত্র নিসবাতুল আযীম মুবারক সম্পন্ন হয়েছিল পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার ২১ তারিখে। মহিমান্বিত এদিন কুল-কায়িনাতের জন্য যে কত বেমেছাল রহমত মুবারক, বরকত মুবারক, সাকীনা মুবারক ও নাজাতের কারণ- তা প্রকাশের ভাষা উম্মাহর জানা নেই। প্রসঙ্গত উল্লেখ্য, অনেকেরই ধারণা, আফযালুন নাস বা’দাল আম্বিয়া, ছিদ্দীক্বে আকবর সাইয়্যিদুনা হযরত আবু বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম উনার মুহতারামা বানাত হিসেবেই উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি ‘ছিদ্দীক্বা’ হিসেবে অভিহিত। কিন্তু বিষয়টি তা নয়। যামানার ইমাম ও মুজতাহিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার অনবদ্য তাজদীদ যে- উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি স্বকীয় বৈশিষ্ট্য গুণেই আলাদভাবে ‘ছিদ্দীক্বা’ হিসেবে অভিহিত। সুবহানাল্লাহ! সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার আরো অনবদ্য তাজদীদ এই যে, উনি উম্মতকে অর্ধেক দ্বীন নয়; পুরো দ্বীনই শিক্ষা দিয়েছেন। শুধু নারীদের নয়; আখাচ্ছুল খাছ পুরুষ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরও নির্দেশনা দিয়েছেন এবং কোনো মাসয়ালা তখনই সন্দেহের ঊর্ধ্বে প্রতিভাত হতো যখন তাতে উনার মুবারক নির্দেশনা থাকতো। সুবহানাল্লাহ! এজন্যই পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের পূর্ব মুহূর্তে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর¡ আলাইহিস সালাম তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কোন্ দিনে পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন, কয় টুকরা কাপড় মুবারক কাফন মুবারক হিসেবে গ্রহণ করেন ইত্যাদি সম্পর্কে নির্দেশনা চান। অপরদিকে খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি যখন মহিলা জামায়াত নিষিদ্ধ করলেন, তা তখনই পূর্ণতা পেল ও প্রতিষ্ঠিত হলো যখন উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি সম্মতি মুবারক দিলেন। সুবহানাল্লাহ! উনাদের পাশাপাশি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুসহ সব হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা সবসময় উনার নেক নজর মুবারক উনার মুখাপেক্ষী থাকতেন। প্রসঙ্গত একটি বিষয় উল্লেখ্য যে, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার উসীলায় অনেক পবিত্র আয়াত শরীফ নাযিল হয়েছে, যাতে উম্মাহ পবিত্র দ্বীন ইসলাম সম্পর্কে জানতে পেরেছে। পর্দানশীন নারীর প্রতি অপবাদের মাসয়ালা, তায়াম্মুমের মাসয়ালা এক্ষেত্রে তার প্রমাণ। অপরদিকে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি শুধু দ্বীনি তা’লীম নয়, দয়া প্রদর্শনেও তিনি ছিলেন বেমেছাল। উনার দানের গতিপ্রবাহ ছিল বাতাসের চেয়েও অগ্রগামী। সুবহানাল্লাহ! সর্বোপরি উনার ফযীলত সম্পর্কে স্বয়ং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অনেক পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন। উনার মুবারক গৃহে অর্থাৎ বিছানা মুবারক-এ ‘ওহী’ মুবারক নাযিল হয়। উনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বেমেছাল প্রশান্তি দিয়েছেন। ইত্যকার পবিত্র হাদীছ শরীফ উনার সংখ্যা অনেক এবং অনেক। অপরদিকে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে উনাদের সম্পর্কে স্বয়ং মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “আপনারা অন্যান্য নারীদের মতো নন।” প্রসঙ্গত, মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার তাজদীদ এই এক পবিত্র আয়াত শরীফ দ্বারাই প্রতিভাত হয়- ‘উনারা শুধু হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম নন’ এছাড়া সম্মানিত নুবুওওয়াত মুবারক উনার সব গুণাগুণ উনাদের মাঝে পরিপূর্ণভাবে বিদ্যমান। সুবহানাল্লাহ! উনারা সেই মহান ব্যক্তিত্ব যাঁরা দুনিয়াতেও সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একান্ত সাথী এবং পরকালেও তাই। সুবহানাল্লাহ! মূলত, উনাদের শান-মান সম্পর্কে আলোচনা ও উপলব্ধিই উম্মাহর প্রথম কাজ। রহমত মুবারক-বরকত মুবারক-নাজাত মুবারক হাছিলের প্রধান উসীলা। সুবহানাল্লাহ! কিন্তু ইহুদী-খ্রিস্টান মদদপুষ্ট এজেন্ট ওহাবী-খারিজী, জামাতী, দেওবন্দী তথা উলামায়ে সূ’রা সে পথটিকেই, সে প্রক্রিয়াটিকেই দীর্ঘদিন যাবৎ বাধাগ্রস্ত ও অবরুদ্ধ করে রেখেছে। যে কারণে উম্মাহ আজ বিজাতীয়, বিধর্মী ও বিদয়াতীদের ভক্ত হয়ে উঠেছে এবং বেপর্দা-বেশরায় লিপ্ত হয়েছে। নাউযুবিল্লাহ। ফলত, এসেছে লা’নত। এসেছে গযব। ভাঙ্গছে সংসার। নষ্ট হচ্ছে পারিবারিক বন্ধন। জোয়ার বইছে পরকীয়ার, চরিত্রহীনতার। চলছে সম্ভ্রমহরণের মচ্ছব। অশ্লীলতায় ভাসছে দেশ ও বিশ্ব। মুসলমান হারাচ্ছে পবিত্র ঈমান। হারাচ্ছে নৈতিকতা। হারাচ্ছে দ্বীন-দুনিয়া উভয়টাই। নাউযুবিল্লাহ! এমনই এক ক্রান্তিকালে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালামগণ উনাদের মা’রিফাত-মুহব্বত মুবারক আজকের প্রায় ঈমানহারা উম্মাহর মাঝে তৈরি করে দিচ্ছেন- উনাদের আখাচ্ছুল খাছ আওলাদ, যামানার লক্ষ্যস্থল, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি এবং ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনারা। সুবহানাল্লাহ! সঙ্গতকারণেই উনাদের মুবারক ছোহবত ব্যতিরেকে বর্তমান উম্মাহর সামনে দোসরা কোনো পথ খোলা নেই। আজকে ‘বঙ্গমাতা’ শব্দ বেশি বেশি উচ্চারিত হচ্ছে এবং সুবিধাবাদী ভক্তদের অতি উৎসাহী তৎপরতা দেখা যাচ্ছে। কিন্তু আসল মায়ের ভূমিকায় কে রয়েছে সে বিষয়ে বর্তমান মুসলমানদের কোনো জ্ঞান নেই। এ কারণে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “যে যামানার ইমাম উনাকে চিনলো না, সে যেন জাহিলিয়াতের মধ্যে মারা গেল।” এ পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায় বলতে হয়- বর্তমান যামানার মুজাদ্দিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনাকে ও হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে চেনা, উনাদের ছোহবত মুবারকে আশা, উনাদের তা’যীম-তাকরীম করা, উনাদের মুহব্বত, নিসবত, তায়াল্লুক করা তথা খিদমত করা বর্তমান যামানার উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের জন্য ফরয। সুবহানাল্লাহ! এ অমোঘ সত্য এ উম্মাহ যত তাড়াতাড়ি অনুধাবন করবেন, তত তাড়াতাড়িই তারা দ্বীন-দুনিয়ার ভালাই কামাতে পারবেন। মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উনাদের লক্ষ্যস্থল ওলীআল্লাহ ও লক্ষ্যস্থল আওলাদে রসূল, ইমামে আ’যম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি যেন আমাদের সবাইকে কোনো কারণ ছাড়াই কবুল করেন ও কামিয়াব করেন। আমীন! |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন