সাইয়্যিদাতুন নিসা, উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি নারী জাতির তরে ইলাহী তোহফা
| পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ হয়েছে, “নিশ্চয়ই আমার আওলাদগণ উনারা হযরত নূহ আলাইহিস সালাম উনার কিশতীর ন্যায়। যে ব্যক্তি উহাতে প্রবেশ করবে, সে নাজাত পাবে।” (সিররুশ শাহাদাতাইন) সাইয়্যিদাতুন নিসা, আহলিয়ায়ে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদাহ মুহতারামা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি আলোচ্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে পরিপূর্ণ মিছদাক্ব। তিনি হচ্ছেন খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ আওলাদ তথা আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনার মুবারক ধমনীতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রক্ত মুবারক প্রবাহিত। তিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে তামাম কায়িনাতের তরে এক বেমেছাল নূর মুবারক। এই মুবারক নূরের রৌশনে বিদূরিত হয় জাহিলিয়াত। প্রচারিত হয় হাক্বীক্বী ইসলামিয়াত। এই মুবারক নূরের দর্শনে বা ছোহবতে অর্জিত হয় হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাক্বীক্বী ফয়েয-তাওয়াজ্জুহ, আরো হাছিল হয় মহান বারী তায়ালা উনার মা’রিফাত মুহব্বত, নিছবত-কুরবত। উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি হচ্ছেন খাজিনাতুর রহমাহ। উনি হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিয়ামত সম্ভারের বিকাশ স্থল। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনাকে জাহিরী বাতিনী উভয় প্রকার নাজ নিয়ামত দ্বারা সুষমামন্ডিত করেছেন। তিনি উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার পরিপূর্ণ ক্বায়িম-মাক্বাম। সুবহানাল্লাহ! খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনাকে ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাউফ উনাদের সর্বোচ্চ মাক্বামে অধিষ্ঠিত করেছেন। উনার মুবারক ছোহবত ইখতিয়ারের মাধ্যমে মহিলাকুল জাহিরী-বাতিনী সমস্ত প্রকার ইলমে ধনী হয়। তারা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাক্বীক্বী সন্তুষ্টি রেযামন্দি হাছিল করে। মা’রিফাত রাজ্যে উনার পরিপূর্ণ শাহেন শাহী। উনার মুবারক তাওয়াজ্জুর বদৌলতে জিন-ইনসান মহান আল্লাহ পাক উনার আরিফ, আবদাল, কুতুব ও ওলীতে পরিণত হয়। উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি হচ্ছেন বর্তমান যামানার ইমাম, মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ আলাইহিস সালাম উনার আহলিয়া। তিনি উনার সমস্ত প্রকার নিয়ামত দ্বারা ধন্য হয়েছেন। তিনি হচ্ছেন বর্তমান বিশ্বের নারীকুলের তরে স্বয়ং ইলাহী তোহফা। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সবাইকে উনার যথাযথ তা’যীম-তাকরীম ও খিদমত করার তাওফীক্ব দান করুন। (আমীন) |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন