মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

পর্দা সম্পর্কে

পর্দা সম্পর্কে


মহিলাদের জন্য পর্দা হলো খাছ আমল এবং ফরযের অন্তর্ভুক্ত। নারীকুলের শিরোমনি খাতুনে জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম তিনি যেরূপ পর্দা করেছেন তদ্রপ নারী জাতির জন্য তিনি আদর্শ রেখে গেছেন। তিনি বলেছেন, পর্দা হলো নারী জাতির অলঙ্কার। উনার বেমেছাল পর্দা পালন কোনো মহিলা ও পুরুষ করতে পারবে না এটা অবশ্যই সত্য কথা। তবে একথা বলে সম্মানিত শরঈ পর্দা করা থেকে বিরত থাকা যাবে না। উনার পবিত্র বিছালী শান মুবারক উনার অবস্থা সম্পর্কে তিনি বলেছেন, “মহিলা অথাব পুরুষের কার জানাযা, তা যেন কেউ বুঝতে না পারে এবং উনাকে যেন রাতে দাফন করা হয়।” সুবহানাল্লাহ! এ থেকে বুঝা যায় যে, আসলে উনার মতো পর্দা করা উচিত। বর্তমান যামানায় মহিলারা বেপর্দা হচ্ছে, পরপুরুষের সামনে যাচ্ছে। অথচ পবিত্র হাদীছ শরীফ উনার মর্ধে ইরশাদ মুবারক হয়েছে, “দাইয়ুছ কখনো জান্নাতে প্রবেশ করবে না।” দাইয়ুছ হলো ওই ব্যক্তি, যে নিজে পর্দা করে না এবং তার অধীনস্থদেরকে পর্দা করায় না। মেয়েদের সবচেয়ে উত্তম আমল হলো, মহিলারা কোনো বেগানা পুরষকে দেখবে না এবং কোনো বেগানা পুরুষও তাকে দেখবে না। মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে হাক্বীক্বী পর্দা করার তাওফীক দান করুন। আমীন!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন