মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

যিকির উনার ফাযাপয়িল-ফযীলত সম্পর্কে

যিকির উনার ফাযাপয়িল-ফযীলত সম্পর্কে


খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “তোমরা অধিক পরিমাণে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার যিকির করো। অবশ্যই তোমরা সফলতা লাভ করতে পারবে।” এই পবিত্র আয়াত শরীফ উনার দ্বারা স্পষ্টভাবে বুঝা যায় যে, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার যিকির করলেই সমস্ত কাজ-কর্মে সফলতা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার যিকির উনার এতো ফাযায়িল-ফযীলত যে যিকির করলে অন্তর ইতমিনান হয়, অন্তরে শান্তি আসে। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা দাঁড়ানো, বসা, শোয়া সর্বাবস্থায় খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার যিকির করো।” তাই আমাদের সকলের উচিত বেশি বেশি যিকির করে ক্বলব পরিশুদ্ধ করা। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, যখন কোনো বান্দা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার যিকির অর্থাৎ লাইলাহা ইল্লাল্লাহ যিকির করে তখন আরশে মুয়াল্লায় একটি নূরের খুঁটি রয়েছে সেটি কাঁপতে থাকে। তখন খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি বলেন, হে নূরের খুঁটি! তুমি কাঁপছো কেন? খুঁটি বলে, ইয়া মহান আল্লাহ পাক! ওমুক জায়গায় ওমুক স্থানে আপনার বান্দা আপনার যিকির করছে তাই আমি কাঁপছি। তখন খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি বলেন, হে খুঁটি! তোমার কাঁপা বন্ধ করো। তখন খুঁটি বলে, মহান আল্লাহ পাক! আমি ততক্ষণ পর্যন্ত কাঁপা বন্ধ করবো না যতক্ষণ পর্যন্ত না আপনি ওই বান্দার সমস্ত গুনাহখতা মাফ করবেন। তখন খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি বলেন, হে খুঁটি! সাক্ষী থাকো, আমি ওই বান্দার সমস্ত গুনাখতা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন