প্রকৃতি বদলাচ্ছে, সেই সাথে বদলাচ্ছে মানুষের মন ও মগজ, ভাব, আবেগ এমনকি নৈতিকতা
প্রকৃতি হাজারো প্রতীকে ভরা। এই প্রতীকগুলো খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার কুদরতের প্রকাশ। বাঙালির বর্ষাকাল শুরু। বৃষ্টি না থাকলেও কদম গাছগুলির শাখা প্রশাখা কদম ফুলে ভরপুর। কি অদ্ভুত সৌন্দর্য নিয়ে ফুটে আছে বর্ষাকালের প্রতীক। কত কবি কত গুণীজনই না কত কথা বলে গেছেন এই কদম ফুল সম্পর্কে। বাঙালি ঋতুর এই প্রতীকও বাঙালিরা ভুলে যেতে বসেছে। গ্রামে-গঞ্জে কদম গাছ যত্রতত্র দেখা গেলেও শহরে সুরক্ষিত উদ্যানগুলি ছাড়া এদের দেখা খুব একটা মিলে না। শহরে ছেলে মেয়েরা যেমন বলে, ধান গাছে কি তক্তা হয়, তেমনি একদিন বলবে কদম ফুল! ওটা আবার কি? ঋতু বদলিয়ে যাচ্ছে, বদলাচ্ছে ঋতুর প্রতীক। এমনি রূপ বদলের চিহ্ন প্রতি ক্ষেত্রে। প্রকৃতির সাথে মানুষের কি যে এক স্বর্গীয় মিল, ভাবলে অবাক হতে হয়। প্রকৃতির সাথে বদলাচ্ছে মানুষের মন ও মগজ, ভাব, আবেগ এমনকি নৈতিকতা। চেনা পৃথিবীটা কেমন যেন অচেনা রূপ নিচ্ছে। শান্তির যায়গায় শুধুই অশান্তি বিরাজমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন