হযরত শাহদামাদ ছানী আলাইহিস সালাম উনাকে যেমন দেখেছি ...
| হযরত শাহদামাদে ছানী ক্বিবলা আলাইহিস সালাম উনাকে খুব সন্নিকটে তথা কাছে থেকে দেখা। আজও মনে পড়ে তিনি যখন প্রথম বিদেশে তাশরীফ আনলেন গাউছুল আ’যম, হাবীবে আ’যম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার হুকুম মুবারক-এ, তখন হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার হুকুম মুবারক মুতাবিক আমাকে দায়িত্ব দেয়া হলো- উনার সব ব্যাপারে সাহায্য-সহযোগিতা তথা খিদমত করার। প্রথম সাক্ষাৎ হলো প্রবেশ দরজায়। সুন্নতী লিবাস মুবারক পরিম-িত, মাথা মুবারক উনার মধ্যে পাগড়ি মুবারক, রুমাল মুবারক, অনিন্দ্যসুন্দর এক যুবা! ডান কপাল মুবারক উনার মধ্যে তিল মুবারক, চোখ মুবারক উনার মধ্যে সুরমা মুবারক। সালাম-কালাম বিনিময়ে অতঃপর মুয়ানাকা হলো। আমার ক্বলবে তখনই নেদা হলো- ইনিই হযরত শাহদামাদে ছানী ক্বিবলা আলাইহিস সালাম। অতঃপর তাশরীফ আনলেন গৃহে। উনার সঙ্গে বসে কথাবার্তা হলো। সে অনেক কথা। উনার জিন্দেগী মুবারক উনার বিভিন্ন পর্যায়ের ঘটনা মুবারক ও বৃত্তান্ত বয়ান করলেন, শুনালেন। কিভাবে হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সান্নিধ্যে আসলেন, যিকির-ফিকির উনার দিকে রুজু হলেন, মুবারক সুন্নতী বেশ-ভুষায় আপ্লুত হলেন- এ সমস্ত অনেক কথা। আমি শুধু দেখতে থাকলাম উনার আচার-আচরণ মুবারক, বিনয়ী ব্যবহার মুবারক, আদব-কায়দা মুবারক ইত্যাদি। এক কথায় অপূর্ব। সবসময় উনাকে দেখেছি এবং বারবার অনুযোগ করেছেন, ‘আপনি সিনিয়র, নামায পড়ান, মুনাজাত শরীফ করেন।’ কিন্তু নিজে কখনই উদ্যত হননি শুধু নয়, রাজিই হননি এসবে অগ্রজ ভূমিকা নিতে। এতো গভীর বিনয়, এতো গভীর নির্মলতা মনের তথা অন্তরের। উনার প্রথম যে খাছ বৈশিষ্ট্য মুবারক দেখেছি সেটা হলো- খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহি সালাম উনার এবং হযরত আহলে বাইত আলাইহিমুস সালাম উনাদের প্রতি একনিষ্ঠ মুহব্বত, একাগ্রচিত্ত নিবেদন ও হুসনে যন। মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার কোনো আদেশ-নির্দেশ শোনামাত্রই হযরত শাহদামাদে ছানী ক্বিবলা আলাইহিস সালাম উনার চেহারা মুবারক পাল্টে যেত। তিনি ব্যতিব্যস্ত হয়ে যেতেন সেই হুকুম মুবারক উনার তামিলে। হযরত শাহদামাদে ছানী ক্বিবলা আলাইহিস সালাম উনার দ্বিতীয় যে বৈশিষ্ট্য মুবারক দেখেছি সেটা হলো- দুনিয়া বিমুখতা। এত স্বল্পে তৃপ্ত ও মিতব্যয়ী ব্যক্তিত্ব আমি পূর্বে কখনো দেখিনি। তিনি শুধু স্বল্প নয়, সমস্তই মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার খিদমত মুবারক-এ ব্যয় করে দিতেন। আর হুকুম মুবারক হলে তো কথাই নেই। নিজের ব্যবস্থা কি হবে সেই ফিকিরে উনাকে কখনো মগ্ন হতে দেখিনি। একটিমাত্র ব্যাগ মুবারক-এই উনার আমেরিকার পুরো সংসারের স্থান সংকুলান হয়ে যেত এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরে। হযরত শাহদামাদে ছানী ক্বিবলা আলাইহিস সালাম উনার তৃতীয়/আরেকটি খাছ বৈশিষ্ট্য মুবারক হলো- হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের হুকুম মুবারক পালনে, শরীয়ত উনার তাঁবেদারিতে, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হুকুম মুবারক পালনে তিনি পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব কারোরই কোনো অবস্থাতেই একবিন্দু তোয়াক্কা করেননি। যে যাই বলুক, যাই শোনাক। এত গভীর উনার ইস্তিকামত ও ইখলাছ। খাবার-দাবার মুবারক-এ, আচার-আচরণ মুবারক-এ, চলন-বলন মুবারক-এ সর্বাবস্থায় পরিমিত ও সংযত দেখেছি উনাকে। কথা বলার সময় সর্বদায়ই তিনি বলতেন- ‘বেয়াদবি, গোস্তাখি মাফ করে দিবেন।’ এমনকি এই সেদিনও যখন দূরালাপনী হলো, সেই একই কথা। আমি বললাম, আমাদেরই বরং অসংখ্য বেয়াদবি ও গোস্তাখি হয়ে গেছে, আপনার প্রকৃত শান ও মর্যাদার অনুরূপ ব্যবহার না করার কারণে। হযরত শাহদামাদে ছানী ক্বিবলা আলাইহিস সালাম উনার আরেকটি খাছ বৈশিষ্ট্য মুবারক- যেটাকে মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার দয়া ও ইহসানে কারামতই বলা চলে। যুক্তরাষ্ট্রেই হযরত শাহদামাদে ছানী ক্বিবলা আলাইহিস সালাম উনার হাত মুবারক-এ অনেক মানুষ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার বাইয়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ! আর একটি খাছ যে কথাটুকু বলতে চাই সেটা হলো- হযরত শাহদামাদে ছানী ক্বিবলা আলাইহিস সালাম উনার একটি বিষয় ছিলো আমার অত্যন্ত প্রিয়। কখনো উনাকে বলিনি। আজ প্রথম প্রকাশ করছি। সেটি হলো- উনার পবিত্র মীলাদ শরীফ পাঠ করা। এত আবেগ-আপ্লুত ও ইখলাছ মুবারক উনার সাথে পবিত্র মীলাদ শরীফ আমরা কেউ পাঠ করতে পারি না। দিল ও ক্বলব এবং জান-প্রাণ ভরে যেত উনার পবিত্র মীলাদ শরীফ পাঠ শুনে। আমি ইচ্ছাকৃতভাবেই চাইতাম উনি পবিত্র মীলাদ শরীফ পাঠ করুন আমাদের আমেরিকার আনজুমান মজলিসগুলোতে। শুধু এটিই হচ্ছে একটি বিষয়, যেখানে আমি লক্ষ্য করেছি উনার ছিল অনাবিল আগ্রহ ও আকুলতা যে, তিনি পবিত্র মীলাদ শরীফ পাঠ করবেন এবং আমার জন্যে সেটা ছিল সর্বদাই একটি অত্যন্ত আনন্দের বিষয়। অবশেষে যে বিষয়টি পূর্বেই উল্লেখ করেছি, যা এখন প্রকাশ করা যাক, শাদী মুবারক অনুষ্টিত হওয়ার আগেই প্রায় দু’বছর যাবৎ আমার মনে বদ্ধমূল ধারণা এটিই ছিলো যে, তিনি হযরত শাহদামাদে ছানী ক্বিবলা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! চারবার এবং সর্বশেষ যখন তিনি বাংলাদেশের জন্য প্রস্থান করলেন, আমার মনে বিশেষ ভাবাবেগ সৃষ্টি হওয়াতে আমি দু’বছর পূর্বে প্রথম ও এবার শেষ ও চতুর্থবার বন্ধুবরেষু ইঞ্জিনিয়ার মুহম্মদ শওকত হুসাইন ছাহেব উনাকে বলেছিলাম একথা। কিন্তু যেহেতু আমরা তিনি সাইয়্যিদ কিনা- এ বিষয়ে ধারণার অধিকারী ছিলাম না, এই কারণে অন্য কাউকে এ ব্যাপারে জিজ্ঞাসা করার সাহস হয়নি, যদি বেয়াদবি হয়ে যায় এই ভয়ে। আর প্রমাণিত হলো, এটিও মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার আরো একটি খাছ কারামত। সুবহানাল্লাহ! সর্বশেষ আমি হযরত শাহদামাদে ছানী ক্বিবলা আলাইহিস সালাম উনার পাক ক্বদম মুবারকে এই বলে আর্জি পেশ করবো, যেন তিনি আমার ও আমাদের সকল বেয়াদবি, গোস্তাখি, ভুল, ভ্রান্তি এবং বদ আখলাকি ও বদ আচরণসহ সমস্ত কিছু উনার অনিন্দ্য অন্তঃকরণ মুবারক উনার বিশালতা দিয়ে ক্ষমা করে আমাকে ও আমাদেরকে কবুল করে নেন। আমীন! |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন