সুমহান ১৯শে শাওওয়াল শরীফ- সুন্নতে হাবীবী অনুশীলন ও বাস্তবায়নের অনুপম উপমা
| নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উসওয়াতুন হাসানাহ। অনন্তকালের জন্য মাখলুকাতের তরে তিনি সর্বোত্তম আদর্শ মুবারক। এজন্যই মুহব্বত-মা’রিফাত হাছিলে উনার সুন্নত মুবারক সর্বোত্তম পাথেয়। একথা সর্বজন স্বীকৃত যে, হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের মর্যাদা বা মাক্বাম অনুধাবন করা যায় সুন্নত উনার নিক্তিতে। নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুবারক যিনি যত বেশি অনুসরণ করেন, তিনি তত বড় অলীআল্লাহ । মর্যাদা বা মাক্বামে তিনি ততখানি অগ্রগামী। এ কথা দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুজাদ্দিদে আযম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলতানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদুর রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের মাঝে সর্বশ্রেষ্ঠ। তিনি সর্বাধিক এবং সর্বোচ্চ মর্যাদা ও ফযীলাত মুবারকপ্রাপ্ত। এ ব্যাপারে বাতিনের পাশাপাশি রয়েছে জাহিরী অনেক দৃষ্টান্ত। যা অনুধাবন করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবে উনার বেমেছাল বুযুর্গী মুবারক অনুধাবনের জন্য সুন্নত মুবারক ইতায়াতের বিষয়টির আলোচনাই যথেষ্ট। যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুজাদ্দিদে আযম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলতানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদুর রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি মুহইউস সুন্নাহ। তিনি নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সুন্নতসমূহ পুনরায় জারি করেন। বিলুপ্তপ্রায় সুন্নতসমূহ উনার মাধ্যমেই জারি হয়েছে এবং হচ্ছে। আজকের এই বিশেষ দিবস সম্পর্কে পর্যালোচনা করলেই তা দিবালোকের ন্যায় সুষ্পষ্ট হয়। পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, ﻋﻦ حضرت ﻋﺎﺋﺸﺔ عليها السلام ﻗﺎﻟﺖ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﻟﻨﻜﺎﺡ ﻣﻦ ﺳﻨﺘﻲ অর্থ: উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন। নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “বিবাহ বা শাদী মুবারক করা আমার সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।” (ইবনে মাজাহ শরীফ) কিতাবে উল্লেখ করা হয়, নৈকট্যপ্রাপ্ত আখাছ্ছুল খাছ হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সরাসরি তত্ত্বাবধান মুবারকে পরিচালিত। উনাদের সমস্ত কার্যক্রম নববী মুবারক নির্দেশনায় সম্পাদিত হয়। যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুজাদ্দিদে আযম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলতানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদুর রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বর্ণিত রেওয়ায়েতের পরিপূর্ণ মিছদাক্ব। শাদী মুবারক তথা নিসবতে আযীমের ন্যায় সুন্নত অনুসরণ ও অনুকরণ এবং নিসবতে আযীম মুবারক সম্পন্ন করার ব্যাপারে নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নির্দেশনা বাস্তবায়ন করার জন্যই এতো আয়োজন। যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুজাদ্দিদে আযম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলতানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদুর রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজুম মুত্বহহারা তথা উম্মুল মুরীদীন, হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি কে হবেন? তাতো মহান আল্লাহ পাক তনিি পূর্বেই নির্ধারণ করে রেখেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ “উত্তম মহিলাগণ উনারা উত্তম পুরুষ উনাদের জন্য। আর উত্তম পুরুষগণ উনারা উত্তম মহিলাগণ উনাদের জন্য।”(পবিত্র সূরা নূর শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৬) অর্থাৎ ইমামুল আইম্মাহ, মুজাদ্দিদে আযম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলতানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদুর রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম এবং উম্মুল মুরীদীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনাদের মুবারক বিষয়টি পূর্ব হতেই নির্ধারিত। উম্মুল মুরীদীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনার পূত-পবিত্র সাওয়নেহ উমরী মুবারকের বিভিন্ন ঘটনা তারই বাস্তব নমুনা। উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনাকে অনেকবার মুবারক স্বপ্নে সুসংবাদ মুবারক প্রদান করা হয়েছে। উনার সম্মানিত পিতাজান আলাইহিস সালাম উনার মুবারক খিদমতে অনেক রিজালুল গইব এসেও সেই মুবারক সুসংবাদের পুনরাবৃত্তি করেছেন। পবিত্র নিসবতে আযীম মুবারকের প্রেক্ষাপট ফিকির করলে দেখা যায়, ইমামুল আইম্মাহ, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলতানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদুর রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার দ্বারা সমস্ত সুন্নত মুবারকই প্রতিপালিত হয়েছে। কিতাবে উল্লেখ করা হয়, পূর্ববর্তী আসমানী কিতাবসমূহের বর্ণনা অনুযায়ী হযরত আবু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মানুষ খুব ভালোভাবেই চিনতো। তাছাড়া উনার কপাল মুবারকে অবস্থিত নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখে সেই নূর মুবারক লাভ করার জন্য তৎকালীন তথাকথিত পরাশক্তি থেকে শুরু করে অনেক সম্ভ্রান্ত পরিবার হতে মুবারক খিদমতে প্রস্তাবনা আসে। কিন্তু সমস্ত প্রস্তাবনাই বাতিল করা হয়। অপরদিকে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিচয় মুবারকও মানুষ সহসাই পেয়েছিল। হযরত আবু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ন্যায় সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতেও অনেক প্রস্তাবনা আসে। কিন্তু খোদায়ী ফায়সালা মুবারক অনুযায়ী সবই বাতিল করা হয়। ইমামুল আইম্মাহ, মুজাদ্দিদে আযম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলতানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদুর রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম এবং উম্মুল মুরিদীন, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনাদেরও সেই সুন্নত মুবারক আদায় হয়েছে। সুবাহানাল্লাহ! বিভিন্ন ঘটনা মুবারক দ্বারা এ কথা প্রমাণিত যে, উম্মুল মুরিদীন, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম তিনি উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার পরিপূর্ণ ক্বায়িম-মাকাম। কাজেই উনার পবিত্র নিসবাতুল আযীম মুবারক উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম মুবারককে চিত্রিত করবে, এটাই তো স্বাভাবিক। এক্ষেত্রে আবারো সুন্নত মুবারক প্রতিপালিত। পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, ﻋﻦ حضرت ﻋﺎﺋﺸﺔ عليها السلام ﻗﺎﻟﺖ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻋﻠﻨﻮﺍ ﻫﺬﺍ ﺍﻟﻨﻜﺎﺡ، ﻭﺍﺟﻌﻠﻮﻩ ﻓﻲ ﺍﻟﻤﺴﺎﺟﺪ، অর্থ: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন। নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা শাদীসমূহের ঘোষণা দাও এবং তা মসজিদে সম্পন্ন করো।” (তিরমিযী শরীফ) ইমামুল আইম্মাহ, মুজাদ্দিদে আযম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলতানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদুর রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম মুবারক সুন্নত অনুকরণে মসজিদেই সম্পন্ন হবে। আর এ জন্যই স্বয়ং নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিশেষ শান মুবারক প্রকাশ করে জাহির মুবারক হয়ে সার্বিক নির্দেশনা মুবারক প্রদান করেন। নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সার্বিক নির্দেশনা মুবারকে, মুহইউস সুন্নাহ, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, সুলত্বানুন নাছীর সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় মসজিদে নববী শরীফ উনার অনুকরণে প্রতিষ্ঠিত হয়েছে সুন্নতী জামে মসজিদ। যার বিস্তর বর্ণনা সুন্নতী জামে মসজিদ উনার ইতিহাসে সোনালী অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। পবিত্র শাওওয়াল শরীফ মাসে শাদী মুবারক সম্পন্ন করা খাছ সুন্নত। নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সাথে পবিত্র শাওওয়াল শরীফ মাসে নিসবাতুল আযীম মুবারক সম্পন্ন করেন। তাই তো, ইমামুল আইম্মাহ, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলতানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদুর রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম মুবারক উনার জন্যও পবিত্র শাওওয়াল শরীফ মাসের ঊনিশ তারিখ নির্ধারিত হয়। পবিত্র নিসবাতুল আযীম মুবারক উনাকে কেন্দ্র করে পবিত্র হুজরা শরীফ নতুনভাবে সজ্জিত করা হয়। সেগুন কাঠের তৈরি খাছ সুন্নতী চকি মুবারক যথাস্থানে বিছানো হয়। আরো সব আনযাম সম্পন্ন করা হয়। এবার কেবল অপেক্ষার পালা। হিজরী ১৪০৮ সনের ১৯শে শাওওয়াল শরীফ। লাইলাতু ইছনাইনিল আযীম। বা’দ ইশা। সুন্নতী জামে মসজিদে আযীমুশশান শাদী বা নিসবাতুল আযীম মুবারক সম্পন্নের জন্য জাহিরীভাবে উপস্থিত অসংখ্য মানুষ। আর বাতিনীভাবে তো উপস্থিত রয়েছেন রিজালুল গইব থেকে শুরু করে নৈকট্যপ্রাপ্ত সমস্ত আউলিয়ায়ে কিরাম। আর হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক উপস্থিতির বিষয়টি সহজেই অনুমেয়। সেই মুবারক মজলিসে উপস্থিত ব্যক্তিগণ আজো যার সাক্ষ্য বহন করছেন। বলার অপেক্ষা রাখে না যে, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, সুলত্বানুন নাছীর সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি আপাদমস্তক মুবারক সুন্নতে আবৃত। পবিত্র নিসবাতুল আযীম মুবারক মজলিসে তা যেন নূরুন আলা নূরে পরিণত হয়েছে। ১২ হাত লম্বা কালো পাগড়ী মুবারক, কালো রঙ্গের জুব্বা মুবারকসহ সর্বক্ষেত্রেই সুন্নত অনুকরণে দুলহায়ী সাজ। সুবহানাল্লাহ! পবিত্র নিসবাতুল আযীম মুবারকে মোহর একটি জরুরী বিষয়। পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, عن حضرت ابى سلمة رضى الله تعالى عنه انه قال سالت عائشة عليها السلام كم كان صداق رسول الله صلى الله عليه وسلم قالت كان صداقه لازواجه عليهن السلام اﺜنتى عشرة اوقتة ونشا قالت اتدرى ما النش قال قلت لا قالت نصف اوقية فتلك خمس ماة درهم. অর্থ: হযরত আবু সালামাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হতে বর্ণিত। তিনি বলেন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কর্তৃক প্রদত্ত মুবারক মহর সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মোহর মুবারক ছিলো বারো উকিয়া ও এক নাশ। তিনি বললেন, আপনি কি এক নাশের পরিমাণ সম্পর্কে জানেন। আমি বললাম, ‘না’। তিনি বললেন, এক নাশের পরিমাণ হলো অর্ধ উকিয়া। যা ছিলো মোট পাঁচশত দিরহাম। (মুসলিম শরীফ) পাঁচশত দিরহাম একশত সোয়া একত্রিশ তোলা রৌপ্যের সমান। যা যাহরায়ী মোহর শরীফ নামে খ্যাত। ইমামুল আইম্মাহ, মুজাদ্দিদে আযম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদুর রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম এবং উম্মুল মুরীদীন, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনাদের পবিত্র নিসবাতুল আযীম মুবারকের ক্ষেত্রেও যাহরায়ী মোহর শরীফ ঘোষিত হয়। মূল কথা হচ্ছে, মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম এবং উম্মুল মুরীদীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনাদের নিসবাতুল আযীম মুবারক সুন্নত মুবারক উনার বাস্তব নমুনা। পবিত্র ১৯শে শাওওয়াল শরীফ হতে সুন্নত শিক্ষার হাক্বীক্বী তা’লিম গ্রহণ করতে হবে। কেননা, পবিত্র ১৯শে শাওওয়াল শরীফ সুন্নতে নববী অনুশীলন ও বাস্তবায়নের অনুপম উপমা। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন