১৯শে শাওওয়াল শরীফ হচ্ছেন মহান আল্লাহ পাক উনাকে এবং উনার হাবীব নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে হাছিল করার, উনাদের হাক্বীক্বী সন্তুষ্টি-রেযামন্দি মুবারক লাভ করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। সুবহানাল্লাহ!
| যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, وَذَكِّرْهُمْ بِأَيَّامِ اللهِ إِنَّ فِي ذلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ. “(হে আমার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আর আপনি তাদেরকে তথা সমস্ত বান্দাদেরকে, উম্মতদেরকে, সমস্ত কায়িনাতবাসীকে মহান আল্লাহ পাক উনার বিশেষ বিশেষ দিন মুবারকগুলো সম্পর্কে জানিয়ে দিন, স্মরণ করিয়ে দিন। অর্থাৎ তারা যেন যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার সম্মানিত বিশেষ বিশেষ দিন মুবারকগুলো যথাযথভাবে অত্যন্ত তা’যীম-তাকরীম মুবারক ও সম্মান-ইজ্জত মুবারক উনাদের সহিত এবং অত্যন্ত ধৈর্যের সহিত পালন করে, উদযাপন করে। আর নিশ্চয়ই এর মধ্যে প্রত্যেক শুকুর গুজার ও ধৈর্যশীল বান্দা-বান্দী উনাদের জন্য নিদর্শন মুবারক তথা নাজ-নিয়ামত মুবারক, সন্তুষ্টি-রেযামন্দি মুবারক নিহিত রয়েছে।” সুবহানাল্লাহ! (সম্মানিত সূরা ইব্রাহীম শরীফ: সম্মানিত আয়াত শরীফ: ৭) সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, মুজাদ্দিদ আ’যম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়া সালাম উনার উনার এবং যিনি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মুল মুরিদীন, উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাদের আযীমুশ শান নিসবতে আযীম শরীফ দিবস তথা সম্মানিত ১৯শে শাওওয়াল শরীফ হচ্ছেন আইয়্যামিল্লাহ তথা মহান আল্লাহ পাক উনার আখাচ্ছুল খাছ বিশেষ দিন মুবারক উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! এই সম্মানিত দিবস মুবারক উনার এতো বেমেছাল শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক যে, এই সম্মানিত দিবস মুবারক উনার মুবারক উসীলায় সমস্ত কায়িনাত পেয়েছে যিনি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ক্বায়িম-মাক্বামে হযরত কুবরা আলাইহাস সালাম এবং হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম, উম্মুল মু’মিনীন, উম্মুল মুরিদীন, উম্মুল উমাম, আওলাদে রসূল হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাকে। সুবহানাল্লাহ! এই মুবারক দিবস উনার মুবারক উসীলায় সমস্ত কায়িনাতবাসী পেয়েছে মুজাদ্দিদে আ’যম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়াস উনার নূরানী মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে। সুবহানাল্লাহ! উনাদের মুবারক উসীলায় বর্তমানেতো অবশ্যই; এমনকি ক্বিয়ামত পর্যন্ত সম্মানিত দ্বীন ইসলাম পৃথিবীর বুকে সুপ্রতিষ্ঠিত থাকবে, জিন্দা থাকবে। সুবহানাল্লাহ! সুতরাং এখান থেকে অত্যন্ত স্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে, ১৯শে শাওওয়াল শরীফ উনার গুরুত্ব-তাৎপর্য, শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক কত বেমেছাল। যেটা সমস্ত মাখলূকাতের, সমস্ত জিন-ইনসানের চিন্তা ও কল্পনার বাইরে। সুবহানাল্লাহ! তাই সমস্ত বিশ্ববাসীর জন্য, সমস্ত কায়িনাতবাসীর জন্য ফরয হচ্ছে ১৯শে শাওওয়াল শরীফ উনাকে যথাযথভাবে অত্যন্ত তা’যীম-তাকরীম মুবারক ও সম্মানি-ইজ্জত মুবারক উনাদের সহিত এবং বেমেছাল ধৈর্যের সহিত পালন করা, উদযাপন করা। কেননা এই সম্মানিত দিবস মুবারকখানা হচ্ছে মহান আল্লাহ পাক উনাকে, উনার হাবীব, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এবং মুজাদ্দিদে আ’যম, আমাদের প্রাণের আক্বা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়া সালাম উনাদেরকে হাছিল করার, উনাদের হাক্বীক্বী সন্তুষ্টি-রেযামন্দি মুবারক লাভ করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যম, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়াস সালাম তিনি আমাদের সবাইকে এই সম্মানিত দিবস মুবারক উনার মুবারক উসীলায় সেই তাওফীক্ব দান করুন এবং আমাদেরকে অনন্তকালের জন্য উনার এবং উনার মহাসম্মানিত পূত-পবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের হাক্বীক্বী গোলামীতে কবূল করুন। আমীন! |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন