অপরিমেয় নিয়ামত-সমৃদ্ধ পবিত্র ১৯শে শাওওয়াল শরীফ। পবিত্র এ দিনটি আন নি’মাতুল কুবরা আলাল আলাম, ইমামুল উমাম, মুজাদ্দিদে মাদারযাদ, হাবীবুল্লাহ সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনাদের পবিত্রতম শাদী বা নিসবাতুল আযীম শরীফ মুবারক অনুষ্ঠানের সুমহান দিন।
কায়িনাতবাসীর অফুরন্ত খুশির দিন। নাজ ও নিয়ামত হাছিলের অনুপম দিন। আজ অপরিমেয় নিয়ামত-সমৃদ্ধ পবিত্র ১৯ শাওওয়াল শরীফ। আন নি’মাতুল কুবরা আলাল আলাম, মুজাদ্দিদে মাদারযাদ, ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, হুজ্জাতুল ইসলাম, ছহিবু সুলতানিন নাছির, জামিউল আলক্বাব, জব্বারিউল আউওয়াল, ক্ববিউল আউওয়াল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম এবং ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, উম্মুল উমাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনাদের পবিত্রতম শাদী মুবারক নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠানের পবিত্র দিন। আজ কুল-কায়িনাতবাসীর অফুরন্ত খুশির দিন। মুবারক এ দিনটি ফায়িয ও তাওয়াজ্জুহ-সমৃদ্ধ পরম ইতমিনানের দিন। কুল-কায়িনাতবাসীর নাজ ও নিয়ামত হাছিলের অনুপম দিন। সুবহানাল্লাহ! সম্মানিত জান্নাতে বইছে আজ আনন্দের ফল্গুধারা। হুর-গেলমান আজ খুশিতে মাতোয়ারা। হযরত ফেরেশতাকুল আলাইহিমুস সালাম উনারা ছানা পড়েন খুশির হিল্লোলে। নির্বাক নীল আকাশ আজ মেতে উঠেছে অজানা রবে। পাখিরা আজ মুখর হয়েছে কাকলী কূজনে। পত্রপল্লবে আনন্দ শিহরণের কাঁপন। আনন্দ-উদ্বেলতায় জিন-ইনসানের আজ অনাবিল আবাহন। উচ্চকিত ‘মারহাবা’, ‘মারহাবা’ ধ্বনিতে মুখরিত আজ কুল-কায়িনাত। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা উনার অপার রহমত ও বখশিশের মুবারক প্র¯্রবণ আজ অবারিত। স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, মাশুকে মাওলা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সমগ্র কায়িনাতবাসীকে বিতরণ করছেন বিশেষ নাজ ও নিয়ামত। সুবহানাল্লাহ! প্রাণের আঁকা, ক্বিবলা কা’বা সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার এবং উনার ছাহিবাতুল মুকাররামা, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, উম্মুল উমাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাদের বাধভাঙ্গা পবিত্র ফায়িয ও তাওয়াজ্জুহ’র অমিয় ফল্গুধারায় আজ আমোদিত, মোহিত, আপ্লুত কুল-কায়িনাত। সুবহানাল্লাহ! আজকের এ পবিত্র দিনের দুর্লভ সময়ে সীমাহীন ভক্তি, শ্রদ্ধা, বিনয়, মুহব্বত ও অনুভূতি প্রকাশের আয়াসসাধ্য প্রয়াসে আমাদের সকলের তুচ্ছ কোশেশ ও আরজু কেবল সে অনাবিল আনন্দ, ইতমিনান ও নিয়ামতে সমৃদ্ধ হওয়ার বিনীত লক্ষ্যে। সুবহানাল্লাহ! দুনিয়ায় হাক্বীক্বী পবিত্র দ্বীন-ইসলাম আবাদের জন্য, হিদায়েতের নূরে বিশ্ব-জগৎকে আলোকিত, আলোড়িত ও আন্দোলিত করার জন্য, সর্বনিকৃষ্ট দুনিয়াদার ধর্মব্যবসায়ীদের কোমর ও পাঁজর ভেঙে দেয়ার জন্য, বিধর্মীদের বিনাশসাধনের জন্য নববী ধারায় পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, কুদরতে ইলাহী, মুজিযায়ে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক বংশ বিস্তারের ক্রমধারায় একজন খলীফাতুল উমাম, আল মানছুর, হাবীবুল্লাহ, ছানিয়ে মুজাদ্দিদে আ’যম, হযরত শাহযাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক আগমনের প্রয়োজন অনিবার্য। আর সমঝদারদেরতো জানাই রয়েছে, সে প্রয়োজন পূরণের মুবারক আয়োজন শুরু হয়েছে রহমতুল্লিল আলামীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম সময় থেকে। সুবহানাল্লাহ! সীমাহীন তাত্ত্বিক কারণের মধ্যে মূল কারণ; সে বিশেষ লক্ষ্য পূরণের প্রয়োজনেই সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম এবং ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, কায়িম-মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, উম্মুল উমাম, সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনাদের পবিত্রতম শাদী মুবারক নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠান। এ কারণেই পবিত্র ১৯ শাওওয়াল শরীফ এতো গুরুত্বপূর্ণ, ফযীলতপূর্ণ, এতো বৈশিষ্ট্যম-িত। অনুভবের গভীরতা ও উপলব্ধির সূক্ষ্মতায় বুঝে নেয়া চাই যে, পবিত্রতম শাদী মুবারকের মূল কারণ ও অন্তর্নিহিত তাৎপর্য এখানেই নিহিত। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার হিদায়েত, নছীহত ও অপ্রতিরোধ্য তাজদীদ উনাদের অধিক্ষেত্র কুল-কায়িনাতব্যাপী। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, মাশুকে মাওলা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রেখে যাওয়া সম্মানিত দ্বীন-ইসলাম ক্বিয়ামত অবধি দুনিয়ায় হাক্বীক্বীভাবে আবাদের মহান লক্ষ্যে তিনি নিরন্তর ব্যাপৃত। পবিত্র শাদী মুবারক সম্পর্কে ভাবনার অবকাশ কোথায়? কিন্তু মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের অভিপ্রায় অন্যরূপ। সুবহানাল্লাহ! মাহবুব ওলীআল্লাহ এবং মহান মুজাদ্দিদ উনাদের যাবতীয় বিষয়কর্মসহ উনাদের পবিত্র শাদী মুবারক অনুষ্ঠানের ফায়ছালা, শাদী মুবারক নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠানের দিন-ক্ষণ, আহলিয়া নির্বাচন ইত্যাদি সকল বিষয় মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তিনি এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারাই নির্ধারণ করে দিয়ে থাকেন। আহলিয়া তালাশে উনাদের কোনো কালক্ষেপণ হয় না। কেবল পবিত্র হাদীছ শরীফ উনার মুবারক নির্দেশনা পালন এবং সুন্নত আদায়ের লক্ষ্যে উনারা আহলিয়া এবং আহলিয়া পক্ষ সম্পর্কে তাহক্বীক্ব করার সাধারণ নিয়ম পালন করে থাকেন মাত্র। সুবহানাল্লাহ! রহমতুল্লিল আলামীন, রউফুর রহীম, মাশুকে মাওলা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার ক্বায়িম-মাক্বাম, উনার প্রিয়তম আওলাদ, উনার আখাছ্ছুল খাছ নায়িব, পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনাকে উনার পবিত্র শাদী মুবারক অনুষ্ঠানের জন্য মুবারক নির্দেশনাদান করেন এবং উনার ছাহিবাতুল মুকাররামা কে হবেন, তাও জানিয়ে দেন। সুবহানাল্লাহ! গভীর মনোযোগ, সূক্ষ্ম অনুধ্যান ও বিশুদ্ধ আক্বীদায় উপলব্ধির কোশেশ করতে হবে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক সুবহানাল্লাহ ওয়া তায়ালা উনার প্রিয়তম হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওযা সাল্লাম। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা উনার পবিত্রতম অধিষ্ঠানের পরেই উনার পবিত্রতম অধিষ্ঠান। তিনি সম্মানিত নুবুওওয়াত ও রিসালতসহ যাবতীয় দায়িত্ব মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা উনার অবারিত রহমত, অবিচ্ছেদ্য নৈকট্য-সংযোগ, পবিত্র ওহীর বাণী এবং সার্বক্ষণিক মদদপ্রযুক্ত মুবারক উদ্দিষ্ট ব্যবস্থাপনায় পালন করেছেন। এ কাজে কুল-কায়িনাতের কারো কোনো সম্পৃক্ততা বা কারো কোনো খিদমতেরই প্রয়োজন ছিলো না। কিন্তু মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা উনার সীমাহীন মুহব্বত, নিগূঢ় নৈকট্য-সংযোগ এবং সদয় ইচ্ছায় হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মুবারক সান্নিধ্য, সাহচর্য, সহযোগিতা, সহমর্মিতা ও প্রজ্ঞায় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে অপরিমেয় ইতমিনান ও প্রেরণালাভ করেছেন, তা আমাদের উপলব্ধির সীমাহীন ঊর্ধ্বে। এ অন্তর্গূঢ় পবিত্রতম বন্ধন এবং অন্তরায়হীন পরম নৈকট্য-সংযোগ কায়িনাতবাসীর অবোধ্য। সুবহানাল্লাহ! একইভাবে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, ইমামুল উমাম, হুজ্জাতুল ইসলাম, জামিউল আলক্বাব, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার সামগ্রিক তাজদীদ, হিদায়েত ও নছীহতসহ যাবতীয় কাজে কারো কোনো সাহায্য-সহযোগিতারই প্রয়োজন নেই। কিন্তু সম্মানিত সুন্নত অনুসরণে উনার এমন কিছু অন্তর্গূঢ় প্রেরণা, সাহচর্য, সহমর্মিতা ও প্রজ্ঞাময় সান্নিধ্য প্রয়োজন, যার মুবারক ভূমিকায় অনুক্ষণ নিয়োজিত থাকবেন উনার ছাহিবাতুল মুকাররামা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ! শুধু পীর-মুরীদি করার জন্য সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি দুনিয়ায় আগমন করেননি। পবিত্র রিসালত উনার ধারায় কায়িনাতব্যাপী হাক্বীক্বী সম্মানিত দ্বীন-ইসলাম উনার আবাদ, ধর্মব্যবসায়ী ও বিধর্মীদের সমূলে উৎপাটন, সম্মানিত সুন্নত উনার অনুশীলন, মুসলমান উনাদের মন ও মনন থেকে হীনম্মন্যতা নিরসনে বিশ্বময় মুসলিম মানসের পুনর্জাগরণ এবং কায়িনাতব্যাপী আনুষ্ঠানিকভাবে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ প্রতিষ্ঠা ও পরিচালনার কাজে তিনি অনুক্ষণ নিয়োজিত। মুবারক এ কাজে যিনি সহায়তাদান করবেন, তিনিইতো হবেন উনার ছাহিবাতুল মুকাররামা। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিই উনার প্রিয়তম আওলাদ, উনার ক্বায়িম-মাক্বাম, উনার আখাছ্ছুল খাছ নায়িব, উনার সম্মানিত সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনাকে এমন একজন ছাহিবাতুল মুকাররামা নির্ধারণ করে দেন, যিনি হলেন ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মুল উমাম, সাইয়্যিদাতুনা হযরত আম্মাজী ক্বিবলা কা’বা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! তিনিও, যখন বয়স মুবারকে তিনি একান্তই কিশোরী, তখন থেকেই একজন মুজাদ্দিদ, উনার ছাহিবাতুল মুকাররামা হয়ে প্রাণ উজাড় করা সাহচর্য, সহমর্মিতা ও খিদমতের আঞ্জামদানে নিজেকে বিলীন করে দেয়ার আরজু করেছেন অনুক্ষণ। উনার সে পবিত্র আরজু পূরণ হয়েছে। সুবহানাল্লাহ! সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার এবং উনার ছাহিবাতুল মুকাররামা, উম্মুল উমাম, সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনাদের মাধ্যমে শুরু হয়েছে দুনিয়াব্যাপী তাজদীদ প্রচার, প্রসার ও বাস্তবায়নের দুর্বার অগ্রযাত্রা। সাইয়্যিদাতুনা হযরত আম্মাজী ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার মুবারক হিদায়েত ও নছীহতে শুরু হয়েছে গোটা বিশ্বের নারী জাতির পুনর্জাগরণ। সুবহানাল্লাহ! সকল নবী-রসূল আলাইহিমুস সালাম, ফেরেশতাকুল আলাইহিমুস সালাম, সকল মাহবুব ওলীআল্লাহ, ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের মুবারক উপস্থিতিতে মহান আল্লাহ পাক উনার অপার রহমতের অবিরল ধারায় পরিস্নাত পবিত্রতম শাদী বা নিসবতে আযীম মুবারক উনার আযীমুশ শান মাহফিল অনুষ্ঠিত হয় সম্মানিত জান্নাতে। স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহু, মাশুকে মাওলা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র মাহফিলে উপস্থিত থেকে পবিত্রতম শাদী বা নিসবাতুল আযীম শরীফ মুবারকের কাজ সম্পন্ন করেন। সুবহানাল্লাহ! একই সঙ্গে পবিত্র ১৯ শাওওয়াল শরীফে ঢাকা রাজারবাগ পাক দরবার শরীফস্থ সুন্নতী জামে মসজিদে পরিপূর্ণ সুন্নতী তর্জ-তরীক্বায় এক অনাড়ম্বর ও অনাবিল পরিবেশে অনুষ্ঠিত মাহফিলে পবিত্রতম শাদী মুবারক বা নিসবাতুল আযীম শরীফ উনার কাজ সুসম্পন্ন হয়। সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম, হযরত ফেরেশতাকুল আলাইহিমুস সালাম, সকল হযরত ইমাম মুজতাহিদ-আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের এবং সর্বোপরি ছাহিবু কা’বা কাওসাইনী আও আদনা, যিকরুল্লাহ, মাশুকে মাওলা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক উপস্থিতিতে ও মুবারক অনুমোদনে সুন্নতী জামে মসজিদে অনুষ্ঠিত পবিত্র মাহফিলের সঙ্গে সম্মানিত জান্নাতে অনুষ্ঠিত পবিত্র মাহফিলের মুবারক অভিন্ন যোগসূত্র স্থাপিত হয়। সুবহানাল্লাহ! মুবারক খুৎবা পাঠ করেন ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, উম্মুল উমাম, কায়িম-মাক্বামে হযরত উম্মুহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত আম্মাজী ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সম্মানিত পিতা আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদ মুহম্মদ রুকনুদ্দীন আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন: “আমি তোমাদের নেককার পুরুষের জন্য নেককার আহলিয়া তৈরি করেছি।” এ পবিত্র আয়াত শরীফ দ্বারা সুস্পষ্টরূপে প্রমাণিত ও প্রতীয়মান হয় যে, মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা তিনি উম্মুল উমাম, সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনাকে কতো পূত-পবিত্র, নেককার, আল্লাহওয়ালী, কতো উঁচু মাক্বামের মাহবুবা ওলীআল্লাহ হিসেবে যমীনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ! তাইতো আখাচ্ছুল খাছ আল্লাহওয়ালা সাইয়্যিদ পরিবারে পবিত্র বিলাদতী শান মুবরক প্রকাশ সূত্রে আবাল্য সম্মানিত শরয়ী খাছ পর্দায় পরিপূর্ণরূপে অভ্যস্ত, সুন্নতের পাবন্দ, প্রগাঢ় ইলম উনার অধিকারিণী, তীক্ষè মেধা, মন ও মনন সম্পন্না হিসেবে তিনি হয়েছেন সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার ছাহিবাতুল মুকাররামা। হয়েছেন নায়িবে মুজাদ্দিদে আ’যম আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! বিভিন্ন প্রকৃতির সুবিশাল পরিধির দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে সর্বক্ষণ সম্পৃক্ত থেকেও উম্মুল উমাম, সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং উনার যাওজুল মুকাররাম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আন নি’মাতুল কুবরা আলাল আলাম আলাইহিস সালাম উনাদের নিগূঢ় নৈকট্য-সংযোগে দায়িমীভাবে মগ্ন রয়েছেন। সুবহানাল্লাহ! পবিত্রতম শাদী বা নিসবতে আযীম মুবারক উনার অন্তর্নিহিত তাৎপর্য আমাদের জানা নেই। আমরা শুধু বাইরের কিছু বিষয় আমাদের অত্যন্ত সীমীত আক্বল ও সমঝে আয়াসসাধ্য প্রয়াসে বর্ণনার তুচ্ছ কোশেশ করছি মাত্র। এ পবিত্রতম বন্ধনের ফাযায়িল-ফযীলত, গুরুত্ব ও তাৎপর্য জানেন মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা তিনি। জানেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। জানেন সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ইমামুল উমাম, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি। আর জানেন উনার ছাহিবাতুল মুকাররামা, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, উম্মুল উমাম, হাবীবাতুল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ! সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মুল উমাম, সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনাদের মুবারক সমন্বিত প্রয়াসে বিশ্বব্যাপী হাক্বীক্বী হিদায়েত, নছীহত ও তাজদীদী কাজে দুর্বার গতিবেগ সঞ্চারিত হয়। বিশেষত পবিত্রতম এ বন্ধনের মাধ্যমে উনাদের লখতে জিগার, উনাদের নূরে চশম, আল মানছূর, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, খলীফাতুল উমাম, ছানিয়ে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত শাহযাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম যমীনে উনার আনুষ্ঠানিক মুবারক আগমনের পথ সুগম হয়। সুবহানাল্লাহ! লক্ষ্য হলো, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ইমামুল উমাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি খিলাফত আলা মিন হাজিন নুবুওওয়াহ উনার যে মজবুত ভিত রচনা করেছেন, তা মুজাদ্দিদে মাদারযাদ, আল মানছুর, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, কুদরতে ইলাহী, মুজিযায়ে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা মামদূহ হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মাধ্যমে সমগ্র কায়িনাতব্যাপী আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন ও পরিচালনা করা। সুবহানাল্লাহ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন