উম্মুল উমাম, সাইয়্যিদাতুন নিসা, আফযালুন নিসা, উম্মুল মু’মিনীন হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার ছোহবত ইখতিয়ার করা প্রত্যেক মহিলার জন্য আবশ্যক
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “ছালিহীন তথা ওলীআল্লাহ উনাদের ছোহবত সমস্ত কায়িনাতবাসীর জন্য নূর তথা হিদায়েত ও রহমতস্বরূপ।” (মুকাশাফাতুল ক্বুলুব) অর্থাৎ হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের ছোহবত ইখতিয়ারের মাধ্যম দিয়েই সমস্ত কায়িনাতবাসী তথা জিন-ইনসান নূর তথা হিদায়েত ও রহমত লাভ করে থাকে। যার মাধ্যম দিয়ে তারা পাপ ও নাফরমানিমূলক কাজ হতে বিরত থেকে নেক কাজের মধ্যে মশগুল হয়। সর্বোপরি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি-রেযামন্দি মুবারক হাছিল করা। তাই ওলীআল্লাহ উনাদের ছোহবত ইখতিয়ার করা প্রত্যেক জিন-ইনসানের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরয। অতি আফসুসের বিষয় এই যে, বর্তমান যামানার নারীকুল ইবলিস শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ইহুদী-নাছারাদের চক্রান্তের শিকার হয়ে নানা পাপ-পঙ্কিলতা ও নাফরমানিমূলক কাজে মশগুল হয়ে গেছে। তারা বেপর্দা-বেহায়া ও অশ্লীলতার মধ্যে মশগুল হয়ে গেছে। তারা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক ও উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের থেকে দূরে সরে গেছে। তাদের এ অধঃপতিত পরিস্থিতিতে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আফযালুন নিসা, উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত ইখতিয়ার করা সকল মহিলাদের জন্য অত্যাবশ্যক। যার মাধ্যম দিয়ে সমস্ত নারীকুল নূর তথা হিদায়েত ও রহমত লাভ করতে পারবে, সমস্ত প্রকার অন্যায় ও নাফরমানিমূলক কাজ হতে বিরত থেকে নেক কাজে মশগুল থাকতে পারবে। সর্বোপরি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি রেযামন্দি হাছিল করতে পারবে। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সবাইকে তাওফীক দান করুন। (আমীন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন