মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

অনন্য খুছুছিয়াত মুবারকে উম্মুল মুমিনীন, সাইয়্যিদাতু নিসায়িল আলামিন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম

অনন্য খুছুছিয়াত মুবারকে উম্মুল মুমিনীন, সাইয়্যিদাতু নিসায়িল আলামিন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম


বলা হয়, একেক ফুলের ঘ্রাণ একেক রকম। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা প্রত্যেকেই আখাছ্ছুল খাছভাবে মনোনীত। উনারা প্রত্যেকেই স্বতন্ত্র বৈশিষ্ট্য মুবারকে বৈশিষ্ট্যম-িত। তবে এই কলামে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সীমাহীন খুছুছিয়াত মুবারক হতে কতিপয় খুছুছিয়াত মুবারক পর্যালোচনা করা হবে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে তাশরীফ মুবারক গ্রহণের তারতীব অনুযায়ী উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি তৃতীয় উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম। সুদীর্ঘ সময় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকের তিনি আনজাম মুবারক দেন। নিবিঢ় ছোহবত ও নিসবত মুবারকে তিনি এমন কতিপয় খুছুছিয়ত মুবারক প্রকাশ করেছেন, যা কায়িনাত মাঝে বেনযীর। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, عَنْ حضرت عَائِشَةَ عليها السلام قَالَتْ : " فُضِلْتُ عَلَى نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَشْرٍ " ، قِيلَ : مَاهُنَّ يَا أُمَّ الْمُؤْمِنِينَ عليها السلام ؟ قَالَتْ : " لَمْ يَنْكَحْ بِكْرًا قَطُّ غَيْرِي ، وَلَمْ يَنْكَحِ امْرَأَةً أَبَوَاهَا مُهَاجِرَانِ غَيْرِي ، وَأَنْزَلَ اللَّهُ بَرَاءَتِي مِنَ السَّمَاءِ ، وَجَاءَهُ جِبْرِيلُ بِصُورَتِي مِنَ السَّمَاءِ فِي حَرِيرَةٍ وَقَالَ : تَزَوَّجْهَا فَإِنَّهَا امْرَأَتُكَ ، وَكُنْتُ اغْتَسِلُ أَنَا وَهُوَ فِي إِنَاءٍ وَاحِدٍ وَلَمْ يَكُنْ يَصْنَعُ ذَلِكَ بِأَحَدٍ مِنْ نِسَائِهِ غَيْرِي ، وَكَانَ يُصَلِّي وَأَنَا مُعَتْرِضَةٌ بَيْنَ يَدَيْهِ وَلَمْ يَكُنْ يَفْعَلُ ذَلِكَ بِأَحَدٍ مِنْ نِسَائِهِ غَيْرِي ، وَكَانَ يَنْزِلُ عَلَيْهِ الْوَحْيُ وَهُوَ مَعِي وَلَمْ يَكُنْ يَنْزِلُ عَلَيْهِ وَهُوَ مَعَ أَحَدٍ مِنْ نِسَائِهِ غَيْرِي ، وَقَبَضَ اللَّهُ رُوحَهُ وَهُوَ بَيْنَ سَحْرِي وَنَحْرِي ، وَمَاتَ فِي اللَّيْلَةِ الَّتِي كَانَ يَدُورُ عَلَيَّ فِيهَا ، وَدُفِنَ فِي بَيْتِي অর্থ: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার হতে বর্ণিত। তিনি ইরশাদ মুবারক করেন, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মাঝে আমাকে দশটি বিশেষ খুছুছিয়াত মুবারক হাদিয়া করা হয়েছে। তখন সুওয়াল করা হলো, ইয়া উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম! সেই দশটি বিশেষ খুছুছিয়াত মুবারক কি? তখন উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, (১) হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মাঝে কেবল আমি বাকেরা অবস্থায় মুবারক খিদমতে তাশরীফ মুবারক গ্রহণ করেছি। (২) হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মাঝে কেবল আমার পিতা-মাতা আলাইহিমাস সালাম উনারা হিজরত করেছেন। (৩) স্বয়ং মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে আমার পবিত্রতা মুবারক ঘোষণা। (৪) আমার আক্বদ বা পবিত্র নিসবতে আযীম শরীফ উনার সুসংবাদ নিয়ে স্বয়ং হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে পেশ করেন। (৫) হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মাঝে কেবল আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে একই পাত্র মুবারকে গোছল মুবারক করেছি। যা অন্য কারো ক্ষেত্রে এরূপ হয়নি। (৬) হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মাঝে কেবল আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জায়নামায মুবারকে শুয়ে থাকতাম, যখন তিনি নামায মুবারক আদায় করতেন। যা অন্য কারো ক্ষেত্রে এরূপ হয়নি। (৭) হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মাঝে কেবল আমার বিছানা মুবারকে অবস্থানকালীন সময়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট ওহী মুবারক আসতেন। যা অন্য কারো ক্ষেত্রে এরূপ হয়নি। (৮) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমার হুজরা শরীফে আমার কোল মুবারকে অবস্থানকালীন সময়ে পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেছেন। (৯) নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমার প্রাপ্ত পালাক্রমিক রাত মুবারকে অবস্থানকালীন সময়ে পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেছেন। (১০) নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রওযা শরীফ আমার হুজরা শরীফে স্থাপিত হয়েছেন। (আল আরবায়ীন ফী মানাক্বিবি উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম) মূলকথা হলো, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি অনন্য খুছুছিয়াত মুবারকে বেমেছাল মর্যাদার ছহিবা। তাই উনার শান মুবারকে সর্বোচ্চ হুসনে যন পোষণ করতে হবে। মহান আল্লাহ পাক তিনি মুসলিম উম্মাকে এ ব্যাপারে তাওফীক্ব দান করুন। আমীন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন