রবিবার, ২৪ জুলাই, ২০১৬

সাইয়্যিদাতুন নিসা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি নারীকুলের তরে সর্বশ্রেষ্ঠ আদর্শ

সাইয়্যিদাতুন নিসা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি নারীকুলের তরে সর্বশ্রেষ্ঠ আদর্শ


খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “তোমাদের জন্য খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যে সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে।” (পবিত্র সূরা আহযাব শরীফ : পবিত্র আয়াত শরীফ ২১) খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, “তোমরা আমার বিছাল শরীফ গ্রহণ করার পর উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার নিকট থেকে দ্বীন শিখবে।” অর্থাৎ তিনি ওহীর দ্বারা নিয়ন্ত্রিত হবেন না, তবে ইলহাম ও ইলক্বা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে দ্বীন শিক্ষা দিবেন। তিনি সমস্ত প্রকার ইলম উনার অধিকারী এবং সর্বপ্রকার আদর্শ উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার মধ্যে নিহিত রয়েছে। বর্তমানে তো উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা নেই, তাহলে নারী জাতি কার কাছ থেকে উত্তম আদর্শ গ্রহণ করবে? সাইয়্যিদাতুন নিসা, আফদ্বালুন নিসা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন। অর্থাৎ তিনি উম্মুল মু’মিনীন আলাইহান্নাস সালাম উনাদের উত্তরাধিকারী হিসেবে উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের আদর্শ পরিপূর্ণরূপে আমাদের আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মধ্যে নিহিত। তিনি পরিপূর্ণ পবিত্র সুন্নত উনার পাবন্দ। উনার দ্বারা পবিত্র সুন্নত উনার পরিপন্থী কোনো আমল সংঘটিত হয় না। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনাকে ইলম-আমল-ইখলাসের সর্বোচ্চ শিখরে উন্নীত করেছেন। পবিত্র ইসলামী শরীয়ত ও তরীক্বত উভয় ইলম উনার দিক থেকেই তিনি পরিপূর্ণতার চরম-পরম সীমায় পৌঁছেছেন। একজন উম্মত হিসেবে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে যতটুকু মর্যাদা-মর্তবা লাভ করা সম্ভব উনি ততটুকুই লাভ করেছেন। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুন নিসা, আফদ্বালুন নিসা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মতো মুত্তাক্বী, পরহেযগার মহিলার উপস্থিতি জাহানের মাঝে বিরল। তিনি উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মতো মহিলাকুলকে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মা’রিফাত-মুহব্বত দানে ধন্য করছেন। উনার ছোহবতে মহিলাকুল বেহায়া থেকে হায়া লাভ করছে, বেশরা ছেড়ে শরীয়তের দিকে ধাবিত হচ্ছে, হারাম, নাজায়িয কাজ ছেড়ে দিয়ে সুন্নত পালনে ধাবিত হচ্ছে। তাই সাইয়্যিদাতুন নিসা, আফদ্বালুন নিসা, ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি মহিলাকুলের জন্য সবশ্রেষ্ঠ আদর্শ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন