সুমহান ২১শে শাওওয়াল শরীফ- উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার পবিত্র আক্বদ বা নিসবাতুল আযীম শরীফ দিবস
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রা যাওজাতুল মুকাররমাহ আলাইহিন্নাস সালামগণ উনারা তোমাদের (মু’মিনগণের) মা।” উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ফাযায়িল-ফযীলত, মর্যাদা-মর্তবা অপরিসীম। মহাপবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যের অসংখ্য স্থানে উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত মুবারক বর্ণিত রয়েছে। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “(হে উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালামগণ!) আপনারা অন্যান্য মহিলাদের মতো নন।” অর্থাৎ আপনাদের শান-মান, মর্যাদা-মর্তবা অন্যান্য মহিলাদের থেকে সম্পূর্ণরূপে আলাদা। সুবহানাল্লাহ! উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে অন্যতমা মর্যাদার অধিকারিনী। পবিত্র ২১ শাওওয়াল শরীফ-এ আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ছয় বছর বয়স মুবারক-এ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার আক্বদ বা নিসবাতুল আযীম মুবারক সুসম্পন্ন হয়। তাই সকলের উচিত, এ মুবারক দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন